ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 অভিজ্ঞতা অর্জন করেন । গ্রন্থটিতে বিভিন্ন বিষয়ের আলোচনা স্থান পেয়েছে । অসৎ, প্রতারক, ভন্ডপীরদের কর্মকান্ডের বিরুদ্ধে তিনি এ কাব্যপ্রন্থটি রচনা করেন এবং এর মাধ্যমে জাতিকে সতর্ক করেছেন ।১ ২. আল- কালামুল ফাসিলু বায়নাল হাক্ধি ওয়াল বাতিলি 03]19 | 0৪ ০4৩ ০১এ। এ ফার্সী কাব্যে মুফতী সাহেব বিভিন্ন ভন্ডপীর ও দরবার শরীফ নামধারীদের শরীআত বিরুদ্ধ কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছেন এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা করেছেন। এসব অনুষ্ঠানে ইসলামী লেবাস- পোশাক, আচার-আচরণ থাকতো না; হিন্দুদের ধর্মযজ্ঞের মতো চলতো যাবতীয় কর্মকাণ্ড এসব দেখেই তিনি মর্মাহত হতেন । এগুলোর প্রতিকার করা ও সংশোধনের নিমিত্ত তাঁর এ কাব্যগ্রন্থ রচিত হয়েছে । এ কাব্যের পৃষ্ঠা সংখ্যা ৯ এবং কবিতার লাইন সংখ্যা ২০৩টি। কাব্য গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী, ট্টগ্রাম | প্রকাশকাল অভ্ঞাত | * ৩. পান্দেনামায়ে খাকী ৮৩১ +4 ২২ পান্দেনামায়ে খাকী মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত একটি বিশাল কাব্যগ্রন্থ। এ গ্রন্থের পৃষ্ঠা সংখ্য ৮০। কাব্যের ভাষা ফার্সী। রচনাকাল অজ্ঞাত। তবে অনুমান যে গ্রন্থের কিছু অংশ ১৩৯১ হি. রচিত হয়েছে। গ্রন্থটির উর্দু অনুবাদ করেছেন মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী । মূল গ্রন্থের নিচের অংশে উর্দু অনুবাদ যুক্ত রয়েছে। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী টট্শ্বাম। প্রকাশক মৌলবী মুহাম্মদ কাসিম ফয়যী । প্রকাশকাল অজ্ঞাত । গ্রন্থ সম্বন্ধে বলা হয় এটা মুফতী সাহেবের জীবনের শেষের দিকে রচিত এবং গ্রন্থটি তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল বলে অনুমেয় । এ কাব্যে গ্রন্থে তিনি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন । আল্লাহ তাআলার দিকে ফিরে আসার জন্য মানুষকে আহ্বান করেছেন। এ গ্রন্থে তিনি যে বিষয়গুলোকে কাব্যের মাধ্যমে পৃথক পৃথক শিরোনাম দিয়েছেন সেগুলো হলো- ১. সর্বপ্রথম তিনি পান্দেনামায়ে খাকী গ্রন্থটি পাঠ করার জন্য ছাত্র শিক্ষক সবাইকে আহ্বান জানিয়েছেন। ২. আল্লাহ জাল্লাহ শানুহুর নিয়ামত সমূহের আলোচনা, ইসলামের সৌন্দর্য ও পূর্ণতা তুলে ধরেছেন ত্রিশ লাইনে । ৩. নামাযের প্রতি উদ্ভুদ্ধ করেছেন ও এর ফযীলত বর্ণনা করেছেন । ৪. শরীআত, রাসুলের সুন্নত অনুসরণ, ১. শেখ সা'দী র. : নাম শরফ উদ্দীন মুসলিহ উদ্দীন সাদী র.। পিতার নাম আব্দুল্লাহ সিরাজী । সম্রাট ইব্ন সা'আদের আমলে ৫৮৯ হি. মোতাবেক ১১৯৩ খু. সিরাজ নগরে তার জন্ম । পিতার নিকট হতে প্রাথমিক শিক্ষা ও দৈনন্দিন আমলের চর্চা লাভ করেন৷ আরবী ও ফার্সী ভাষার পন্ডিত হিসেবে খ্যাত ছিলেন । তার রচিত গুলিস্তী, বোস্তা, কারীমা তাকে অমরত্ব দান করেছে । তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী ও মানবসেবায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন । ৬১৯ হি. / ৬২৯ হি. তিনি ইন্তিকাল করেছেন। সিরাজ নগরে সমাহিত হয়েছেন। (মাহবুবে এলাহী , মাওলানা, হায়াতুল মু্সানিফীন, প্রাণতক্ত, পৃ. ১৫৪-১৫৫)। ২. হায়াতে মুফতী আযম, পৃ. ৭৪-৭৭ | ৩. ফয়যুল্লাহ, মুহাম্মদ,মুফতী, পান্দে ফয়েষ, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-১০। ৪. ফয়যুল্লাহ, মুহাম্মদ,মুফতী, আল কালামুল ফাসিলু বায়নাল হাক্কি ওয়াল বাতিলি, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ ৩২-৩৪, ৫৭। আল্লাহ তাআলার যিক্র, দীনি ইল্ম চর্চায় লিপ্ত হওয়ার ফযীলত, জান্নাতে আল্লাহ তাআলা কি উপভোগ্য নি'আমত রেখে দিয়েছেন তার আলোচনা । ৫. প্রকৃত শান্তি আল্লাহর আনুগত্য, পবিত্র জীবন যাপন এবং দুনিয়ার প্রতি অনাসক্তির মধ্যে । ৬. ধার্মিক মনীষীগণের সান্নিধ্য লাভ করার ও দুষ্ট মানুষের সঙ্গ ত্যাগ করার গুরুত্ব । ৭. সৎ কাজের আদেশ, দীনের তাবলীগ এবং তাবলীগ জামাআতের ফযীলত ও গুরুত্ব | ৮. আলিমগণের ধ্বংস হওয়া ও তার কারণ এবং ধর্মীয় কাজে নব আবিস্কৃত যন্ত্রপাতির ব্যবহার বিধি । ৯. গুনাহর ক্ষতি, গুনাহ হতে তাওবা করা এবং সুন্নত অনুসরণে উৎসাহ প্রদান। ১০. যৌবন কালের জন্য আক্ষেপ, বার্ধক্য, শারীরিক অক্ষমতার জন্য অনুশোচনা । ১১. ধনী-গরীবকে ভিন্নভাবে মূল্যায়ন করাকে প্রত্যাখ্যান এবং সবাইকে সমান চোখে দেখার মধ্যে পরকালীন সফলতা নির্ভর করে ধন-দৌলতের মধ্যে নয়। ১২. যিন্দেগী-বন্দেগীর মূল লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি আর বন্দেগীর বুনিয়াদ হলো সুন্নতের অনুসরণ । ১৩. পৃথিবীতে আমরা মুসাফির সুতরাং দুনিয়ার সাথে দীল লাগিওনা। ১৪. সত্যের অনুসরণ করা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাথে লেগে থাকা, বিদআতে লিপ্ত না হওয়া। আহলে বাতিলের ১৪৭

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।