ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 বিপক্ষে গেলে আমি তা প্রত্যাখ্যান করব । পক্ষান্তরে আমার লিখার সমর্থক হলে মনে প্রশান্তি লাভ করব। তাই ইল্ম গায়েবের পরিচয় এর সততার প্রয়োগ এবং ইলম নবুওয়্যতের পরিচয়, এর যথার্থ প্রয়োগ, সত্যায়ন স্পষ্ট করে লিখবেন আশা করি ।* ওয়াস সালাম দুআ প্রার্থী, অধম মুহাম্মদ উল্লাহ আফাল্লাহু আনহু, মাদ্রাসা বড় কাটারা, ঢাকা, ১ রমযান ১৩৮৪ হিজরী হাফেজ্জী হুজুরের পত্রের উত্তরে মুফতী সাহেব লিখলেন : কুরআন, হাদীস, ইল্ম কালাম ও ফিক্হ'র বক্তব্য দ্বারা পরিষ্কার বুঝা যায়, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ আলিমুল গাইব নন। অন্য কাউকে আলিমুল গাইব মনে করা কুফরী । এর দ্বারা ইল্ম গাইব কথাটির প্রয়োগের জন্য পুরো অদৃশ্য জগতের ইল্ম থাকা আবশ্যক । বিচ্ছিন্ন কোন অদৃশ্য বিষয় সম্বন্ধে অবগত হলে তাকে ইল্ম গাইব বলা যাবে না। রাসূলুল্লাহ সা. বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, কিছু অদৃশ্যের ইল্ম রাখতেন । তিনি এমন কিছু বিষয়ে অবগত ছিলেন, যে বিষয়ে অন্য কেউ অবগত ছিলেন না। এ কারণে রাসুলুল্লাহ সা. কে আলিমুল গাইব বলা যাবে এমন ধারণা সঠিক নয়। পবিত্র কুরআনের স্পষ্ট বর্ণনা, হাদীস, ফিক্‌হ, এবং ইল্ম কালামের বিবরণ পরিপন্থী । কেউ যদি এমন দাবী করে, তার উপর কর্তব্য হল, এর স্বপক্ষে প্রমাণ উপস্থাপন করা । বিচ্ছিন্ন কিছু অদৃশ্য বিষয়ে জ্ঞান থাকলে তাকে আলিমুল গাইব বললে প্রতিটি মানুষ আলিমুল গাইব হিসেবে গণ্য হবে । কারণ প্রত্যেকেই এমন কোন অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখেন যা অপরে রাখে না। মোট কথা, রাসূলুল্লাহ সা. কে প্রচুর ইল্ম প্রদান করা হয়েছে। খতমে নবুওয়্যতের জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তাকে দেওয়া হয়েছিল। যা তার জন্য নবুওয়্যতের ইল্ম হিসেবে গণ্য । তারপরও তিনি আলিমুল গাইব ছিলেন না। এমন বলা বৈধ হবে না যে, রাসূলুল্লাহকে গাইবের ইল্ম প্রদান করা হয়েছিল। এ কথা সম্পূর্ণ সঠিক যে, তাকে যে ইলম প্রদান করা হয়েছিল তা নবুওয়্যতের ইল্ম | এর বিপক্ষে কুরআন, হাদীস এবং কোন শরঈ দলীল নেই। পূর্ব ও পরবর্তী যুগে মনীধীগণের মধ্যে ইল্ম নবুওয়্যতের কোন শিরোনাম বা পরিভাষা আলোচিত হয়েছে বলে চোখে পড়েনি । তারপরও বিষয়টি ঠিক আছে । শরীআত বিরুদ্ধ নয়। এ বিষয়ে আমি অনুসন্ধানের সুযোগ পাইনি । বর্তমানে আমি খৃব দুর্বল। বাড়ীতে আছি। নিকটে কিতাবাদি নেই। তাই আমি অক্ষম । দুআ করবেন । ২ অধম ফয়যুল্লাহ ২৮ রমযান ১৩৮৪ হিজরী, দারুল উলুম হাটহাজারী । মুফতী সাহেবের রচিত চিঠিপত্রগুলো পর্যালোচনা করলে পরিষ্কারভাবে অনুভব হয় যে, নিজের চিন্তা- চেতনা, জ্ঞান, প্রজ্ঞা, ধী শক্তি ও অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞানকে পাকাপোক্ত করতে চেয়েছেন এবং নিজের আত্ম বিশ্বাস ও আত্মশক্তি বাড়াতে চেয়েছেন। রচিত পত্রসমূহ দ্বারা সংশ্রিষ্ট সবার কল্যাণ কামনা করেছেন। ১-২. এ, পৃ. ৭৪-৭৫ | মাকতুবাতে মুফতী আযম, পৃ. ৪২-৫২; মাজমুআ রাসাইলে ফয়যিয়া, খ. ৩য়, পৃ. ৪২-৫২। ছ. বিবিধ রচনা : ১. তালিমুল মুবতাদী আলা লিসানিল আরাবী ০৪১ 0০০ এএজএ। ৯৮ মুফতী ফয়যুল্লাহ র. রচিত ১৬ পৃষ্ঠার এ পুস্তিকার ভাষা আরবী । প্রাথমিক স্তরের বাচ্চাদের আরবী শেখা ও উপদেশ গ্রহণের জন্য উপযুক্ত একটি পুস্তিকা । এর রচনাকাল অজ্ঞাত। পুস্তিকাটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে ১৯৭৮ খু. । প্রকাশ করেছে আলমাকতাবাতু আল ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । পুস্তিকায় ছোট ছোট আরবী বাক্যের ব্যবহার করা হয়েছে; যেগুলোর অর্থ খুবই তাৎপর্যপূর্ণ এবং বাচ্চাদের জন্য উপদেশমুলক। এর দ্বারা বাচ্চাদের আরবী ভাষা শেখার পাশাপাশি মূল্যবান উপদেশ জ্ঞানও অর্জিত হবে । পুস্তিকার শেষ দিকে কুরআন, হাদীসে বর্ণিত বাচ্চাদের শেখার উপযোগী কিছু দু'আর উল্লেখ রয়েছে যা মুখস্থ করা এবং বাস্তব জীবনে আমল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ১ ২. শারহু তালীমুল মুবতাদী ১৬২

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।