ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 যুগের ফকীহগণ শরী“আতের কোন বিধান বিষয়ে সর্বসম্মতভাবে একমত প্রকাশ করা। সাহাবাগণ ইজমার উপর আমল করার চেষ্টা করেছেন। যেসব বিষয়ে সাহাবাগণের মধ্যে দ্বিমত ছিল মুজতাহিদ ইমামগণ বিশ্লেষনের মাধ্যমে একটিকে প্রাধান্য দিতে পারতেন । যেমনটি ইমাম বুখারী র. (১৯৪-২৫৬ হি.) দিয়েছেন ।১ কিয়াসঃ ফিক্হর চতুর্থ উৎস কিয়াস। কিয়াস অর্থ তুলনা করা, পরিমাপ করা, সামঞ্জস্যপূর্ণ করা, সমন্বয় করা, যুক্ত করা, অনুমান করা ইত্যাদি । শরী“আতের পরিভাষায়-শরী“আত কর্তৃক প্রদত্ত কোন বিধানকে মুজতাহিদ ইমাম কর্তৃক পরস্পর সাদৃশ্যের কারণে অপর বিষয়ের মধ্যে প্রয়োগ করাকে কিয়াস কলে। যে বিষয় সম্পর্কে কুরআন, হাদীস ও ইজমায় স্পষ্ট নেই, উক্ত বিষয়কে কুরআন, সুন্নাহ, ইজমায় বর্ণিত বিষয়ের বিধানের সাথে সাদৃশ্যের ভিত্তিতে উক্ত বিধান প্রয়োগ করা । ইজমার তুলনায় কিয়াস অধিকতর ব্যাপক ও সহজে বাস্তবায়নযোগ্য গবেষণা পদ্ধতি | এটা শরী“আতের সুদূরপ্রসারী উৎস। এর মাধ্যমে ফিক্হ ব্যাপকতা লাভ করেছে এবং যুগের ধারাবাহিকতা রক্ষা করার উপকরণ যুগিয়ে যাচ্ছে, যুগ পরিবর্তনে উদ্ভূত নব নব সমস্যার শরী“আত সম্মত সমাধান দিয়ে যাচ্ছে। কিয়াসের প্রয়োগ স্বপক্ষে মহানবী সা.-এর হাদীস বিদ্যমান রয়েছে। আবু দাউদ শরীফে এসেছে, রাসূলুল্লাহ সা. যখন হযরত মু'আয ইবন জাবাল রা. কে ইয়ামানের গভর্ণর করে পাঠাচ্ছিলেন তখন তাঁকে জিজ্ঞেস করলেন, (হে মুঁআয) তোমার নিকট কোন মুকদ্দমা আসলে তুমি কিভাবে মীমাংসা করবে? হযরত মু'আয বললেন, আমি আল্লাহর কিতাবের সাহায্যে মীমাংসা করব। রাসূলুল্লাহ সা. জিজ্ঞেস করলেন, যদি আল্লাহর কিতাবে এর মীমাংসা না পাও তাহলে কি করবে? তিনি বললেন, তখন রাসূলুল্লাহর সুন্নাহ দ্বারা মীমাংসা করব। রাসূলুল্লাহ সা. পুন জিজ্ঞেস করলেন, যদি কিতাবুল্লাহ ও রাসুলের সুন্নাহ না পাও তখন কি করবে? হযরত মু'আয রা. বললেন, তখন আমি আমার জ্ঞান বুদ্ধি দ্বারা ইজতিহাদ করব । একথা শুনে রাসূলুল্লাহ সা. মু'আযের বুকে হাত রেখে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তাঁর রাসূল যা পছন্দ করেন তা তাঁর রাসূলের প্রতিনিধিকে বুঝার তাওফিক দান করেছেন ।' হযরত ওমর রা. একদা হযরত আবু মুসা আশ“আরী রা.কে এক লিখিত পত্রে আর্থিক লেন-দেন ও অন্যান্য বিরোধ নিষ্পত্তি মামলায় অনুরূপ পন্থা অবলম্বনে আদেশ দিয়েছিলেন ।২ ফিক্হ শাস্ত্রের উৎপত্তির কারণঃ তৎকালিন দুনিয়ার মুসলিম সাম্রাজ ছিল সর্ববৃহৎ । প্রতিনিয়ত মুসলিম সাম্রাজ্ের বিস্তৃতি ঘটছিল। ফলে নিত্য নতুন অবস্থা, পরিবেশ, পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল মুসলিম উম্মহ। তখন মুসলিম উম্মহর রূহ, চরিত্র, আখলাক হিফাজতের সংগে সংগে মুসলিম উম্মাহর সামাজিক জীবন, রীতি-নীতি, পারস্পরিক লেন-দেন ইত্যাদি ইসলামের আলোকে হিফাজতের প্রয়োজন দেখা দেয় । প্রচলিত রীতি-নীতির বিষয়ে সিদ্ধান্তগ্রহনসহ অসংখ্য নতুন নতুন বিষয় ইসলামী হুকুমতের সামনে অপেক্ষায় ছিল উমাইয়া ও আব্বাসীয় যগ্সের কাষীগণ (বিচারক) নিজস্ব ইজতিহাদের মাধ্যমে মাসআলা দিতেন ,ফলে তাদের প্রদত্ত রায়ে ভিন্নতা দেখা দেয়। এতে রাজ্যে বিশৃংখলা দেখা দেয়। পবিত্র কুরআনের কোন কোন আয়াতের একাধিক ব্যাখ্যা গ্রহণের সম্ভাবনা থাকায় এবং বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী আয়াতের প্রয়োগ নিয়ে ফাতাওয়া দাতাগণের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয় ।ব্যবসা- বাণিজ্য, কলকারখানা, কৃষি,খাজনা,রাজস্ব,জিজিয়া ও খিরাজ আদায় নিয়ে উদ্ভব হয় নানা সমস্যার । প্রাচীন রীতি-নীতির স্থলে ইসলামী আইন বাস্তবায়নের প্রয়োজন দেখা দেয় । এক্ষেত্রে নিশ্চয়তার প্রয়োজন ছিল যে, এগুলো ইসলামের মূলনীতি ও আইন-কানূন মোতাবিক পরিচালিত হবে ।এসব সমস্যা এড়িয়ে যাবার মত কোন সুযোগ ছিলনা বরং রাষ্ট্র ও জনগণ এসবের বিস্তারিত ও পূর্ণাঙ্গ সমাধানের অপেক্ষায় ছিল। ফলে ইসলামী আইন তথা ফিক্হশান্ত্র'র জন্ম দেয়া সময়ের দাবী হয়ে ওঠে । এ কাজটি মুসলমানগণ আল্লাহ তা'আলার অশেষ রহমতে সম্পন্ন করতে সক্ষম হন। আল্লাহ তাঁআলা অশেষ রহমত স্বরূপ ইমাম আবু হানীফা র.(৮০-১৫০ হি.), ইমাম মালিক র.(৯৩-১৭৯হি.), ইমাম শাফি“ঈ র.(১৫০-২০৪ হি.) ও ইমাম আহমদ বিন হাম্বল র.(১৬৪-২৪১ হি.) কে ফিক্হশাস্ত্রের উাবক হিসেবে দুনিয়াতে প্রেরন করেন। মুসলিম সৌভাগ্য হিসেবে এ চার ইমামের আগমন ঘটে । তাঁরা ছিলেন মেধা, প্রতিভা, সাধুতা, ইখলাছ ও জ্ঞানের রাজ্যে খ্যাতিমান মনীষী । তাঁরা তাঁদের গোটা জীবন এবং সমস্ত যোগ্যতা দিয়ে ফিক্হ সংকলন করেন ।৩ ফিক্হশান্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশঃ ফিক্হশান্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশকে পাঁচটি স্তর বা যুগে ভাগ করা যায়। ফিক্হশান্ত্র এ স্তরগুলো অতিক্রম করে বিকাশ লাভ করেছে ও বিকশিত হয়েছে। জ্ঞানের প্রতিটি বিষয়কে ফিক্হর আওতাভুক্ত করেছে। যুগে যুগে এ শাস্ত্রের অনেক উথ্থান্‌ পতন ঘটেছে । কখনো ত্রমোন্নতি হয়েছে আবার কখনো বাধাগ্রস্থ হয়েছে। তার পরও ফিক্হশাস্ত্র তার মজবুত ভিত্তি ও বলিষ্ঠ কাঠামোর উপর দাঁড়িয়ে যুগের চ্যালেঞ্জ ও প্রয়োজনের মোকাবিলা করে যাচ্ছে। ১. আব্দুল্লাহ, মোঃ, মুফতী, “মাযহাব মানব কেন, সাভার, বাতিল প্রবিরোধ লাইব্রেরী, ১৯৯৯, পৃষ্ঠা ১২৭। ২. ইসলামী বিশ্বকোষ, প্রাগুক্ত, পূ ৭২। ৩. আব্দুল্লাহ, মোঃ, প্রাণ্তক্ত, পৃ ১২৭। প্রথম যুগঃ এ যুগ রাসূলুল্লাহ সা.-এর নবুওয়্যত প্রাপ্তির পর থেকে ইন্তিকাল পর্যন্ত বিস্তৃত। এ যুগে পবিত্র কুরআন অবতীর্ণ হয়। এ যুগে মানব জীবনের মৌলশক্তি ও গুনাবলী বিকশিত হয়েছে। এ যুগে আইন প্রণয়ন, বিচার মীমাংসা ইত্যাদি যাবতীয় কাজ রাসূলুল্লাহ সা. সম্পাদনা করতেন। তখন অন্য কেউ আইন প্রণয়নের অধিকার রাখতনা । তাঁর প্রদত্ত বিধানসমূহ অবশ্যই অনুসরণ যোগ্য । রাসূলুল্লাহর সমস্ত কথা, কর্ম অহীর ভিত্তিতে পরিচালিত হত। “সে

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।