19110160 (/171/21511)/1151160/010101 71210051601 আহম্মকের নিদর্শন, কৃপণের নিদর্শন, মুনাফিকের নিদর্শন, মুত্তাকী ও আহলে জান্নাতের নিদর্শন, ধৈর্ষের ফায়দা, ইত্যাদি বিষয় সম্বলিত পান্দেনামা গ্রন্থটি । গ্রন্থের শেষে লেখক খাতিমা সংযোজন করেছেন । মুফতী সাহেব এ গ্রন্থের উর্দু অনুবাদ, ব্যাখ্যা, প্রয়োজনীয় টীকা সংযোজন করে উর্দুভাষী পাঠক, ছাত্র শিক্ষকদের জন্য কিতাবটিকে বোধগম্য ও সহজ করতে সক্ষম হয়েছেন । তার এ যোগ্যতা ও সময়োপযুক্ত কর্মের জন্য তিনি সত্যি প্রশংসার যোগ্য ৷ মুফতী সাহেব এ গ্রন্থের শেষে পুত্রের জন্য প্রদেয় লোকমান হাকিমের একশ" উপদেশকে সংযোজন করেছেন ।১ ১০. ফয়যে বে বাহা শরহে কারীমা ৮১৫ ৮১ ৮৫৪ 7 ০৪৪ শেখ সা'দী র. রচিত বিখ্যাত কারীমা গ্রন্থের ব্যাখ্যা ও অনুবাদ গ্রন্থের নাম ফয়যে বে বাহা শরহে কারীমা। এ গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া । প্রকাশকাল অজ্ঞাত । মূল গ্রন্থের ভাষা ফার্সী । পৃষ্ঠা সংখ্যা ৩০। মূল গ্রন্থে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপযোগী করে ফার্সী কাব্যে আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলুল্লাহ সা.-এর নাত, আল্লাহর দয়া প্রশংসা, দানশীলতার পরিচয়, কৃপণতার নিন্দা, বিনয়ের প্রশংসা, অহংকারের নিন্দা, ইল্মের ফযীলত, মূর্খদের সান্নিধ্য হতে দূরে থাকা, জুলুম ও লোভের নিন্দা, আল্লাহ তা*আলার ইবাদত-বন্দেগী পরিচয়, শয়তান, শরাব, ইশকের নিন্দা, কৃতজ্ঞতার পরিচয়, মিথ্যা বলার নিন্দা, আল্লাহর কুদরতের বিবরণ, মাখলুক থেকে কোন কিছু প্রাপ্তির আশা করা যাবে না ইত্যাদির শিরোনাম ব্যবহার করেছেন ।২ ১১. মসনবীয়ে দালাবীয 89১১ (55০ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত মসনবীয়ে দালাবীয ৬০ ছন্দের একটি কাব্য । এ কাব্যের ভাষা ফার্সী । রচনাকাল অজ্ঞাত । প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশক মৌলবী মুহাম্মদ হুসাইন ফয়যী। প্রকাশকাল অজ্ঞাত। এটি মাজমুআ রাসাইলে ফয়যিয়া তৃতীয় খন্ডের অন্তর্ভুক্ত । এর উর্দু অনুবাদ ও ব্যাখ্যা করেছেন মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী । মূল কবিতার সাথে উর্দু অনুবাদ ও ব্যাখ্যা যুক্ত রয়েছে। এ কাব্যে আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সা.-এর উপর দরূদ পাঠের পর কিছু উপদেশ ব্যক্ত করেছেন। উপদেশসমূহকে তিনি আত্মার জন্য আবেহায়াত আখ্যায়িত করেছেন। এর মাধ্যমে জীবনকে সৌন্দর্যমন্তিত করা যাবে এবং জান্নাতের স্বাদ অনুভব করা সম্ভব হবে । প্রতিটি মুহুর্ত আল্লাহর যিক্রে ব্যয় করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দীন ও শরীআতের বিষয়ে কারো আনুগত্য করা যাবে না। তাহলে ধ্বংস অনিবার্ষ | ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, ই , কুতুবখানা রী, তা. বি. পৃ. ১-৬৪। ২. ফযযুললা, মুহাম্মদ, মুফতী, ফয়যে বে বাহা শরহে কারীমা, চট্টথাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-৩০ ৩. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী মসনবীয়ে দালাবীষ, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ২-১৫। ৮. প্র বর্ননা যে কোন মনীষীর চিঠিপত্র ও ওয়ায নসীহতের সংকলনসমূহ এ মনীষীর ধ্যান- ধারণা, চিন্তা- চেতনা, আবেগ, অনুভূতি, জ্ঞান, প্রজ্ঞার পরিচয় বহন করে । মুফতী সাহেব কী পরিমাণ চিঠি-পত্র রচনা করেছিলেন তার সঠিক পরিসংখ্যান করা কঠিন । তিনি ছাত্র, শিষ্য, শিক্ষক, আত্মীয় স্বজন- সুহৃদ অন্যান্য মনীধীগণের নিকট ১৬০টিরও বেশি পত্র রচনা করেছিলেন বলে অনুসন্ধান পাওয়া গেছে এবং ছাত্র-শিক্ষক অন্যান্যদের নিকট হতে কি পরিমাণ পত্র প্রাপ্ত হয়েছিলেন তার পরিসংখ্যান করা কঠিন। কারণ ফাতাওয়া জানতে চেয়ে তার নিকট প্রেরিত পত্রের সংখ্যা কয়েক হাজার । তবে তার রচিত ও প্রেরিত পত্রের সংখ্যা অনুমান ১৮৩টি | এ তথ্য উদ্ধার করেছেন মুফতী সাহেবের ঘনিষ্ট আত্মীয় শিষ্য মুফতী ইযহাবুল ইসলাম চৌধুরী । তার সংকলিত মাকতুবাতে মুফতী আযম শীর্ষক গ্রন্থে মুফতী সাহেবের ১৮৩টি পত্রের উল্লেখ রয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী ট্গ্রাম ৷ প্রকাশক মৌলবী মুহাম্মদ কাসিম ফয়যী। প্রকাশকাল অজ্ঞাত। গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ১৫২। মুফতী সাহেবের রচিত পত্রের এ সংখ্যাই যে চুড়ান্ত এ কথা বলা যাবে না। এর বাইরেও তার অনেক পত্র থাকার সম্ভাবনা রয়েছে। হাটহাজারী মাদ্রাসার সকল ১৫৪
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।