ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 সব অশ্রাব্য উক্তি সহ্য করা। ১৫. মুসলমানকে কাফির বলা হারাম ১৬. বদরুসুমের প্রতি ঘৃণা প্রদর্শন করা । ১৭. বিদআত এবং শরীআত বিরুদ্ধ কাজের সম্প্রচার এবং সুন্নতে নববী হারিয়ে যাওয়ার কারণে অনুশোচনা করা । ১৮. সম্মিলিতভাবে হাত তুলে দুআ না করা । ১৯. শবীনা তথা হাফিজে কুরআনদের মাধ্যমে রাত জেগে কুরআন শরীফ মুখস্থ পাঠ করানো, খতমে বুখারী, খতমে দুআ ইউনুস, মহররম উৎসব, ২৭ শে রজব পালন করা, শবে বরাত, শবে কদরের বিভিন্ন বুসুমের আলোচনা । কাব্যের এ অংশে মুফতী সাহেব উপরোক্ত বিষয়গুলোকে পরিত্যাগ যোগ্য এবং বিদআত বলেছেন। শবীনা, খতমে বুখারী সালফে সালিহীনের জীবনে ছিল না বলে তিনি দাবী করেছেন। ১৩৮৫ হি. রচিত তার এক ফাতাওয়ায় তিনি বলেছেন- তিন দিনের কম সময়ে পবিত্র কুরআন খতম করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এটা খেলাফে সুন্নত তো বটেই এবং কোন ইবাদতও নয় । শুধুই লোক দেখানো । কারণেই গুনাহর কাজ । দুআ ইউনুসের খতম সম্বন্ধে তিনি বলেন, এটি একটি গুরুত্ৃপূর্ণ দুআ এবং পবিত্র কুরআনের আয়াত । এটি পাঠ করলে বালা-মসীবতে নিশ্চিত উপকার পাওয়া যায়। এ দুআ পাঠ করার জন্য হাদীসে তাগিদ এসেছে। প্রতিটি মুসলমানের উপর কর্তব্য হলো একাকী এ দুআ পাঠ করা। ইনশা আল্লাহ উপকার হবে। তবে আমাদের সমাজে খতমে ইউনুস পাঠ করার জন্য লোক ডেকে এনে একত্রে পাঠ করার যে গুরুত্ব রয়েছে তা ইবাদত হিসেবে গণ্য নয়। সালফে সালিহীন হতে এ আমল প্রচলিত নয়। ২০. খতমে খাজেগান হাদীসে বর্ণিত নয়। এ সম্বন্ধে মুফতী সাহেবের বক্তব্য হলো- বর্তমান সময়ে মাদ্রাসাসমূহে খতমে খাজেগানের যে গুরুতু দেওয়া হয় এবং তা না পড়লে খারাপ হিসেবে বিবেচনা করা হয়; বিষয়টি সম্বন্ধে ধমীয় বক্তব্য হলো এটা রাসূলুল্লাহ সা., সাহাবা,তাবিঈন, তাবে তাবিঈন এবং মুজতাহিদ ইমামগণের আমল নয়। তারা এ আমল শিক্ষা দেননি । এটা দীনি কোন আমল বা কর্তব্য নয়। কেউ এমন করলে তা বিদআত হিসেবে গণ্য হবে। ২১. অবর্ণিত বিষয়সমূহের উপর বর্ণিত বিষয়সমূহের প্রাধান্য দিতে হবে । ২২. ওয়াজ-নসীহতে অধিক পরিমানে কবিতা পাঠ করা যাবে না। সারা রাত ওয়াজ করা অনুচিত। ২৩. পাগড়ী বাধা বিশেষ করে নামাযে এবং হাটুর নীচ পর্যন্ত লম্বা ফাটল বিহীন জামা পরিধান করা সুন্নত । ২৪. বিয়ে শাদীতে মোহরে ফাতেমীর অনুসরণ করা সুন্নত। ২৫. তাকওয়ার হাকীকত ও বিলায়াতের হাকীকত আলোচনা করেছেন এবং বিলায়াতে রহমানী ও বিলায়াতে শয়তানীর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। ২৬. সাফায়ে কাল্ব ও ইসলাহে বাতেন অর্জনের উপায়সমূহ বর্ণনা করেছেন। ২৭. কোন কামিল আল্লাহ ওয়ালার হাতে বায়আত হওয়া সুন্নত। ২৮. তাকলীদে সখসী (কোন ইমামের অনুসরণ) ওয়াজিব । ২৯. কাদিয়ানীদের প্রতিহত করা ওয়াজিব । ৩০. দীনের গুরুত্বপূর্ণ কাজে অপব্যাখ্যা করা নিন্দনীয়। ৩১. ছোট জিহাদ ও বড় জিহাদের আলোচনা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ৩২. সর্বশ্রেণীর মানুষকে হক ও আমানত আদায় করতে হবে । অপরের সম্পদ খেয়ানত, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে । সবাইকে উন্নত আখলাক অর্জন করতে হবে । এ শিরোনামের অধীন কবিতাগুলো গুরুত্বপূর্ণ হে আলিম সমাজ! ইলম দীনের সম্মান কর। হে সাধারণ মানুষ! আলিমে দীনের ইজ্জত কর। হে ধন দৌলতের অধিকারী! সম্পদের হক আদায় কর। হে প্রতিপত্তির মালিক! প্রতিপত্তির হক আদায় কর ।* ৩৩. পৃথিবীতে আমানতের সব ধরণের খেয়ানত প্রকাশিত হবে। প্রতিটি কাজে প্রতিটি বিভাগে প্রতিটি শরীরের খেয়ানত প্রকাশিত হবে । আমাদেরকে এসব থেকে বিরত থাকতে হবে । ৩৪. ফেতনা- ফাসাদ প্রকাশিত হবে। সব ধরণের ফেতনা-ফাসাদ থেকে মুক্ত থাকার মাধ্যমে দুজাহানের শান্তি লাভের উপায় হিসেবে সুন্নত পালনের প্রতি আগ্রহ রাখতে হবে এবং বিদআতকে ঘৃণা করতে হবে । ৪২. পৃথিবীর শান্তি - অশান্তি আলিমদের শান্তি- অশান্তির উপর নির্ভরশীল । ৪৩. রাষ্ট্র প্রধান ন্যায় বিচারক বা জালিম হবেন তা নির্ভর করে সুনাগরিক ও কুনাগরিকের উপর । 8৪. খারাপের অনুসরণ নিন্দনীয় । ৪৫. তাওবা ও তাওবার শর্তসমূহ ৪৬. দু'আ, ইসালে সওয়াব, মুর্দার জন্য রহমত প্রার্থনা আল্লাহর নিকট করতে হবে। ৪৭. জান্নাত পরিবেষ্টিত আছে কষ্টের দ্বারা, জাহান্নাম পরিবেষ্টিত আছে প্রবৃত্তি দ্বারা* এ হাদীসের ব্যাখ্যা । ৫১. মহান আল্লাহ তা'আলার দরবারে মুনাজাত। ৫২. পান্দে নামায়ে খাকীর রচনা ভাবনা জীবন যেন প্রভুর ১৪৮

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।