19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ধরেছেন। যেমন- রাসূলুল্লাহ সা. বলেছেন- যে ব্যক্তি আমার উপর একবার দরূদশরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত বর্ষণ করবে । দশটি ছোট গুনাহ মাফ করবেন এবং আল্লাহর নৈকট্য লাভের দশটি দরজা উন্ুুক্ত করে দেবেন ।২ রাসূলুল্লাহ সা. আরো বলেন, বনী আদমের মধ্যে আমার নিকটবর্তাঁ কিয়ামতের দিন এ ব্যক্তি হবে যে আমার উপর অধিক পরিমাণে দরূদ শরীফ পাঠ করবে ।* এ ধরণের বেশ কিছু হাদীস তিনি উল্লেখ করেছেন এবং দরূদ শরীফ পাঠ করার উপযুক্ত স্থান, সময় ও পরিবেশ কোনটি এবং কোন সময় কোন অবস্থায় দরূদ শরীফ পাঠ করলে যথার্থ নেকী পাওয়া যাবে । সে বিষয়েও আলোচনা করেছেন। পবিত্র কুরআনে রাসূলুল্লাহ সা.-এর মর্যাদা সম্বন্ধে নাধিলকৃত কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। নবীপ্রেমিকদের জন্য এ পুস্তিকাটি যথার্থ উপযুক্ত ।* ১৬. ইরশাদুত তালিবীনা ইলা হাকিল মুবীন ০৯৯৭] ৩৯ 1) ০৯৪]02]] 3০2০) মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত ৪টি পুস্তিকার সমষ্টি এ গ্রন্থ । ক. হক কি রেহনুমায়ী। এ রিসালার পরিধি ১-১৫ পৃষ্ঠা। ভাষা উর্দু। মানুষ কিভাবে মুক্তির পথ আবিষ্কার করতে পারে সে বিষয়ে এ পুস্তিকায় আলোকপাত করা হয়েছে। খ. ইসলাহুন নুফুস। এর পৃষ্ঠা ১৬-২৯। ভাষা ফার্সী। পৃথকভাবে এ পুস্তিকা আলোচনা গত হয়েছে। গ. পায়রবীয়ে সুন্নত। এর ব্যাপ্তি ৩০-৪০ পৃষ্ঠা পর্যন্ত। রচনার ভাষা ফার্সী। এ পুস্তিকায় সুনত অনুসরণ, অনুকরণের জন্য মুসলমানদের আহ্বান করেছেন। ঘ. আদইয়ায়ে মাসুরা আনিন নাবিয়্যি সা. । এর পরিধি ৪১-৪৮ পৃষ্ঠা। ভাষা আরবী । এ পুস্তিকার উর্দু অনুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইযহারুল ইসলাম চৌধুরী । এ প্রসঙ্গে পৃথক আলোচনা গত হয়েছে ।? ১.ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, খাততে ইমাম গাষ্যালী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-৫। ২. ফয়যুল কালাম, পৃ. ১৮৯, হাদীস নং-২৬৯ ৩. এঁ, পৃ. ১৯০, হাদীস নং- ২৭০। ৪. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ফাযায়িলে দরূদ শরীফ, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী, ২০০৪, পৃ. ১-১০। ৫. আব্দুল বাকী, মুহাম্মদ, ড. প্রাপ্ুক্ত, পৃ. ১৭০। ৬. কাব অ্ন্বা মুফতী সাহেব কবিতা, কাব্য, অপছন্দ করতেন না। তবে কুরআন হাদীসের চর্চা ছেড়ে দিয়ে কাব্য কবিতা নিয়ে লিপ্ত থাকাকে অপছন্দ করতেন। তিনি ছিলেন মজ্জাগত ও স্বক্তাগতভাবে কাব্য প্রতিভার অধিকারী । তার কাব্য প্রতিভা ছিল অসাধারণ । চমৎকার শব্দে ও বাক্যে কাব্য রচনা করতে ছিলেন দক্ষ । তার কয়েকজন শিক্ষকের জীবনী তিনি ফার্সী কাব্যে রচনা করতে সক্ষম হয়েছেন। একজন বিশাল কর্মময় মনীষীর জীবনী তিনি অতি সংক্ষেপে ফার্সী কাব্যে রচনা করতে পারতেন। কাব্য রচনায় তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন । হাটহাটাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং তীর উত্তাদ মাওলানা হাবীবুল্লাহ র. -এর জীবন ও কর্ম ফার্সী কাব্যে জীবন্তভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন । তিনি ছিলেন ফার্সী ভাষার যোগ্য উত্তাদ। ছাত্রদের মধ্যে ফার্সী ভাষার প্রতি অদম্য আগ্রহ জাগিয়ে তুলতে সক্ষম ছিলেন। কাব্যের মাধ্যমে তিনি মুসলিম সমাজকে সুন্নত অনুসরণে উদ্ধদ্ধ করেছেন এবং বিদআতের প্রতি ঘৃণা জন্মিয়েছেন। খাইরূল কুরূনের যুগের মনীষীগণের অনুসরণ করতে মানুষকে অনুপ্রাণিত করেছেন। স্পষ্টভাবে উম্মোচন করতে সক্ষম হয়েছেন। কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের শিক্ষা মুসলিম উম্মাহর সামনে ১৪৫
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।