19110160 (/171/21511)/1151160/010101 71210051601 আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্। মুহতারাম, মুকাররাম, আল্লাহ তাআলার অধিক দুআ বর্ষিত হোক আপনার জন্য । আমিও অনেক দুআ করছি। আপনার সাথে আমার সম্পর্ক সাধারণ নয় সুতরাং আপনি চিঠি পত্রের আদান প্রদান চালু রাখুন বা না রাখুন তারপরও আপনার সাথে আমার সম্পর্কের ঘাটতি হবে না। আপনার সুস্থতার বিষয়ে সর্বদা ব্যাকুল থাকি । আল্লাহর দরবারে দুআ করি জীবনের আবশ্যকীয় ও প্রয়োজনীয় কর্তব্য সমূহ আদায়ে তিনি যেন আপনাকে কারো মুহতাজ না করেন। আপনি এতটুকু শক্তি অর্জন করুন যে, আপনার দ্বারা যে সব লোক ফয়েয প্রাপ্ত হয়েছেন তা যেন হাস না পায়। আশা করি দুআয় এ বান্দাকে শরীক করবেন এবং নিজের ভাল মন্দ জানিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন ।২ ওয়াসসালাম ইব্বাহীম ১ মহররম, ১৩৮৫ হিজরী । অপর এক পত্রের প্রেক্ষিতে আল্লামা ইব্রাহীম বলিয়াবী লিখেন, মুহতারাম মুফতী সাহেব আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ আপনার সুস্থতার জন্য দু'আ করছি। আপনি তো নিজেই শান্তির এ দর্শন সম্বন্ধে সম্যক অবগত আছেন, যা আল্লাহ তা'আলা তার খাস বান্দাদেরকে কষ্টের আকারে পৌঁছে দিয়ে থাকেন | ওয়াসসালাম মুহাম্মদ ইবরাহীম ২৭ মহররম, ১৩৮৫ হিজরী | অপর এক পব্রের জবাবে আল্লামা মুহাম্মদ ইব্রাহীম বলিয়াবী লিখেন, বান্দা মুকাররাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ইতোপূর্বে যে পত্র এসেছিল সেটার উত্তর পাঠিয়েছি । আশা করি পেয়ে থাকবেন। আমার প্রতি আপনি অসম্ভব মহব্বত রাখেন। আমিও আপনার প্রতি সেরকম মহব্বত রাখি । তাই আপনার ভালমন্দ জানার উদ্দেশে এই পত্র লিখছি। আশা করি অতীতের চেয়ে ভাল আছেন। আপনার মত আল্লাহ ওয়ালাদের প্রতিটি নিশ্বাসকে ভাল এবং প্রতিটি পরীক্ষাকে নিয়ামত মনে করি। আমাদের মত বাহ্যিক দৃষ্টিসম্পন্নরা খামাকা ভাল থাকার জন্য দৌড় ঝাঁপ দেই । অথচ বাতিনী দৃষ্টি সম্পন্নগণ বিষয়টিকে নিয়ামত মনে করেন। ১-৩.নোমান, পৃ ২৮-৩০। আশা করি ভাল মন্দ সম্বন্ধে জানাবেন ও আমাকে আপনার দুআর অন্তর্ভূক্ত করবেন ।* মুহাম্মদ ইব্রাহীম বলিয়াবী ১১ই সফর ১৩৮৫ হিজরী । একটি পত্র লিখেছিলেন । পত্রের ভাষা ছিল ফার্সী । সন তারিখ উল্লেখ নেই পত্রে তার যৌবনের পরিশ্রমের দিনগুলোর বিবরণ, সে সময়কার তার আর্থিক সংকটের কথা ফুটে ওঠেছে । পত্রের ভাষ্য ছিল এমন- যৌবনের শক্তি থাকাবস্থায় অতিরিক্ত পরিশ্রম করেছি, কষ্ট উঠিয়েছি। মাদ্রাসায় সর্বদা তা'লীম, তাদরীসে লিপ্ত ছিলাম । প্রয়োজন ব্যতীত কখনও সবক নাগা করিনি। মাদ্রাসার বাইরের সময়টাতে ছাত্ররা বিভিন্ন কিতাব আমার নিকট পড়ে নিত | আশে পাশে ওয়ায-নসীহতের জন্য যেতে হয়। বাহন না পেয়ে দূর দুরাত্তের পথ পায়ে হেটে যাই। ছুটির দিনসমূহে অর্ধেক দিন ছাত্রদের কিতাব পড়াই । বাকি অর্ধেক দিন আশে পাশে ওয়ায-নসীহত করি । এক রমযানের ছুটিতে ড. মাওলানা সানাউল্লাহকে তাফসীরে জালালাইন ১৫৭
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।