ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 স্মরণে ব্যয় হয়, গাফিলতির মধ্যে ব্যয় না হয় অসীম দয়ালু প্রভুর দরবারে সে প্রার্থনা । ৫৪. প্রিয়তমা স্ত্রীর স্মরণে শোকগাথা। ১৩৯১ হি. ২৬ রবিউল আওয়াল শনিবার বেলা দ্িপ্রহরের সময় মুফতী সাহেবর স্ত্রী মৃত্যুবরণ করেন। এ মৃত্যুতে তিনি বিমর্ষ, বিষন্ন হন। একাকী নিভৃতে গুণগুণ করে কি যেন গাইতেন । স্ত্রী বিয়োগ ব্যাথায় একটি শোকগাথা রচনা করেন। যার শিরোনাম প্রিয়তমা স্ত্রীর আনওয়ার- এর মাতা'র মৃত্যুতে মর্সিয়া- প্রিয়তমা মরহুমা পৃথিবী ছেড়ে গেল চলে তার আত্মা রবের নিকট গেল উড়ে তার রূহ চলে গেল আলমে আরওয়াহ-এ তার প্রাণ মিশে গেছে নেককারদের প্রাণের সাথে গিয়েছিলাম তার গোরের শিয়রে হযরত আলীর রা. কবিতা আসলো স্মরণে তুমিও পাবে সেখানে এ সৌভাগ্যের দেখা নিশ্চিত জান জান্নাত তার ঠিকানা আমার আগে সে দুনিয়া হ'তে বিদায় হল তার জন্য আমার তুষ্টি পূর্ণ রইল। হে রাহীম সে মোর চিরদিনের স্মৃতি হে দুজাহানের প্রভু বানাও তার ঠিকানা জান্নাতুল ফিরদাউসে দাও ইজ্জত সম্মাননা । ২ ৪. মসনবীয়ে খাকী ৬৪-১ 5 মসনবীয়ে খাকী মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত ৩২ পৃষ্ঠার একটি কাব্য সংকলন । এটি ফার্সী ভাষার কাব্য । পূর্ণ সংকলনটির রচনাকাল উল্লেখ করা হয়নি। তবে কিছু কাব্যের রচনার দিন তারিখ উল্লেখ করেছেন। গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাট হাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত। এ কাব্যের শুরুতে জগতের সৃষ্টিকর্তার প্রশংসা করা হয়েছে । অত:পর সারওয়ারে কায়েনাত রাসূল সা., সাহাবা, তাবিঈন ও তীদের অনুগামীদের প্রশংসা করা হয়েছে। মুজতাহিদ ইমামগণ, মুহাদ্দিস, মুফাসসির, কারী, ১-২. এ, পৃ. ৭৮-৭৯; হায়াতে মুফতী আযম, পৃ. ১৬২-১৬৩; ফয়যুল্লাহ, মুহাম্মদ,মুফতী, পান্দে নামায়ে খাকী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-৮০। সূফীয়া-ই কিরাম, আউলিয়া ইযামগণের প্রশংসা করেছেন। উম্মতের মুজাহিদীন, বক্তা, দীনী কিতাবের লেখক, শিক্ষক ও মুফতীগণের প্রশংসা করেছেন। এরপর অস্থায়ী দুনিয়ার সাথে সম্পর্ক না রাখার আহ্বান জানিয়েছেন । প্রভুর দরবারে মুনাজাত জানিয়েছেন, নিজের সন্তান আনওয়ার, কন্যা রহিমা খাতুন, চোখের মনি কলিজার টুকরো নাতি মুহাম্মদ হুসাইন -এর দীর্ঘায়ু, সুস্থ- সুন্দর জীবন কামনা করেছেন । নাতিন জামাই মুফতী ইযহারুল ইসলামের জন্য দুআ করেছেন ।* মুফতী ইযহারের ছেলে হারূন ইযহারের দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেছেন ।২ কন্যা যয়নব খাতুনের জন্য সুস্থ, সুন্দর জীবন কামনা করেছেন। এছাড়া তার পরিবারের প্রতিটি সদস্য ও তাদের সন্তানদের জন্য দুআ কামনা করেছেন। এছাড়া এ কাব্যগ্রন্থে সর্বদা আল্লাহকে স্মরণ রাখার গুরুত্ব ও ফযীলত, আল্লাহ তাআলার সাথে ইশকের সম্পর্ক স্থাপনের উপকারীতা, আল্লাহর আনুগত্যের মধ্যে জান্নাত প্রাপ্তি এবং বিমুখ হওয়ার মধ্যে জাহান্নাম বলে উল্লেখ করেছেন । পবিত্র রমযান মাসের আগমন কে শুভেচ্ছা স্বাগতম জানিয়েছেন এবং রমযান মাস চলে যাওয়াতে আক্ষেপ প্রকাশ করেছেন। এছাড়া ইস্তিগফারের ফযীলত, বিধৃত হয়েছে । ইসলামের সৌন্দর্য, নান্দনিকতা, আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত কামনা করেছেন । মুফতী সাহেবের প্রিয় উস্তাদ ১৪৯

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।