ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 সারা পৃথিবীর সফলতা খায়ের ও বরকত আল্লাহর বিধান প্রবর্তন ও অনুসরণের মধ্যে নিহিত। আল্লাহর বিধান মানুষের জ্ঞানের অনুগত নয়। শরীআতের কোন বিধান বাহ্যিক দৃষ্টি, যুক্তির পরিপন্থী মনে হলেও তা মানতে হবে। কারণ মানুষের উপলদ্ধিতে ত্রুটি আছে, ব্যর্থতা আছে। উলামা-ই ছ্বীনের সাথে পরামর্শ করে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা চাই। উলামা দ্বারা উদ্দেশ্য এসব আলিম যারা বিচক্ষণ, কুরআন, হাদীস ও ফিক্হ, ইল্ম পূর্ণ পারদর্শী ও অভিজ্ঞ, সুন্নতের অনুসারী, দ্বীনদার, মুস্তাকী | দুনিয়াদার, লোভী, দাবীদার আলিম যেন না হয়। এরা কখনো অনুসরণযোগ্য নয় ।২ পাকিস্তানের শীসকগণের নিকট অপর এক পর্রে মুফতী সাহেব লিখেন, আফসোস! শত আফসোস! পাকিস্তান যাকে বলি মুসলিম রাষ্ট্র, এর আইন প্রণেতা, রাষ্ট্রের কর্ণধারও মুসলমান। এদেশে ইসলাম বিরোধী, কুরআন- হাদীস বিরোধী, আইন পাশ হওয়া কতই আফসোসের বিষয়। দেশের জ্ঞানী, গুণী, বৃদ্ধিজীবিরা জানেন যে, আমরা মুসলমান হিসেবে, ধর্মীয় কর্তব্য হিসেবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দানের দায়িতু আদায়ার্থে এবং দেশের জনগণের কল্যাণ, তাদের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসার দাবী আদায়ার্থে এ আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের প্রতি আমাদের কোন বিদ্বেষ এবং অকল্যাণ কামনা নেই । সুতরাং রাষ্ট্রের মালিকদের প্রতি অনুরোধ, পাকিস্তানকে সত্যিকার ইসলামী রাষ্ট্র এবং বিশুদ্ধ ইসলামী আইন চালুর ঘোষণা দিন। ইসলামী শাসন চালু করুন এবং শরীআত বিরুদ্ধ কাজ কর্ম, জুলুম, নিগীড়নমূলক কর্মকাণ্ড উঠিয়ে নিন। শরীআত বিরুদ্ধ কোন আইন চালু হলে কোন মুসলমানের জন্য এ আইন পালন করা বৈধ হবে না। হাদীসে এসেছে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণের মাধ্যমে কারো আনুগত্য করা বৈধ নয় ।* মাওলানা শামছুল হক ফরিদপুরী র. অপর একটি পত্র প্রেরক: মাওলানা শামছুল হক ফরিদপুরী প্রিন্সিপাল, জামিয়া কুরআনিয়া লালবাগ, ঢাকা । প্রাপক: হযরাতুল আল্লাম মুফতী ফয়যুল্লাহ সাহেব যিদা মাযদাহু আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সালাম ও শ্রদ্ধা নিবেদন পর গুযারিশ এই যে, বর্তমানে সাদারাতি ইনতিখাব (মাদ্রাসা প্রধান নির্বাচন) নিয়ে এক আশ্চর্য কঠিন সমস্যায় ফেঁসে গেছি। প্রসিদ্ধ প্রবাদ বাক্যের মতো “না পারি ধরতে না পারি ছাড়তে বর্তমান সময়ে যেহেতু সারা পাকিস্তানে আপনার মহান ব্যক্তিত্ব এক উচ্চাসনে অধিষ্টিত তাই এ গুরুতৃপূর্ণ বিষয়টিও আমরা আপনার দরবারে উপস্থাপন করতে বাধ্য হলাম । আশা করি এ বিষয়ে একটি সুস্পষ্ট উত্তর দিয়ে কৃতজ্ঞতায় বাধিত করবেন ১. এ, পৃ. ৭৩-৭৪; মাকতুবাতে মুফতী আযম, পৃ. ৪২-৪৭; মাজমুআ রাসাইলে ফয়যিয়া, খ. ৩য়, পৃ. ৪২-৪৮। ২. এ, পৃ. ৬৭-৬৮% পৃ. ৪২৪৭ পৃ. ৪২-৪৮। ৩. এ, পৃ. ৬৮; মেশকাত শরীফ, (নূর মুহাম্মদ আজমী অনু) প্রাণ্ক্ত, খ. ১ম, পৃ. ১৮৭, হাদীস নং- ১৬০। ৪. এ, পৃ. ৪৭; মাকতুবাতে মুফতী আযম, পৃ. ৪২-৪৭; মাজমুআ রাসাইলে ফয়যিয়া, খ. ৩য়, পৃ. ৪২-৪৮। বাংলাদেশের শীর্ষস্থানীয় বুযুর্গ হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী র.-এর উল্লেখযোগ্য খলীফা, আলিমকুল শিরোমনি মাওলানা মোহাম্মাদ উল্লাহ হাফেজ্জী হুজুর র. ইলম নবুওয়্যত ও ইল্ম গাইব সম্বন্ধে জানতে চেয়ে মুফতী সাহেবের নিকট একটি পত্র প্রেরণ করেন। পত্রের সারকথা হলো: সম্প্রতি মৌলবী আহমদ রেজা খানের 2৪] 219 গ্রন্থটি ইল্ম গায়েব ও ইল্ম নবুওয়্যত বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। ইল্ম নবুওয়্যত নামে কোন পরিভাষা বা শিরোনাম আমাদের পূর্ববর্তী বা পরবর্তী মনীবীগণের নিকট হতে বর্ণিত আছে কি? এ শব্দটির পরিচিতি এর মেসদাক বিষয়ে একটু পরিষ্কার জানাবেন এবং এর সততার অনুমোদন বা প্রমাণ বিষয়ে একটু পরিস্কার লিখবেন আশা করি। অহী অথবা ইলহাম অথবা স্বপ্নের মাধ্যমে অদৃশ্য বিষয় সম্বন্ধে যা কিছু রাসূলুল্লাহ সা. কে জানানো হয়েছে এগুলোকে কি ইল্ম নবৃওয়্যত বলা যাবে? যদি এর প্রয়োগ শুদ্ধ হয় তাহলে এর স্বপক্ষে প্রমাণ জানিয়ে বাধিত করবেন । ইল্ম গাইব বিষয়ে আমি চক্লিশ পৃষ্ঠা লিখেছি। এর সাথে বুযুর্গানে দ্বীনের কথা যুক্ত করতে পারলে মানসিক প্রশান্তি লাভ করব। পবিত্র কুরআনের প্রায় চল্লিশটি আয়াত, একশ'র ও বেশি হাদীস এবং একশ মনীষীর বক্তব্যে ইল্ম গাইবের বিষয়টিকে প্রত্যখ্যান করা হয়েছে। এ বিষয়ে আমার লিখা আপনার কোন লিখার ১৬১

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।