ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 আযীযুল হকের নামে একটি পত্র লিখেছিলেন তারিখ উল্লেখ বিহীন। নদওয়াতুল উলামার নিকট একটি পত্র রচনা করেছিলেন তারিখ বিহীন । * মুফতী সাহেব উল্লেখযোগ্য মনীষীগণের নিকট হতে বেশ কিছু পত্র প্রাপ্ত হয়েছিলেন। যেমন: মুফতী ইবরাহীম বলিয়াবী র. এর নিকট হতে ৪টি পত্র প্রাপ্ত হয়েছিলেন- ৪ রবিউল আউয়াল ১৩৮৪ হি., ২২ জমাদিউল আখির ১৩৮৪ হি., ১১ সফর ১৩৮৫ হি. | শামছুল হক ফরিদপুরী র. এর নিকট হতে দুটি পত্র প্রাপ্ত হয়েছিলেন ২৬ শাওয়াল ১৩৮০ হি. । মৌলবী কাসিম ফয়যীর নিকট হতে একটি পত্র প্রাপ্ত হয়েছিলেন ৮ শাবান ১৩৬৭ হি.। পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের ডেপুটি সেক্রেটারী আব্দুল ওয়াহিদ-এর নিকট হতে একটি পত্র প্রাপ্ত হয়েছিলেন ।১ মুফতী সাহেবের নিকট আগত এবং তার রচিত চিঠিপত্রগুলো পর্যালোচনা করলে পরিষ্কারভাবে অনুভব হয় যে,নিজের জ্ঞান, প্রজ্ঞা, ধীশক্তি, চিন্তা শক্তি ও অধ্যয়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রাচুর্য, জ্ঞানের শুভ পরিণতি ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে পাকাপোক্ত করতে চেয়েছেন এবং নিজের আত্মবিশ্বাস ও আত্মশক্তি আরও বাড়াতে চেয়েছেন। মুফতী সাহেব কি পরিমাণ চিঠিপত্র লিখেছিলেন এবং অন্যের নিকট হতে প্রাপ্ত হয়েছিলেন তার সঠিক পরিসংখ্যান উদ্ধার করা সম্ভব হয়নি । মুফতী সাহেব আলিম, মাশাইখ, উত্তাদগণের সাথে পত্র যোগাযোগ বজায় রাখতেন । মুবুববীগণের নিকট কোন বিষয় জানতে চেয়ে পত্র লিখতেন এবং তাদের পক্ষ থেকেও প্রতিনিয়ত পত্র প্রাপ্ত হতেন। তার জীবনের উল্লেখযোগ্য ও গুরুত্ৃপূর্ণ কিছু পত্রের অনুসন্ধান লাভ করা গেছে। সেগুলো অভিসন্দর্ভে পত্রস্থ করা হলো: শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী র. -এর সাগরেদ মাওলানা আব্দুর রহমান দেওয়ানপুরীর চট্টগ্রাম) বর্ণনা, আমি যখন দ্বিতীয়বার শায়খুল ইসলামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দেওবন্দ গেলাম, একদিন আসর নামাযের পর আল্লামা ইব্রাহীম বলিয়াবী র. আমার হাত ধরলেন এবং অভ্যাস অনুযায়ী হাটতে হাটতে বললেন, তোমাদের মুফতী ফয়যুল্লাহর একটি পত্র আমার হস্তগত হয়েছে। তিনি তা পাঠ করে শুনালেন এবং বললেন, মুফতী ফয়যুল্লাহ বাংলা মুলুকে জন্মগ্রহণ করেছেন, বাঙালীরা তাকে মূল্যায়ন করতে পারেনি, তার মতো মনীষী দেওবন্দে জন্ম নিলে অসামান্য মর্যাদা লাভ করতেন। তার শান শওকত বহুগুণ বেড়ে যেত। এ পত্রের উত্তরে আল্লামা ইব্রাহীম বলিয়াবী লিখেন, বখেদমতে জনাব মাওলানা মুফতী ফয়যুল্লাহ সাহেব সেরপুরুস্ত, মাদ্রাসা মুঈনূল ইসলাম, হাটহাজারী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ১-২. ইযহারুল ইসলাম চৌধুরী, মাকতুবাতে মুফতী আযম, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া হাট হাজারী, তা. বি. পৃ. ১-১৫২ মুহতারাম, আশা করি মেজাজ, তবিয়ত ভালই আছে। আপনার চিঠি পাঠে খুব প্রভাবিত হলাম । আমি সর্বদা আপনার জন্য দুআ করি। আপনার হাল অবস্থা সম্বন্ধে আমাকে সর্বদা অবগত করাবেন । আপনার উসিলায় এ এলাকায় শায়খুল হিন্দের ফয়েয ও তরীকতের সিলসিলা জারী আছে । এখন ভাববার বিষয় হল এ ধারাবাহিকতা আপনার মৃত্যুর পরও অব্যাহত রাখা । আপনি কি এমন কিছু সদস্য তৈরী করতে পেরেছেন, যারা আপনার পর এ খিদমত চালু রাখবে? আশা করি অবশ্যই অবগত করাবেন । * ফক্ত ওয়াসসালাম মুহাম্মদ ইব্রাহীম বলিয়াবী, দেওবন্দ, ২২ জমাদিউস সানী,১৩৮৪ হিজরী | মুফতী ফয়যুল্লাহর অপর এক পত্রের প্রেক্ষিতে ইব্রাহীম বলিয়াবী র. দেওবন্দ হতে লিখেন, মুহতারাম, মাওলানা মুফতী ফয়যুল্লাহ সাহেব সেরপুরুস্ত, মাদ্রাসা মুঈনুল ইসলাম, হাটহাজারী ১৫৬

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।