ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পরিণত হওয়া, ইলমে যাহির ও বাতিনে জগৎ বিখ্যাত হওয়া, সুন্নতের পুনরুজ্জীবন দানকারী ও বিদআত মুলোৎপাটনকারী হওয়া ।১ জীবনের চাহিদা নিত্য নতুন, বস্তবাদের বৃক্ষ চিরসবুজ, প্রবৃত্তি ও প্রকৃতি পূজার জন্য কোন আন্দোলনের প্রয়োজন হয় না। এর প্রেরণা, উদ্দীপনা বন্তর পদে পদে বিদ্যমান। কবির কবিতার মতো- ঈমানদার যদিও হয়েছে বৃদ্ধ, লাত মানাত কিন্তু যুবক। ৩৩ 942১ ০১ ০0১৯ ০০৯৭ ৮৯০৪ এ মাঝে এমন সব মনীষীর আবির্ভাব ঘটে যারা নিজেদের অসাধারণ যোগ্যতা, উন্নত মেধা, আধ্যাত্মিক যোগ্যতা, নি:স্বার্থপরতা ও ত্যাগের মাধ্যমে নবজীবনের সৃষ্টি করেন, অনুসারীদের মধ্যে নতুন আস্থা ও নতুন প্রেরণা যুগিয়ে থাকেন। ইসলামের দীর্ঘ ঘটনাবহুল ইতিহাসে স্বল্পতম সময় পর্ব এমন পাওয়া যায়না যেখানে ইসলামের দাওয়াতের কাজ একেবারে বন্ধ ছিল, ইসলামের প্রকৃত সত্য আড়াল হয়ে গিয়েছিল, মুসলিম জাতির বিবেক অনুভূতি শূন্য হয়ে গিয়েছিল এবং সমগ্র মুসলিম জাহান অন্ধকারে ছেয়ে গিয়েছিল । বরং এটি এতিহাসিক সত্য যে, যখনই ইসলামের সামনে কোন নতুন ফেতনার উদ্ভব হয়েছে, ইসলামকে বিকৃত ও কদাকার করার অপচেষ্টা করা হয়েছে কিংবা বস্তুবাদের কঠিন হামলা হয়েছে; তখনই এমন সব শক্তিশালী মনীষী ময়দানে অবতীর্ণ হয়েছেন যিনি পূর্ণ শক্তিতে উক্ত ফেতনার মোকাবেলা করেছেন। বাতিলের এমন অসংখ্য দাওয়াত ও বিপ্লবী আন্দোলন ছিল যেগুলো স্বীয় যুগে খুবই প্রভাব ও শক্তিশালী ছিল। কিন্ত আজ সেগুলোর অস্তিত্ব কেবল ইতিহাসের কিতাবে রয়েছে। তার হাকীকত অনুধাবন করাও আজ কঠিন। যেমন কাদরিয়া, জাহমিয়া, মুঁতাষিলা মতবাদ, খালকে কুরআন, ওয়াহ্দাতুল ওয়াজুদ, আকবরের দীনে এলাহী ইত্যাদি ফেতনা । এগুলোর পৃষ্ঠপোষক ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিশ্বর, বিরাট মেধা ও প্রতিভা সম্পন্ন সুযোগ্য ব্যক্তিগণ । কিন্ত শেষ পর্যন্ত এসবের অস্তিত বিলীন হতে বাধ্য হয়েছে। পক্ষান্তরে ইসলামের হাকীকত ওসবের উপর বিজয়ী হয়েছে। দ্বীনের হেফাজতের এই চেষ্টা-সাধনা, বিপ্লবী প্রয়াস, দাওয়াত, সংঙ্কার, সংশোধন ইসলামের ইতিহাসে ততটাই প্রাচীন যতটা প্রাচীন মুসলিম পরম্পরা জীবন। ইসলামী রেনেসী, সংস্কার, পুনর্জাগরণের অস্তিত মুসলিম উম্মাহর প্রতিটি যুগে এবং প্রতিটি পর্যায়ে বিদ্যমান ছিল। আল্লাহ তাআলার এ অবদান থেকে তারা কখনো বঞ্চিত হননি ।২ “মহান ক্ষমতাধর আল্লাহ তাআলা এ উম্মতের জন্য প্রতি শতাব্দীতে মাথায় এমন মনীষীকে পাঠাবেন যিনি তাদের দ্বীনকে তাজদীদ (সংস্কার) করবেন ।" এ উম্মতের উপর যখনই বড় ধরণের বিপদ আপতিত হয়েছে, ঘন ১. নোমান, পৃ. ৮-২০; মাশায়েখে চাটগাম; পৃ. ৩৯১; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমধ্ৰ, পৃ. ৩৯৩-৩৯৫। ২. সংগামী সাধকদের ইতিহাস, (আবু সাঈদ ওমর আলী অনুদিত), প্রাপ্ক্ত, খন্ড ১ পৃ. ৩৫-৩৭। ৩. ফয়যুল কালাম, পৃ. ১৬০, হাদীস নং-২১৫। অন্ধকার ছড়িয়েছেঃ তখনই আল্লাহ তাআলা সেই প্রয়োজন পূরণ করার জন্য মহা মনীষীর আগমন ঘটিয়েছেন। গত চৌদ্দশ বছর ধরেই দ্বীন ইসলামের উপর চতুর্দিক থেকে যে অতর্কিত হামলা হচ্ছিল, ইসলাম ধর্মাবলম্বীদের বাড়াবাড়িতে যেভাবে এর আকার বদলে যাচ্ছিল, তাতে এ চির শাশ্বত, সত্য, পবিত্র, ধর্মের বাস্তবরূপ রক্ষা করার জন্য প্রতি শতাব্দীতে একজন সংক্কারকের আগমন হয়েছিল । এভাবে ইসলামের ইতিহাসে শত শত মনীষীকে সংস্কারকের ভূমিকা পালন করতে দেখা গেছে। বিংশ শতাব্দীতে বাংলাদেশে এমনি একজন সংস্কারক ছিলেন মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র.। তিনি মুজাদ্দিদ বা সংস্কারক হিসেবে অসাধারণ অবদান রাখতে সক্ষম হয়েছিলেন । বিংশ শতাব্দীতে উপমহাদেশে যারা দ্বীনী সংস্কার কার্যক্রমে অসাধারণ অবদান রাখতে সক্ষম হয়েছেন মুফতী ফয়যুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম ৷ তিনি ছিলেন মুজাদ্দিদে মিল্লাত, মুসলিহে উম্মত, হুজ্জাতুল ইসলাম, মুফতী আযম । তিনি সঠিক, নির্ভুল জ্ঞানের সংস্কারকর্ম ব্যাপকভাবে বিস্তৃত ছিল। দ্বীনকে পুনরুজ্জীবন দান করতে ব্যাপক কার্যব্রম গ্রহণ করেছিলেন । ১৬৭

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।