ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পদ্ধতি সম্বন্ধে | শেখ সা'দী র. প্রতিটি অধ্যায়ে বিভিন্ন ঘটনা উপস্থাপন করে নসীহত প্রদান করেছেন । মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. উর্দূ ভাষায় পুরো গুলিস্তী গ্রন্থের অনুবাদ করেছেন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা সংযোজন করেছেন । তার ব্যাখ্যা ও অনুবাদ যুগোপযোগী এবং যুগের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। সে সময়ে এবং বর্তমানেও মাদ্রাসাসমূহে উর্দু ভাষায় শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের ব্যাপক প্রভাব রয়েছে। মূল গ্রন্থে ফার্সী কাব্যের সাথে তার উর্দু অনুবাদ ও ব্যাখ্যা যুক্ত রয়েছে ।+ ৮. ফয়যে বে কারী মুকাম্মাল শরহে উর্দু বোস্তা ০১৮০৯ 3৭২১। 0১ 0452 0055 হই ০০৪৪ শেখ সা'দীর বিখ্যাত বোস্তী গ্রন্থের ব্যাখ্যা, অনুবাদ ও টীকা, গ্রন্থের নাম ফয়যে বে কারা মুকান্মাল শরহে উদ্লর্বোজাঁ। মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত এ ব্যাখ্যাগ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ১৪৪ । এর প্রকাশকাল অজ্ঞাত । প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী চট্টগ্রাম । এ ব্যাখ্যা গ্রন্থটি উর্দু ভাষায় রচিত। বিখ্যাত সাধক লেখক শেখ সা"দী র. এর রচিত বোস্তী গ্রন্থটি তাসাউফ বিষয়ক ও উপদেশমূলক | এর রচনাকাল ৬৫৫ হি.। গল্প ও উপদেশমূলক ঘটনার আকারে নৈতিক বিষয়াবলী হৃদয়গ্রাহী ভঙ্গীতে এ কাব্য গ্রন্থে বর্ণনা করা হয়েছে। শেখ সা'দী বলেন- শিক্ষার্থীদের সুবিধার জন্য এ গ্রন্থকে আমি দশটি অধ্যায়ে বিভক্ত করেছি। প্রথম অধ্যায় ন্যায় বিচার, রাজ্য পরিচালনার পদ্ধতি, আল্লাহ ভীতি ও মানব সেবা সম্বন্ধে, দ্বিতীয় অধ্যায় উত্তম ব্যবহার ও ইহসান সম্বন্ধে, যাতে বিত্তশালীরা আল্লাহর ইহসানের শুকরিয়া আদায় করেন এবং গরীবদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন, তৃতীয় অধ্যায় প্রেম ও ইশক সম্বন্ধে, চতুর্থ অধ্যায় বিনয় সম্বন্ধে, পঞ্চম অধ্যায় আল্লাহতাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা বিষয়ে, ষষ্ঠ অধ্যায় ধৈর্য্য অবলম্বন ও অল্পে তুষ্ট থাকা সম্বন্ধে, সপ্তম অধ্যায় চরিত্র সংশোধন সম্বন্ধে, অষ্টম অধ্যায় সুস্থতার জন্য শুকরিয়া জ্ঞাপন করা, নবম অধ্যায় তাওবা ও সরল পথ প্রাপ্তি, দশম অধ্যায় আল্লাহর নিকট প্রার্থনা করা সম্বন্ধে। শেখ সা'দী র. প্রতিটি অধ্যায়ে বিভিন্ন শিক্ষামূলক ঘটনা উপস্থাপন করেছেন এবং সেগুলো থেকে উপদেশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বেশ কয়েকজন ন্যায় বিচারক, জননন্দিত শাসকের কথা উল্লেখ করেছেন আবার জননিন্দিত ও ধিকৃত রাজা বাদশাহদের করূণ পরিণতির কথা তুলে ধরেছেন। মুফতী ফয়যুল্লাহ র. উর্দু ভাষায় এ গ্রন্থের প্রয়োজনমত ব্যাখ্যা করেছেন, উর্দুতে অনুবাদ করেছেন ও টীকা সংযোজন করেছেন । তার এ ব্যাখ্যা ও টীকা ছাত্র, শিক্ষক, পাঠক সবার নিকট সমাদৃত হয়েছে। তার ব্যাখ্যা ও টীকা মূল কাব্যের সাথে যুক্ত রয়েছে।১ ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ফয়যে বে পায়া উর্দু শরহে গুলিস্তা, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ২-২৪৮ ২. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ফয়যে বে কারা মুকাম্মাল শরহে উর্দূ বোস্তা , চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাট হাজারী, তা. বি. পৃ. ১-১৪৪ ৯. ফয়যে সাত্তার হাশিয়া আত্তার ০১৬০ 2৯১ ০৫এ ০০ এটা মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত অনুবাদ গ্রন্থ। আল্লামা শেখ ফরীদ উদ্দীন আন্তার র. রচিত পান্দেনামা 4৭3 ১ গ্রন্থের উর্দু অনুবাদ, ব্যাখ্যা ও টীকার সংযোজন করেছেন তিনি । প্রকাশনা প্রতিষ্ঠান কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত । গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ৬৪। মূল গ্রন্থের ভাষা ফার্সী। কাব্যে রচিত ফরীদ উদ্দীন আত্তার র. পান্দেনামা গ্রন্থটিকে অনেকগুলো শিরোনামে বিভক্ত করেছেন। যেমন- আল্লাহ তাআলার প্রশংসা, সায়্যিদুল মুরসালীন সা. - এর না"ত, আয়িম্মা -ই দীন, মুজতাহিদ ইমামগণের ফযীলত, দুআ কবুলকারীর দরবারে মুনাজাত,নফসে আম্মারার বিরুদ্ধাচরণ করা, নীরব থাকার ফায়দা, খাছ আমলের বর্ণনা, রাজা-বাদশাহদের চরিত্র, উত্তম আখলাক, ধ্বংসে লিগ্তকারী চার বস্তু, সৌভাগ্যবানদের আলোচনা, নিরাপত্তা লাভের মাধ্যম, বিনয় এবং দরবেশগণের সান্নিধ্য লাভের আলোচনা, আত্মপ্রশংসা-আত্মপ্রবঞ্না ত্যাগ করার উপদেশ, যিক্রের ফযীলত, নিন্দনীয় চরিত্র, রাগ ও ক্রোধের নিন্দা, রাজ্য ধ্বংস হওয়ার কারণ, দুশমনদের থেকে সতর্ক থাকার আলোচনা, আল্লাহর মারিফাত ১৫৩

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।