1910160 (/171/21511)/1151160/010101 71210051601 উত্তর: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আলহামদুলিল্লাহ । এক প্রকার ভাল আছি । তবে গত দুচারদিন যাবত খুব দুর্বল । চিন্তা শক্তি খুব দুর্বল হয়ে গেছে বলে মনে হয়। দুআর আবেদন । বর্তমানে কোন কাজকর্ম করতে পারিনা । তাই সংক্ষিপ্তভাবে উত্তর লিখছি। মহিলারা জ্ঞানের জগতে নিসন্দেহে অসম্পূর্ণ । রাষ্ট্রপ্রধান, খেলাফত প্রধান আমীর হওয়ার উপযুক্ত নয়। বর্তমান প্রেক্ষাপটকে উপরোক্ত সমস্যার সাথে তুলনা করা ঠিক হবে না। এখানে উদ্দেশ্য পুরণার্থে মাকরূহতে লিপ্ত হওয়ার বিষয়টি সন্দেহজনক এবং বিচ্ছিন্ন ঘটনা । এখানে মাকরূুহতে জড়িত হলে সফলতা অর্জনের বিষয়টি সুনিশ্চিত নয় । অনুমানমাত্র । প্রথমত সফল না হওয়ার ধারণাই প্রবল দ্বিতীয়ত মাকরূহতে লিপ্ত হওয়ার ফলে যদিও সফলতা অর্জিত হবে কিন্তু ইসলামী নেজাম প্রতিষ্ঠা এবং শরঈ বিধান চালু করার বিষয়টি সম্ভাবনাময়ী মাত্র, দৃঢ় বিশ্বাসযোগ্য নয়। যা সবার সামনে স্পষ্ট । তদপুরি মহিলা ধার্মিক নয়, তার আকীদা বিশুদ্ধ নয়। নিশ্চিত যে, তার আকীদা নষ্ট, তার কর্মও নষ্ট । মাসআলাটি ইজতিহাদযোগ্য ৷ সুতরাং চিন্তা গবেষণার মাধ্যমে কাজ করতে হবে । পদক্ষেপ নিতে হবে। ১ ওয়াস সালাম অধম ফয়যুল্লাহ আফাল্লাহু আনহু ২৫ শে জমাদিউল উলা ১৩৮৪ হিজরী, হাটহাজারী | মুফতী সাহেব পাকিস্তানের সাবেক সরকার প্রধান আইয়ুব খানের নামে ১৪ই রমযান ১৩৮৪ হিজরী সাতটি বিষয়ের জোরালো আবেদন জানিয়ে একটি পত্র প্রেরণ করেছিলেন । সাতটি বিষয়ের মধ্যে প্রধান বিষয় ছিল- পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করুন, দুই. ধর্ম ও শরীআত বিরোধী আইনসমূহ রহিত করুন ইত্যাদি । তখন পাকিস্তানের সরকার প্রধানের পক্ষ হতে যে উত্তর প্রেরণ করা হয়েছিল তা নিম্নরূপ : প্রেরক, জনাব মহামান্য রাষ্ট্রপতির পক্ষ হতে আব্দুল ওয়াহিদ টি.কে ডেপুটি সেক্রেটারী, ৬৪, এফ প্রেস ৬৫ ১৩ই মে ১৯৬৫ খু. প্রসিডেন্ট হাউজ, রাওয়ালপিন্ডি । শ্রদ্ধেয় মাওলানা ফয়যুল্লাহ সাহেব, মহামান্য রাষ্ট্রপতি আপনার ব্যক্তিগত পত্র পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন । রাষ্ট্রের একজন সাহায্যকারী এবং আপনার দাওয়াত গ্রহণ এবং রাষ্ট্রের প্রয়োজনীয় বিষয়ে আপনার ১-২. নোমান, পৃ. ৭২-৭৩, মাকতুবাতে মুফতী আযম, পৃ. ৪২-৪৭; মাজমুআ রাসাইলে ফয়যিয়া, খ. ৩য়, পৃ. ৪২-৪৮। ব্যক্তিগত পরামর্শের বিষয়ে অবগত হওয়ার ফলে আপনাকে মোবারকবাদ জানাই | হুকুমতের ঘোষণার সাথে আপনার ঘোষণার একাত্মতার কারণে আপনার প্রতি কৃতজ্ঞ। আপনাকে জোরালো আশান্বিত করতে চাই যে, আপনার প্রেরিত প্রস্তাব এবং উপদেশ আপত্তির উর্ধে, বাস্তবায়নযোগ্য ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত ।১ আপনার অনুগত আব্দুল ওয়াহিদ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আইয়ুব খানের নিকট প্রেরিত অপরপত্রে মুফতী সাহেব লিখেন : আশা করি পবিত্র শরীআত বিরুদ্ধ যেসব আইন প্রবর্তন করা হয়েছে সেগুলো স্থগিত করবেন এবং আগামী দিনে আইন প্রবর্তনের সময় দুটো বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। ১. আইন যেন পবিত্র শরীআত বিরুদ্ধ না হয়। ২. সাধারণ জনগণ এবং নাগরিকদের কল্যাণের বিষয়টি সামনে রাখবেন । জনগণ মূল শাসক বৃক্ষ, বৃক্ষ মূলের চেয়ে শক্ত হে বস! ১৬০
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।