19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ৩. কায়দা-ই বাগদাদী প্রতি শত ৪. আরবী আসান কায়দা শত ৫. তালীমুল ইসলাম বা নামায শিক্ষার ১ম ভাগ এ পুস্তিকাগুলো বাচ্চাদের তালীমের সাথে সম্পৃক্ত । তালীম তার সাথে নৈতিক শিক্ষা ও আদর্শ কিভাবে অর্জন করা যাবে সেই চিন্তা ও গবেষণায় রচনা করা হয়েছে। যেগুলো শিশুদের এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য খুব উপযুক্ত । এ ক্ষেত্রে মুফতী সাহেব শিশুদের উপযোগী পুস্তক রচনায় দক্ষতার পরিচয় দিয়েছেন ।২ ৬. বেহেশতের সামান ৭. আসরারুল মু'মিনীন ৮- তুহফাতুল মুমিনীন ৯. হাদিয়াতুল মুমিনীন ১০. রাহে হক ১১. পিতা-মাতার হক ১২. পশুপাখির হক ১৩. পর্দা ও ইসলাম ১৪. শুভ বিবাহের কাবিননামা এ পুস্তিকাসমূহে মুফতী সাহেব তাসাউফ, সংশোধন, আত্মসংশোধন ও উপদেশ প্রদান করেছেন । মুসলিম এবং প্রাসঙ্গিক হাদীস উদ্ধত করেছেন। কিভাবে জান্নাতের রাস্তা সুগম হবে,কি কি আমল জীবনে পালন করলে সহীহ দীনের উপর প্রতিষ্ঠিত থাকা যাবে, ঈমানদারগণ কিভাবে দীনের উপর প্রতিষ্ঠিত থাকবেন ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, তালিমুল মুবতাদী আলা লিসানিল আরাবী, চট্টগ্রাম আলমাকতাবাতুল ফয়যিয়া হাটহাজারী, ১৯৭৮ খু. পৃ. ১-১৪ ক মুফতী, সীরাজুত তাবলীগ, চট্টগ্রাম কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী, তা. বি. পৃ. ১৪। সে সব বিষয় আলোচনা করেছেন । সন্তানের উপর পিতা-মাতার হক রয়েছে, মৃত পিতা-মাতার জন্য দু'আ করা, জীবিত পিতা-মাতার সাথে সদাচরণ করা । তাদের জন্য দু'আ করলে নেক সন্তান হিসেবে আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা লাভ করা যায় এ প্রসঙ্গের হাদীসসমূহ পিতার মাতার হক পুস্তিকায় আলোচনা করেছেন । মানব সম্প্রদায়ের নিকট পশু পাখিরও হক রয়েছে এবং সেগুলো আদায় করার মধ্যে দীনদারী ও নেকী রয়েছে; পশু পাখির হক পুস্তিকায় আলোচনা করা হয়েছে । শুভ বিবাহের কাবিননামা পুস্তিকায় বর্তমান সময়ে সরকারীভাবে রচিত কাবিননামা ফর্মে মুফতী সাহেবের বেশকিছু আপত্তি রয়েছে। সেখানে কিছু শর্ত, কিছু কোটা, কিছু বিষয়াবলী পুরোপুরি শরীআত সম্মত নয় বলে মুফতী সাহেবের অভিমত । এ পুস্তিকায় তিনি সেগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন এবং কাবিননামা ফর্মের একটি রূপরেখা প্রদান করেছেন। পর্দা পালন করলে জীবনে বরকত আসে, জীবন হয় কল্যাণকর, এ বিষয়টি পর্দা ও ইসলাম পুস্তিকায় তুলে ধরেছেন । এসমূহ পুস্তিকা প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম ।+ ১৫. তাবলীগের ছয় নাম্বার ১৬. যিয়ারত নামা ১৭. আসহাবে সুফ্ফা ১৬৩
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।