19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মনগড়া কথা বলেনা, এটা তো অহী-যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়।'১ তবে তখনকার জীবন যাত্রার প্রয়োজন সীমিত হবার কারণে এগুলো সংকলিত হতনা । এযুগে ফিক্হর উৎস ছিল দুটি: ক, পবিত্র কুরআন, খ. রাসূলুল্লাহ সা.-এস হাদীস। সময়ের প্রেক্ষিতে পবিত্র কুরআনে বিধান নাষি ল হয়েছে । এমনকি বিপদ প্রতিরোধের বিধানও নাধিল হয়েছে। প্রয়োজনের তাগিদে এবং বিভ্রান্তি এড়াতে রাসূলুল্লাহ সা. কুরআনে বর্ণিত শিক্ষার ব্যাখ্যা দিয়েছেন, কখনো স্থান-কাল নির্ধারণ করে দিয়েছেন। এ যুড়ে খুব বেশী জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি, বরং রাসূলুল্লাহ'র সানিধ্য এতই প্রভাবশালী ছিল যে, তাঁর পূর্ণতা পেয়েছিল। তিনি ইসলামী আইন সংকলনের ভবিষ্যত প্রয়োজন মিঠাবার জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরী করেন এবং প্রবর্তনের মাধ্যমে পরবতীদের জন্য কার্যকর পথ আবিষ্কার করে যান। পরে এটাই ইসলামী ফিক্হ রচনা মৌলিক কাঠামো হিসেবে গণ্য করা হয়। মহানবী সা. বিধান প্রবর্তনে প্রত্যক্ষ অহীর অপেক্ষা করতেন, প্রত্যক্ষ অহী না আসলে পরোক্ষ অহীর মাধ্যমে (হাদীস) সমাধান দিতেন । এ যুগের প্রভাব অত্যন্ত বেশী । রাসূলুল্লাহ সা. কর্তৃক প্রবর্তিত বিধানসমূহ খোদায়ী বিধানের অর্তভুক্ত। কারণ, আল্লাহ তা“আলা রাসূলুল্লাহ সা. কে ভুল সিদ্ধান্তের উপর অবস্থান করার সুযোগ দেননি । সাহাবাগণ রাসূলুল্লাহর বাচনিক ও কর্মমূলক ব্যাখ্যাসমূহ নিজেদের জীবনে সংযোজিত করতেন, আত্মশুদ্ধিমূলক হিদায়াতসমূহ মনে প্রাণে গ্রহণ করতেন। তাঁরা নিজেদের জান-মাল কুরবানী দিয়ে নবীর মিশনকে এগিয়ে নিয়েছেন ।১ দ্বিতীয় যুগঃ এ যুগ রাসূলুল্লাহ সা.. এর ইন্তিকাল পরবর্তী যুগ । খুলাফা-ই রাশিদীন ও সাহাবাগণের যুগ । এ যুগ হিজরী ৪১ সন পর্যন্ত স্থায়ী। এ যুগ রাজনৈতিক ও সামাজিক সমস্যা উদ্ভবের যুগ । মুসলমানদের অসংখ্য বিজয়াভিযান ও বিভিন্ন সাংস্কৃতিক জীবনের মুখোমুখি হবার যুগ। নব উদ্ভত সমস্যাসমুহ সমাধানের যুগ। ইসলামী আইনের বিশ্লেষণের যুগ । কুরআন-হাদীসে অস্পষ্ট বিধানসমূহের সাহাবাগণের মুল্যবান অভিমত প্রকাশের যুগ । এ যুগে বিধান রচনায় আইনের উৎস সম্প্রসারিত হয় । ইজমা ( মুজতাহিদগণের সম্মিলিত অভিমত) ও কিয়াস (মুজতাহিদের ব্যক্তিগত অভিমত) এর উদ্ভব হয়। এ যুগে ইজমাকে প্রতিষ্ঠিত রূপদান করা হয়। এ যুগে যোগ্যতাসম্পন্ন সাহাবাগণের একটি কমিটি গঠিত হয়। তাঁরা কোন সমস্যার সমাধান কুরআন, হাদীসে না পেলে কিয়াস করতেন এবং আইন প্রণয়নের লক্ষ্য সামনে রেখে সীদ্ধান্তে উপনীত হতেন। আল্লামা বগভী র. বলেন, বিবাদমান হযরত আবু বকর রা.-নিকট উপস্থিত হলে তিনি আল্লাহর কিতাবে সমাধান খুজতেন এবং সে মোতাবিক সমাধান দিতেন। পবিত্র কুরআনে না পেলে সুন্নাহর মাধ্যমে সমাধান দিতেন। তা সম্ভব না হলে তিনি মুসলমানদের সামনে বের হতেন আর বলতেন, আমার সামনে এ সমস্যা উপস্থিত হয়েছে, এ বিষয়ে রাসূলুল্লাহ কি সমাধান দিয়েছেন তোমাদের কি জানা আছে? কেউ সে বিষয়ে অনুসন্ধান দিতে পারলে তিনি কৃতজ্ঞতা প্রকাশার্থে আল্লাহর প্রশংসা করতেন। রাসূলুল্লাহর কোন নির্দেশ না পেলে শীর্ষস্থানীয় সাহাবা-ই কিরামকে একত্রিত করতেন এবং সম্মিলিত সিদ্ধান্তমতে ফয়সালা দিতেন। হযরত ওমর রা. ও অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাঁর শাসনামলে মিসর ইসলামের করতলগত হলে ইসলাম অনারব জাতিসমূহের নিকট পৌঁছে যায়। শাহ ওয়ালী উল্লাহ র.€রিসালা দর মাযহাব-ই ফারূক-ই আযম' গ্রন্থে লিখেন, হযরত ওমরের প্রেরিত প্রশাসনিক পত্রসমূহে লিখতেন, কুরআন-সুন্নাহর পর আহলুল “ইলমগণের সম্মিলিত সিদ্ধান্ত (ইজমা) মোতাবিক বিচার কাজ সম্পাদনা করবে । তাতে সমাধান না পেলে ইতিপূর্বেকার অধিকাংশ আহলুল “ইলমগণের ইজতিহাদের আলোকে মীমাংশা করবে । তা জানা না থাকলে কিয়াস করবে । হযরত ওমর রা. নিজেও একজন প্রতিভাবান মুজতাহিদ ছিলেন । কারণেই চার মাযহাবের ইমামগণ তাঁর অনুসরণ করেছেন । সাহাবাগণ কোন বিষয়ে একমত হতে পারলে হত- উদ্ভ্ত সমস্যার সমাধানে সাহাবাগণ একমত হয়েছেন ।'এটা ইজমার মূল ভিত্তি, যা পরবর্তীতে ফিক্হর তৃতীয় উৎস হিসেবে গণ্য হয়েছে।৩ এ যুগে সমস্যাসমূহ নিয়ন্ত্রন করাই ছিল প্রধান দায়িতৃ । এ যুগে শুধু উপস্থিত সমস্যাসমূহের সমাধান দেয়া হত। কারণেই এ যুগের ফাতাওয়া সংখ্যা কম। এ যুগ পরবর্তীকালের জন্য অনেক সম্পদ রেখে গেছে। প্রবীন সাহাবাগণের ইজতিহাদের আলোকে বলা যায়, তাঁরা পবিত্র কুরআন-সুন্নাহর মর্মস্থল, প্রকৃত অর্থ ও তাৎপর্য পর্যন্ত পৌঁছতে কঠোর সাধনা ও গবেষণা করেছেন। পবিত্র কুরআনের ব্যাখ্যা গ্রহণে সাহাবাগণের মধ্যে দ্বিমত হয়েছে । ফলে তাঁদের ফাতাওয়ায় ভিন্নতা এসেছে। ইয়াতীমের মালে যাকাত ওয়াজিব হওয়া, তালাক ও ইদ্দতের মাসআলায় তাঁদের মধ্যে দ্বিমত রয়েছে। কোন কোন সাহাবী রাসূলুল্লাহ সা.-এর সমুদয় হাদীস বিষয়ে অনবিহত থাকার কারণেও তাঁদের ফাতাওয়ায় দ্বিমত হয়েছে। এ যুগের মুসলিম জাহানের ফাতাওয়ার কেন্দ্রসমূহ ছিল: ক. মদীনা, খ. মক্কা, গ. কুফা, ঘ. বসরা, উ. সিরিয়া, চ. মিসর ও ছ. ইয়ামান ।৪ ১. আল-কুরআন, ৫৩:৩-৪ । ২. ইসলামী আইন ও বিচার, বর্ষ ৫ম, সংখ্যা-২০; প্রাগুক্ত, পৃ ১৭-১৯; ইসলামী বিশ্বকোষ, প্রাণ, পূ ৭৪। ৩. ইসলামী বিশ্বকোষ, প্রাপ্ক্ত, পূ ৭৫। ৪. নূর মোহাম্মদ আ“জমী র., মাওলানা, “হাদীছের তন্ত ও ইতিহাস, ঢাকা, এমদাদিয়া লাইবেরী, ১৯৯২, ৪র্থ সংস্করণ, পূ ৪৮-৫০ ; ইসলামী বিশ্বকোষ, প্রাণ্ুক্ত, পৃ ৭৫-৭৬। এ যুগের গভীর জ্ঞানসম্পন্ন সাহাবা ছিলেনঃ ১. হযরত আবু বকর সিদ্দীক রা.(১৩ হি./৬৩৪ খু.) , ২.হযরত ওমর রা.(মৃ- ২৩ হি.), ৩.হযরত উসমান রা. (মৃ-৩৫ হি.), ৪. আব্দুল্লাহ ইব্ন মাসউদ রা. (মৃ-৩২ হি.), ৫. আব্দুল্লাহ ইব্ন ওমর রা. (মৃ-৭৩ হি.), ৬.আবু মুসা “আশ“আরী রা.(মৃ-৫৪ হি.),৭.মআয ইবৃন জাবাল রা. (মৃ-১৮ হি.), ৮.উবাই ইব্ন কাব রা. (মৃ-২১ হি.), ৯.যায়িদ ইব্ন সাবিত রা. মমৃ-৪৮ হি.), প্রমুখ | ১০
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।