19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পবিত্র কুরআনে আরো এসেছে, “যারা বিশ্বাসী এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে. আল্লাহ তাআলা তাদের মর্তবা উচু করেছেন।১ পবিত্র কুরআনে আরো এসেছে, “জিজ্ঞেস করুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানহীন তারা কি সমান হতে পারে?'২ মহানবী সা. তাঁর পবিত্র বাণীতে বলেন, আল্লাগহ পাক যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন এবং তার অন্তরে সৎপথ ইলহাম করেন ।৩ রাসূলুল্লাহ সা. আরো বলেন, “দুটি স্বভাব মুনাফিকদের মধ্যে পাওয়া যায়না:ক. সুন্দর প্রথপ্রদর্শন খ. ধর্ম সম্পর্কিত জ্ঞান।8 রাসূলুল্লাহ সা. আরো বলেন, জ্ঞানী ব্যক্তির শ্রেষ্ঠত্ব ইবাদতকারীর উপর এমন যেমন আমার শ্রেষ্ঠত্ব সাহাবীদের উপর ।৫ রাসূলুল্লাহ সা. আরো বলেন, একজন ফকীহ শয়তানের বিপক্ষে হাজার “আবিদ অপেক্ষা মারাত্বক ।'৬ ইসলাম আল্লাহ তা'আলার সর্বশেষ পয়গাম, পূর্ণাঙ্গ পয়গাম ও বিশ্বজনিন পয়গামঃ আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নি“আমত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম ।৭ ইসলাম যেমন পূর্ণাঙ্গ দ্বীন তেমনি গতিময়, পরিবর্তনশীল এবং চিরযৌবনা । আল্লাহ তা'আলা ইসলামে এমন যোগ্যতা রেখে দিয়েছেন যা সর্বযুগে সর্বকালে সর্বাবস্থায় মানব সমস্যার সমাধান দিতে সক্ষম যেন শিল্পে নৈপুন্যে ভরপুর ৷ জাগিতিক সব সমস্যার সমাধান দিতে আল্লাহ তা'আলা এ উম্মতকে দুটি বৈশিষ্টে এশ্বর্ষমন্ডিত করেছেন। ক. রাসূলুল্লাহ সা. কে একটি পরিপূর্ণ জীবন্ত শিক্ষাব্যবস্থা দান করেছেন, যা প্রতিটি সংকট ও পরিবর্তনের মোকাবিলা করতে সক্ষম খ. ছ্বীনকে সমুন্নত ও উজ্জীবিত রাখতে যুগে যুগে এমন সব মহামনীষীর আগমন ঘটিয়েছেন যাঁরা দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মাহর মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন এবং সবধরনের সংকটের মোকাবিলা করেছেন । এ নি'আমত বিশ্বের অন্য কোন জাতিকে দেয়া হয়নি। এ উম্মাহকে দেয় যুগটি সর্বাধিক পরিবর্তনশীল, বিপ্লবপূর্ণ. নিত্যনতুন সৃষ্টিশীল। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্হহ যে, তিনি যুগে যুগে এমন যোগ্যতাসম্পন্ন ও শক্তিমান মুসলিম মনীষী এ উম্মাহকে দান করেছেন যাঁরা ইসলামের অস্তিত্ব ধরে রেখেছেন, জীবন সংগামে নিত্য নতুন বিজয় অর্জন করেছেন। যদি এ সময় কুরআন সুন্নাহর আইন- কানুন রচনা ও ফিক্হ বিন্নাসে বিলম্ব হত তাহলে রোমক কিংবা পারসিক আইন দিয়ে কাজ চালাতে হত। আল্লাহ তাআলা তার দ্বীনের হিফাজত এ উম্মাহর “আলিমে দ্বীন, মুজাহিদ, মুজহাহিদ ও মুজাদ্দিদগণ ছারা করিয়েছেন | সে সময় “আলিমগণের সামান্যতম গাফিলতি মেধাগত আলস্য আরামপ্রিয়তা এ উম্মাহকে হাজার বছরের জন্য ইসলামী আইন ও ফিক্হর বরকত থেকে মাহরুম হত। ৮ ফিক্হর উৎসঃ ফিক্হর উৎস চারটি । ১. কুরআন, ২. সুন্নাহ, ৩. ইজমা, ৪. কিয়াস। কুরআনঃ পবিত্র কুরআন শরী“আতের মূল উৎস। এতে ইসলামী “আকীদাসমূহের বিস্তারিত বিবরণ , “ইবাদত, অধিকার, কর্তব্য, ক্রয়-বিক্রয়, হালাল-হারাম, আর্থিক ও সামাজিক লেন-দেন ইত্যাদি বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। সুন্নাহয় রয়েছে এর বিস্তারিত ব্যখ্যা । তবে সম্পত্তির উত্তরাধিকার, অপরাধের শাস্তি, মৃত্যুদন্ড, যেসব নারীকে বিয়েকে বিয়ে করা হারাম ইত্যাদির অপেক্ষাকৃত বিশদ বিবরণ পবিত্র কুরআনে রয়েছে। সুনাহঃ ফিক্হর দ্বিতীয় উৎস সুন্নাহ । রাসূলুল্লাহ সা.-এর বাণী, কর্ম, সম্মতি এবং সাহাবাগণের বাণী ও আচরন সুন্নাহর অর্তভুু। যেসব কর্ম ও আচরন রাসূলুল্লাহর যুগ হতে বিস্তৃতকাল ধরে বিপুল সংখ্যক মুসলমান পরম্পরাভাবে সম্পাদনা করে আসছেন এবং পরবতীকালের মুসলমান কর্তৃক অব্যাহতভাবে অনুসৃত হয়ে আসছে তা সুন্নাহর অর্তভূক্ত। ইসলামী জ্ঞানের উৎস হিসেবে পবিত্র কুরআনের পরই সুন্নাহর স্থান। সুন্নাহ পবিভ্র কুরআনেরই ব্যাখ্যা , পবিত্র কুরআনের বাস্তব প্রতিচ্ছবি । সুন্নাহ জীবন চলার পথে সবেত্তিম আদর্শ । সুন্নাহ ব্যতীত ইসলামী জ্ঞান ও জীবন দর্শন সম্পকে ধারনা লাভ করা সম্ভব নয়। পবিত্র কুরআন যেখানে জীবন ব্যবস্থার মৌলিক নীতিমালা পেশ করেছে সুন্নাহ তার বিস্তারিত বিবরণ ও বিশ্লেষণ প্রকাশ করেছে। কুরআন ইসলামের প্রদীপ্ত স্তস্ত সুন্নাহ তার বিচ্ছ্রিত আলোর ন্যায়। পবিত্র কুরআন জ্ঞানের মূল উৎস ও কান্ড, সুন্নাহ তার শাখা-প্রশাখা । কুরআন ইসলামী জ্ঞানের প্রাসাদের পরিকল্পিত চিত্র, সে অনুযায়ী নির্মিত প্রাসাদই সুন্নাহ ।৯ ১. আলকুরআন, ৫৮:১১ ২. আলকুরআন, ৩৯:৯ ৩. মিশকাতুল মাসাবীহ,'(নূর মুহাম্মদ আ'জমী র. অনু) ঢাকা, এমদাদিয়া লাইব্রেরী, ১৯৮৭, ৫ম সংস্করণ, পৃ ৬। ৪. প্রাণ্ুক্ত, পূ ২০; ইয়াহইয়াউ উলুমিদ্দীন,(মুহি উদ্দীন খান অনু), ঢাকা, মদীনা পাবলিকেশান্স, ২০১০, ২৭তম সংস্করণ, খন্ড ১ম, পৃ১৬। ৫. প্রাগুক্ত, পৃ ১৮। ৬. মিশকাতুল মাসাবীহ,' প্রাগুক্ত, পৃ ১৮। ৭ .আলকুরআন, ৫:৩। ৮. সং্ামী সাধকদের ইতিহাস” (আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনু) ঢাকা, মুহাম্মদ ব্রাদার্স ,২০১০, খন্ড ১ম, পৃ ২৬-২৮৮৩-৮৪। ৯. আব্দুর রহীম, হাদীস সংকলনের ইতিহাস, * ঢাকা, ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৮৬, ৪র্থ সংস্করণ, পৃষ্ঠা ৯,১। ইজমাঃ ইজমা ফিক্হর তৃতীয় উৎ্স। শরী“আতের কোন বিধান বিষয়ে যুগের মুজতাহিদগণ একমত হওয়াকে ইজমা বলে। ইজমা ফিক্হর একটি শক্তিশালী উৎস । ইজমা দু'প্রকার। ক. বাচনিক খ. মৌনসম্মতিমূলক । বাচনিক ইজমার অর্থ হল কোন
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।