19110160 (/171/21511)/1151160/010101 71210051601 হবে টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও ইত্যাদির মাধ্যমে অন্যান্য দেশবাসীকে জানানো” । আশ্চর্ষের বিষয় কোন দলীল প্রমান ছাড়াই এত বড় একটি মাস'আলা তিনি প্রচার করলেন। এটা শুধু দাবীর উপর দাবী । এধরনের দাবী লজ্জাঙ্কর। শেখ সাদী সিরাজী বলেছেন, মানুষ অপরাধ করে অনুতপ্ত হয় কিন্তু কোন দলীল প্রমাণ ছাড়া এমন আজগুবি দাবী বিনা অপরাধেই লঙ্জাঙ্কর। এধরনের বক্তৃতা, বিবৃতির লক্ষ্য নিজস্ব অভিমত, স্বাধীন চিন্তা-চেতনার প্রচার করা এবং প্রবৃত্তির অনুসরণ ছাড়া অন্য কিছু নয়। আল-আজহারের শায়খ মুজতাহিদ না মুকাল্লিদ তা জানতে পারলামনা । যদি তিনি মুজতাহিদ হয়ে থাকেন তাহলে তার নিকট জিজ্ঞাসা, কোন কোন আয়াত এবং কোন কোন হাদীসের ভিত্তিতে এমন দাবী করেছেন । তার নিকট পবিত্র কুরআনের কোন আয়াত অথবা রাসূলুল্লাহ সা. এর কোন হাদীসের ইবারাতুন্নস অথবা ইশারাতুন্নস অথবা দালালাতুন্নস দ্বারা সরাসরি প্রমাণিত না বিষয়বস্তুর আঙ্গিকে প্রমানিত । পক্ষান্তরে কিতাবের মাধ্যমে তার বক্তব্যের স্বপক্ষে প্রমান পেশ করা । অথবা কোন মাযহাবের কোন নীতি, মূলনীতির আলোকে এ বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা দেয়া । কিন্তু দুঃখের বিষয় যে, ইনি এসবের কোনটিই করেননি । তবে কি সালফে সালিহীনের যুগে একই দিনে ঈদ উদযাপনের কোন ব্যবস্থা ছিল? না কখনো না। অথবা এবিষয়ে হাদীসে অথবা মাযহাবের নির্ভরযোগ্য কোন কিতাবে তাকিদ করা হয়েছে? কখনই না । পক্ষান্তরে এ বিষয়ে সংবাদ ধর্মীয় বিধি-বিধানের দৃষ্টিতে গ্রহনযোগ্য হবার মত শরয়ী কোন প্রমান নেই। এ বিষয়ে যদি বিস্তারিত অনুসন্ধানমূলক তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে ০৮৯৫] 5৮২] 21) 2৮৯3 এবং ০003০31 ৪ ০১৩৯১ 9৩ 2০পাঠ করা উচিত। ইনশাআল্লাহ । সংশ্লিষ্ট মাসআলা বিষয়ে স্পষ্ট ধারণা অর্জিত হবে ।+ ৪ঠা জিলকূদ ১৩৮০ হিজরী হাটহাজারী । অপর এক পত্রের মাধ্যমে শামছুল হক ফরিদপুরী র. মুফতী ফয়খুল্লাহর নিকট নারী নেতৃতৃ সম্বন্ধে জানতে চেয়েছিলেন । পত্রের বিষয়বন্ত ছিল: বিষয়টি হলো পাকিস্তানে বর্তমানে সাধারণ নির্বাচনে রাষ্ট্রপতি পদের জন্য দুজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে একজন শরী*আত বিকৃতকারী, কুরআনের বিবুদ্ধাচারণকারী, সুন্নত ১-২. নোমান, পৃ. ৪৭,৭২-৭৩। হায়াতে মুফতী আযম, পৃ. ১১০-১১১; মাকতবাতে ম্ফতী আষম, পৃ. ৩৩-৩৫। অস্বীকারকারী, গণতন্ত্র ধ্বংসকারী, একনায়কতন্ত্রের পক্ষপাতি, সাধারণ জনগণের মৌলিক অধিকার ভূলুষ্ঠিতকারী। দ্বিতীয় প্রার্থী হলেন মহিলা । যিনি জ্ঞান ও দ্বীন দুটোতেই অসম্পূর্ণ । এখন যদি আমরা প্রথম প্রার্থীকে সমর্থন করি তাহলে ধর্মদ্রোহীকে সাহায্য করা হবে । দ্বিতীয় প্রার্থীকে সমর্থন করলে মাকরূহ কর্মে তথা অনুচিত কর্মে সমর্থন দিতে হবে । এখন জানার উদ্দীষ্ট বিষয় হল, বর্তমান অবস্থার প্রেক্ষিতে কি আমরা গণতন্ত্র বজায় রাখতে, মৌলিক কর্তব্য আদায়ে এবং ইসলামী শরীআহ প্রবর্তনে বাধা দানকারী ও বিকৃতকারীকে প্রতিহত করতে জনাবা ফাতেমা জিন্নাহকে সমর্থন করতে পারি? এবং উপরোক্ত কর্তব্যসমূহ আদায়কল্পে মাকরুহ তথা অপছন্দনীয় কাজে জড়াতে পারি? এবং বর্তমান এই সংকটকে আল্লাহর হুকুম হত্ব আদায়ের সাথে তুলনা করতে পারি? অর্থাৎ হজের জন্য পাসপোর্ট সংগ্রহের স্বার্থে ফটো ওঠানোকে ফকীহ্গণ বৈধ বলেছেন। নাকি এ যুবতী মেয়ের সাথে তুলনা করা যায়, যিনি পানিতে ডুবে মৃত্যু পথ যাত্রী। তার জীবন বাঁচাতে তাকে স্পর্শ করে তথা হাতে ধরে পানি থেকে উদ্ধার করার বিষয়টি । আশা করি এ প্রসঙ্গে আপনার অভিমত প্রকাশ করে কৃতজ্ঞ করবেন ।১ ফক্ত ওয়াসসালাম। ১৫৯
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।