ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 করে রাখতেন এবং উক্ত মাহফিলের বিষয়বস্ত পূর্ব থেকেই নির্বাচন করে নিতেন। এভাবে তার জীবনে প্রদত্ত ওয়ায নসীহতের অসংখ্য উনওয়ান তথা শিরোনাম, সন, তারিখ, সময় ও স্থানের ডায়রী রচিত হয়ে গেছে। উক্ত উনওয়ানগুলো তিনি আরবী, ফার্সী ও উর্দুতে সংক্ষেপে লিখে রাখতেন । সম্প্রতি মুফতী সাহেবের এ ধরণের প্রায় ২শ শিরোনাম বা উনওয়ান উদ্ধার করা সম্ভব হয়েছে। এ পাগুলিপির পৃষ্ঠা সংখ্যা আড়াইশ । তার কয়েকটি ওয়াষের উনওয়ান হল -১৩ জমাদিউস সানী ১৩৮৫ হি. শাহ মিরপুর মাদ্রাসা, ১৮ রমযান ১৩৮৮ হি. মৌলবী কাসিমের বাড়ী ইত্যাদি । মুফতী সাহেবের এ অপ্রকাশিত পাঞ্ুলিপি সমূহ দ্রত প্রকাশের প্রস্তুতি চলছে বলে কুতুবখানা ফয়যিয়া এবং পাগুলিপিগুলোর সম্পাদক মুফতী মুহাম্মদ রহীম উদ্দীন এ তথ্য প্রদান করেছেন ।+ পরিশেষে বলা যায়- মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত আমার নিকট সংগৃহীত ও বিভিন্ন মাধ্যমে ৮০টি বইয়ের অনুসন্ধান লাভ করতে পেরেছি। প্রাপ্ত গ্রন্থসমূহের আলোচনা, মন্তব্য ও বিশ্লেষণ করেছি । এগুলো ছাড়া মুফতী সাহেব রচিত আরও কোন গ্রন্থ, পুস্তক, পুস্তিকা, লিফলেট নেই এ কথা জোর দিয়ে বলা যাবে না তবে মুফতী সাহেবের গ্রস্থাবলীর প্রকাশনা প্রতিষ্ঠান কুতুবখানা ফয়যিয়া এবং মুফতী সাহেবের পুস্তকগুলো নিয়ে যারা গবেষণা ও প্রকাশনার দায়িতে নিয়োজিত আছেন তাদের মতে উপরোক্ত গ্রন্থসমূহ ছাড়া অন্য কোন গ্রন্থের অনুসন্ধান এ মুহুর্তে তাদের নিকট নেই। সুতরাং মুফতী সাহেবের যতগুলো গ্রন্থের অনুসন্ধান পেয়েছি সবগুলো আলোচনা করেছি। তার রচিত গ্রন্থসমূহ অধিকাংশই মৌলিক । কিছু গতানুগতিক, কিছু সংকলন, কিছু ব্যাখ্যামূলক এবং কিছু অনুবাদগ্রন্থ । আরবী ফার্সী ও উর্দুূতে রচিত তার গ্রন্থাবলী জাতিকে অনাগতকাল দিক নির্দেশনা দিয়ে যাবে । বিশেষ করে আলিম, তালিবে ইল্ম ওয়াইয ও দীনের রাহবরকে। মুফতী সাহেব জীবনে যে হাদীসপগুলোকে বেশি ব্যবহার করেছেন ওয়ায-নসীহতে আবৃত্তি করেছেন সেগুলোর সংকলন হলো- ফয়যুল কালাম লি সাইয়্যিদিল আনাম এবং হিদায়াতুল ইবাদ ইলা সাবিলির রাশাদ গ্রন্থ । গ্রন্থ দুটো অভিনবতের দাবী রাখে । তার রচিত গ্রন্থ আহকামু দা"ওয়াতিল মুরাওওয়াজা আলিম ও সুধী সমাজের মধ্যে নতুন চিন্তা গবেষণার জন্ম দিয়েছে । ভারতবর্ষে আলিম থাকেন । বিষয়টিকে তারা মুস্তাহাব মনে করে । কিন্তু মুফতী সাহেব এর বিপক্ষে প্রমাণ দীড় করাতে সক্ষম হয়েছেন। তিনি বিদআতকে শরীআতের জন্য আতংক হিসেবে গ্রহণ করেছিলেন। তাই এর বিরুদ্ধে অসংখ্য কিতাব রচনা করেছেন । ভন্ড, সুফী, পীর, দরবেশদেরকে ইসলামী সভ্যতা- সংস্কৃতি ও আখলাক ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত করেছেন । তাই এদের বিরুদ্ধেও অসংখ্য পুস্তক রচনা করেছেন । তীর পুস্তক সমূহ এক শ্রেণীর পাঠকের নিকট যুগ যুগ ধরে সংরক্ষিত থাকবে । ১. পাগ্ডুলিপিসমূহ বর্তমানে মুফতী রহীম উদ্দীনের সংরক্ষণে রয়েছে। ২. জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৪। ষষ্ঠ অধ্যায় সংস্কার কার্যক্রম তাজদীনে দীন তথা দীনের সংস্কার বলতে বুঝায় কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের যে আমল যুগের পর যুগ ধরে বিলুপ্ত হয়ে গিয়েছিল তার পুনরুজ্জীবন দান করা । এ বিষয়ে মানুষের সীমালজ্ন ও বাড়াবাড়ি প্রতিহত করা, মুর্খদের ব্যাখ্যা-বিশ্লেষণকে অস্বীকৃতি জানানো এবং সঠিক, নির্ভুল ব্যাখ্যা প্রচার করা, সত্যমিথ্যার পার্থক্য দেখিয়ে দেয়া । যিনি একাজগুলো করেন তিনি মুজাদ্দিদ বা সংস্কারক । সহজ কথায় সংশোধনকারী, নবায়নকারী, নতুনভাবে সম্পন্নকারীকে বলে সংস্কারক বা মুজাদ্দিদ। অন্যথায় যত বড় আলিম, ফাযিল, ফকীহ, সাহিবে দিল, আমলদার ও সাহিবে কাশফ হলেও তিনি মুজাদ্দিদ হতে পারবেন না। মুজাদ্দিদ হওয়ার জন্য প্রয়োজন বিখ্যাত আলিমে দ্বীন হওয়া দ্বীনের জন্য ইঙ্গিতযোগ্য মনীষীতে ১৬৬

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।