19110160 (/171/21511)/1151160/010101 71210051601 যাওয়ার প্রস্ততি নিবে । ১৯. রাজা-বাদশাহদের বাড়ীর নিকট ঘর-বাড়ী তৈয়ার করবে না। ২০. সর্বদা মানসিক এশ্বর্ষ বজায় রাখবে । লোভ, দুনিয়ার প্রতি আসক্তি কম দেখাবে । ২১. সর্বদা নিজের মধ্যে সৎ সাহস বজায় রাখবে । ২২. দর্শনীয় স্থান, পার্ক, ভ্রমণে যাবে না। ২৩. বিয়ে-শাদী , জানাযা, ঈদের নামায এলাকার খতীব ও ইমামদের দায়িতে ন্যাস্ত করবে ইত্যাদি প্রায় ১১১ টি উপদেশ উল্লেখ রয়েছে ।১ দ্বিতীয় অধ্যায়ে মুফতী সাহেব ইল্ম ও আলিমদের ফযীলত, ইল্ম অর্জনের তরীকা, বয়স, সফর, দৃঢ়তা ইত্যাদি আলোচনা করেছেন । ১. হযরত হাসান বসরীর বর্ণনা, আল্লাহর ওয়াস্তে হাদীস শিক্ষা করা দুনিয়ার সমুদয় নিয়ামত হতে উত্তম। ২. আলিমগণ পৃথিবীতে আল্লাহর প্রহরী । ৩. ইল্মের একটি অধ্যায় শেখা তার উপর আমল করা দুনিয়ার সমুদয় সম্পদ হতে উত্তম। হাদীসে এসেছে- যে ব্যক্তি ছোটদের প্নেহ করবে না, বড়দের সম্মান করবে না এবং আলিমদের তাযীম করে না সে আমার উম্মত নয় ।২ ৩. আব্দুল্লাহ ইব্ন মোবারকের উক্তি : আল্লাহ তাআলা হযরত সুলায়মান আ. কে ইল্ম ও রাজত্ব যে কোন একটি গ্রহণের স্বাধীনতা দিয়েছিলেন । তিনি ইল্মকে প্রাধান্য দিয়েছিলেন। এর উসীলায় আল্লাহতা'আলা তাকে রাজতুও দান করলেন। ৪. হযরত মুআয ইব্ন জাবালের বর্ণনা, রাসূলুল্লাহ সা: বলেছেন, ইল্ম অর্জন কর কেননা আল্লাহর সন্তুষ্টির জন্য ইল্ম অর্জন করা তাকওয়া, ইল্ম তলব করা ইবাদত, ইল্মের আলোচনা তাসবীহতুল্য, ইলম অন্বেষণ জিহাদতুল্য, মূর্খদের তা'লীম দেওয়া সদকা, উপযুক্ত স্থানে ইল্ম খরচ করা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম । ইল্ম হারাম- হালালের প্রতীক, জান্নাতের রাস্তার আলোকক্তম্ত, নির্জনের সাথী, প্রবাসের বন্ধু, শান্তি- অশান্তির পথ প্রদর্শক, দুশমনের বিরুদ্ধে হাতিয়ার, বন্ধুদের মধ্যে সৌন্দর্য, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে উচ্চ মর্যাদায় আসীন করেন, কল্যাণের রাজতে, নেতৃতের দুনিয়ায় এমন ইমাম বানিয়ে দেয় যে, মানুষ তার পদাঙ্ক অনুসরণ করে, তার জীবন চরিতকে মডেল হিসেবে গ্রহণ করে, তার বক্তব্য মতে কাজ করে, তার সেবার জন্য ফিরিশতা আগ্রহী হয়, তাদের পাখা দিয়ে তাকে স্পর্শ করে, তার মাগফিরাতের জন্য প্রতিটি সৃষ্টি এমনকি পানির মাছ, মাটির পোকা- দুনিয়া আখিরাতে নিরাপত্তা ও উচ্চ মর্ষাদা লাভ করে । জ্ঞানের জন্য চিন্তা-গবেষণা রোযাতুল্য নেকী। ইলমী লিগ্ততা রাত্রি জাগরণ (ইবাদত) তুল্য, ইল্মের মাধ্যমে হালাল হারাম শনাক্ত করা যায়। ইল্ম আমলের পথ প্রদর্শক। আমল ইল্মের অনুসারী । সৌভাগ্যবানদের জন্যই ইল্ম নসীব হয়। দুর্ভাগারা ইল্ম হতে বঞ্চিত থাকে ।* হযরত দাউদ আ. বলেন, সীনায় ইল্ম থাকার দৃষ্টান্ত অন্ধকার ঘরে বাতির ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, আল-ফাওয়ায়িদুন নাফিআহ, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা: বি: পৃ. ১৪-২২ ২. ইয়াহইয়া ইব্ন শরফ্ নববী ইমাম নববী) রিয়াজুস সালিহীন, ঢাকা, কোহিনুর লাইব্রেরী, ২০০৮, খ. ১ম, সং. ৩য়, হাদীস নং ৩৫৬ । ৩. আল-ফাওয়ায়িদুন নাফিআহ, পৃ. ২৩-২৪। ন্যায়। খলীফা আব্দুল মালেক ইবৃন মারওয়ান র. নিজ সন্তানদের উপদেশ হিসেবে বলেছেন, ইল্ম অর্জন কর। যদি প্রাচুর্ষের অধিকারী হও তাহলে ইল্ম এর সৌন্দর্য বাড়িয়ে দেবে । যদি গরীব হও তাহলে ইল্ম তোমার প্রাচুর্য বলে গণ্য হবে । তদ্রুপ অল্প বয়সে ইল্ম অর্জন করা, জানার জন্য প্রশ্ন করা, ইল্্মের জন্য দূর দৃরান্তে সফর করা, ইল্ম তলব করতে দৃঢ়তা ও স্থায়ীত্ব, ইল্ম অর্জন পদ্ধতি আয়তৃকরণ, ক্রমান্বয়ে ইল্ম অর্জন বৃদ্ধি পাওয়া, ইলমের আপতসমূহ, আলিম ও মুআল্লিমের সম্মান, ইল্মের সাধারণ পুরস্কার, ইল্মের স্তর, ইলমের ইশাআত, ছাত্র -শিক্ষকদের জন্য ইলমের আদব, ইল্মের দুনিয়ায় ইনসাফ, চুপ বিষয়ক অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ, চমৎকার কিছু হাদীস মুফতী সাহেব উপস্থাপন করেছেন । তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছেন মহামনীধষীদের মধ্যে যারা গরীব ছিলেন, তীদের ইল্ম অর্জনের দু:খ কষ্ট, কঠোর সাধনা ও ত্যাগের কথা । অর্থ ও খাদ্যাভাবে তাঁরা কী ভীষণ কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন সে কথা, তাদের জীবন কাহিনী, সংক্ষিপ্ত বাক্যসমূহ ও তুলে ধরেছেন ।+ ১০. অসীয়তনামা 4 ৪৪ ১৪০
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।