1910160 (/171/21511)/1151160/010101 71210051601 সুখপাঠ্য এ গ্রন্থ এ কাব্যে মুফতী সাহেব শুরুতে একটিমাত্র শিরোনাম ব্যবহার করেছেন। তাহলো মসনবীয়ে দর না'তে সারওয়ারে কায়েনাত মুফাখখারে মওজুদাত আলাইহিস সালাতু ওয়াস সালাম । রাসূলের সীরাত, প্রশংসা, এবং তার অসংখ্য মু'জিযার বর্ণনা, হাদীস, সীরাতগ্রন্থ, আছারে সাহাবায় বর্ণিত হয়েছে সেগুলোর অভিব্যক্তি ফার্সী কাব্যে তুলে ধরা হয়েছে। বিষয়টি অনেকটা মাওলানা জালাল উদ্দীন রূমী র. রচিত মসনবীর ন্যায় যা পবিত্র কুরআনেরই ব্যাখ্যা ফার্সী ভাষায় বিধৃত হয়েছে। এ জন্যই মনীষীগণ বলেন, তিনটি কিতাব পৃথিবীতে অভিনব । কুরআন শরীফ, বুখারী শরীফ, মসনবী শরীফ। মসনবী শরীফ অন্তরে ইশকে ইলাহীর আগুন ধরায়। মুফতী ফয়যুল্লাহর মসনবী শরীফও অন্তরে ইশকে নববীতে আগুন ধরাতে সক্ষম ৷ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. বাংলাভাষী হওয়া সত্তেও ভার্ষী ভাষায় আল্লামা ফরীদ উদ্দীন আত্তার র. (৫১৩-৬২৯ হি.) রচিত পান্দেনামা রচনার শৈলীর সাথে । হাদীসের বিশাল ভান্ডার তিনি কাব্যে নিয়ে এসেছেন । বিশেষ করে রাসূলুল্লাহ সা. এর মু'জিযা সমূহের এক কাব্যিক সমষ্টি তিনি রচনা করেছেন। এ কাব্যগ্রন্থ প্রমাণ করে যে, মুফতী সাহেব রাসূলুল্লাহ সা. এর জীবন সীরাত সম্বন্ধে পূর্ণ জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণা শক্তি রাখতেন । তিনি রাসূলে আকরামের জীবনের প্রতিটি দিক সম্বন্ধে অবগত ছিলেন। রাসূলের অসংখ্য মু*জিযা সম্বন্ধে তিনি পূর্ণ জ্ঞান রাখতেন। তিনি মুফতী ফকীহ হিসেবে যতটা খ্যাতি অর্জন করেছেন, রাসূলের সীরাত বিশেষজ্ঞ হিসেবে তেমন খ্যাতি অর্জন করতে না পারলেও সীরাত বিষয়ে তার জ্ঞান, পাপ্তিত্য ছিল পরিপূর্ণ। এ কাব্যের প্রথম তিনটি লাইনের বঙ্গানুবাদ হলো- বিশ্বের গৌরব, নবীগণের ইমাম, আদিকাল থেকে উত্তীর্ণকাল পর্যন্ত পথ প্রদর্শক । ১. লামিয়াতুল মু*জিযাত গ্রন্থে রাসূলুল্লাহ সা. এর গুণাগুণ, মু'জিযা সম্পর্কে আরবী ভাষায় তিনশ শে'র ব্যবহার করা হয়েছে এবং রাসূলুল্লাহ সা. এর একশত মু*জিযা আলোকপাত করা হয়েছে। যেগুলো নির্ভরযোগ্য হাদীস ও ইতিহাস গ্রন্থ হতে চয়ন করা হয়েছে। লামিয়াতুল মু*জিযাত গ্রন্থের রচয়িতা হলেন মাওলানা হাবীবুর রহমান র. | পিতার নাম মাওলানা ফজলুর রহমান । ১৩২৫ হি. সাহারানপুরে তার জন্ম । দারূল উলুম দেওবন্দ হতে ফারাগাত অর্জনের পর সেখানে শিক্ষক হিসেবে নিয়োজিত হন। ১৩৪৪ হি. তিনি দারূল উলুম দেওবন্দের মুহতামিম পদে অধিষ্টিত হন। ১৩৪৮ হি. তিনি ইন্তিকাল করেছেন। (মাহবুব এলাহী, মাওলানা, ঢাকা, আনোয়ার লাইব্রেরী, ২০১৩ খু. পৃ. ১৩৬)। ২. মাওলানা জালাল উদ্দীন রূমীর বিশ্ববিখ্যাত মসনবী শরীফকে বলা হয় ফার্সী ভাষার কুরআন । মসনবীয়ে মানবীয়ে হাস্তে কুরআন দর যবানে পাহলবী । আউলিয়া কিরাম, দার্শনিক, চিন্তাবিদ, গবেষক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের প্রায় সবাই বিশ্লেষণ হলো দ্বিপদী কাব্য মসনবী । যদিও রূপকার্থে কুরআনের নামে অভিহিত করা হয়েছে তবুও মসনবী কুরআন নয় বরং কুরআনের প্রতিচ্ছবি । (আহমদ নাওয়াজ, হাজার হামদ, ঢাকা, অনন্ত প্রকাশনী, ২০০৯, সং. ১ম, পৃ. ১৭। সমস্ত আলম তার নূরে অস্তিতবপ্রাপ্ত, জগতকর্তা মহান অস্তিতু দিয়েছেন তাকে। তার অস্তিতেের সামনে দাতা হাতেমের নাম নিওনা, কেননা তিনি দু'জাহানের দাতা ।* মা'আরিফুল কুরআন সুত্রে এসেছে আল্লামা সুবকী র. আত-তা"যীম ওয়াল লুগাহ গ্রন্থে উল্লেখ করেছেন, দুনিয়াতে এমন কোন নবী অতিক্রান্ত হননি যিনি রাসূলুল্লাহ সা. এর সত্বাগত বৈশিষ্ট্যের বিষয়ে সমর্থন, সাহায্য এবং তার উপরে ঈমান রাখার অঙ্গীকার নেননি। এমন কোন নবী রাসূল গত হননি যিনি তার উম্মতকে মহানবী হযরত মুহাম্মদ সা. এর উপর ঈমান আনা, সমর্থন ও সাহায্য করার জন্য অসীয়ত করেননি । রাসুলের আগমন যদি নবীদের যুগে হতো তাহলে তারাও রাসূলের উম্মত বলে গণ্য হতেন। এর ছ্বারা অনুমেয় যে তিনি শুধু উম্মতের নবী নন বরং নবীগণেরও নবী । হাদীসে এসেছে- রাসূলুল্লাহ সা. বলেছেন-আজকে মুসা আ. বেঁচে থাকলে আমার আনুগত্য ছাড়া তার অন্য কোন উপায় ছিল না।১ 285 5০5005০০১65 3৯- সেখ ১৫১
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।