ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মাওলানা সাঈদ আহমদ র., মাওলানা হাবীবুল্লাহ র., মাওলানা জমীর উদ্দিন র. প্রমুখ মনীষীর প্রশংসা ও স্তুতি এ কাব্য গ্রন্থে করেছেন । এ কাব্য গ্রন্থটিতে মুফতী সাহেবের আকুতি এবং তার বলিষ্ঠ কাব্য প্রতিভা ফুটে ওঠেছে ।5 ৫. কান্দে খাকী ৮৭৯ ২৪ মুফতী সাহেবের রচিত কান্দে খাকী ছয় পৃষ্ঠার কাব্য । এ কাব্যের ভাষা ফার্সী । এর ছন্দ সংখ্যা ১০৬টি । কাব্যটি মনজুমাতে খাকীর অন্তর্ভূক্ত । কাব্যটি প্রকাশ করেছে কতুবখানা ফয়যিয়া, হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশ করেছেন। কান্দে খাকী এ কাব্য গ্রন্থে মুফতী সাহেব তীর দীর্ঘ দিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার প্রশংসা করেছেন। হাজার হাজার ছাত্র এ মাদ্রাসা থেকে ইল্ম নববীর সুধা পান করছে, ইসলামের সাহায্যকারী হিসেবে দুনিয়াতে হিদায়াত, সুন্নতের নূর ছড়িয়ে দিচ্ছে এবং শির্ক বিদআত, গুমরাহী বিদূরিত করছে; এটা তার বড় প্রাপ্তি। তার চোখকে জুড়িয়ে দিয়েছে । আহলে বাতিলদের জীবনে রয়েছে হাজারো অপমান। পক্ষান্তরে আহলে হকদের জীবনে রয়েছে হাজারো সম্মান। এখানে যারা শিক্ষা গ্রহণ করছে তারা সৌভাগ্যবান। এখানকার শিক্ষকগণ দেশের সেরা আলিম, হাদীয়ে উম্মাহ, ওয়ালী উল্লাহ ও আলমের কুতুব । তাদের তাকওয়া, পরহ্যগারী দুনিয়াতে দৃষ্টাত্ততুল্য। তাদের মৃত্যুতে পুরো আলম ক্রন্দন করবে, ফিরিশতাদের মধ্যে আলোচনা হবে নিশ্চয়ই । এ মাদ্রাসার মাধ্যমে দুনিয়াতে দীনি ইল্ম, কুরআন- হাদীস চিরস্থায়ীত্ের মর্ধাদা লাভ করবে এ প্রত্যয় ও প্রত্যাশা তাদের মধ্যে দৃঢ় ভাবে স্থান লাভ করেছে। তার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রচিত কাব্যাংশের কয়েকটি লাইনের বঙ্গানুবাদ হলো-বাংলায় এক চেরাগ প্রজবলিত হয়েছে সারা পৃথিবী এর আলোয় আলোকিত হয়েছে মাদ্রাসা মুঈনুল ইসলাম দ্বীন, ঈমানের মুঈন মাদ্রাসা দেওবন্দের মর্যাদা বৃদ্ধিকারী একদিন দেওবন্দ এর প্রতি ঈর্ষান্বিত হবে কত উত্তম এ মাদ্রাসা । * ১. রচনাকাল ৩০ জিলহজ ১৩৮৯ হি. ২. রচনাকাল ১২ রবিউল আওয়াল ১৩৯৪ হি. ৩. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, মসনবীয়ে খাকী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ২-৫, ৮-১০, ১৩-২৬। ৪. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, কান্দে খাকী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাট হাজারী, তা. বি. পৃ. ২৭-৩২। ৬. মসনবীয়ে দিল পযীর ৪৪ ০3 9 মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত বৃহদাকারের কাব্যগ্রন্থ মসনবীয়ে দিল পযীর। এ কাব্যের পৃষ্ঠা সংখ্যা ১০৮ । বয়েত সংখ্যা ৩২০। কাব্যের ভাষা ফার্সী । রচনাকাল অজ্ঞাত । গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশক মৌলভী মুহাম্মদ কাসেম ফয়যী। প্রকাশকাল ১৪০৪ হি.। এ মসনবী গ্রন্থের ব্যাখ্যা ও টীকা লিখেছেন মাওলানা কবীর আহমদ । ব্যাখ্যা ও টীকার ভাষা উর্দু। কাব্যের যে লাইন বা লাইনগুলো ব্যাখ্যাযোগ্য সেখানেই নিচে ব্যাখ্যা ও টীকা সংযোজন করেছেন। লামিয়াতিল স্ন'জিযাঁত গ্রন্থে আরবী কাব্যে যেভাবে রাসূলুল্লাহ সা. এর মু*জিযাসমূহ তুলে ধরা হয়েছে মুফতী মুহাম্মাদ ফয়যুল্লাহও তেমনিভাবে রাসুলের মু*জিযাসমূহ ফার্সী বয়েতে ফুটিয়ে তুলেছেন। এ কাব্য গ্রন্থের ব্যাখ্যা ও টীকা পবিত্র কুরআন, হাদীস ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের আলোকে সংযোজন করা হয়েছে। কাব্যের বক্তব্য যেমন চিত্তাকর্ষক তেমনি এর ব্যাখ্যা ও টীকাসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ । এ কাব্যগ্রন্থে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর প্রশংসা, সীরাত, তার মহান চারিত্রিক বৈশিষ্ট্য ও তার অসংখ্য মুজিযা তুলে ধরা হয়েছে। অত্যন্ত ১৫০

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।