19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পূর্ববতাঁদের অভিশাপ দেওয়ার প্রয়াসী হবে; তখন তোমরা লাল বাতাস (লু হাওয়া),ভূমিকম্প, জমিন ধ্বসে যাওয়া, আকৃতি বিকৃত হওয়া, প্রস্তর বর্ষণ ও সুতা ছিড়ে পুথির দানা একের পর এক পতিত হওয়ার ন্যায় কিয়ামতের অন্যান্য আলামত আগমনের অপেক্ষা করতে থাকবে ॥* তিনি মিশকাত শরীফ সূত্রে অপর একটি হাদীস উদ্ৃত করেছেন, কোন জাতির মধ্যে ব্যাভিচার প্রকাশ পেলে তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়। কোন জাতির মধ্যে সুদ, ঘুষ, বৃদ্ধি পেলে সদা ভয় ভীতি দ্বারা তাদের পাকড়াও করা হয়। তিনি তিরমিষী শরীফের অপর একটি হাদীস উদ্ৃত করেছেন, ৪ ০৪ ৪০৭19 489] ৫5191 ৪১ ১ ০৮১৬ 9৬০৯ ভঞঞ। আমার উম্মতের মধ্যে ধ্বসে যাওয়া এবং আকৃতির বিকৃতি ঘটবে । আর তা এঁ সময় ঘটবে যখন গায়িকার দল এবং বিভিন্ন রকম খেলার সরজ্জামাদি প্রকাশ পাবে ।* এ ধরণের গুরুতর অপরাধ ও গুনাহর কারণে নানা বিপত্তি, গযব ও বঞ্চনার কারণ হবে; এ সম্বন্ধে বর্ণিত বেশকিছু হাদীস তিনি এ পুস্তিকায় উল্লেখ করেছেন ।? ৯. আল-ফাওয়ায়িদুন নাফি'আহ “| 15] আল-ফাওয়ায়িদুন নাফি'আহ মুফতী ফয়যুল্লাহ রচিত একটি তাসাউফ বিষয়ক গ্রন্থ । ৩৮ পৃষ্ঠার এ গ্রন্থটি উর্দু ভাষায় রচিত। গ্রন্থটি প্রকাশ করেছে আল-মাকতাবাতুল ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । এর রচনা ও প্রকাশকাল অজ্ঞাত। এ গ্রন্থের তিনটি অধ্যায় বা অংশ রয়েছে। প্রথম অধ্যায়ে ইমাম আবু হানীফা র. ও ইমাম আবু ইউসুফ র. সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তাদের মধ্যকার ছাত্র-শিক্ষকের গভীর সম্পর্ক, শিষ্য এবং ইমাম আবূ ইউসুফ র. এর জন্য প্রদত্ত ইমাম আবু হানীফার মূল্যবান উপদেশসমূহ তুলে ধরেছেন। মুফতী সাহেব ইমাম আযম আবু হানীফার গভীর ইল্মের কিছু দৃষ্টান্ত, ঘটনাবলী উপস্থাপন করেছেন। ইমাম আবু ইউসুফ ইয়াকুব বসরীর জন্য ইমাম আযমের উপদেশসমূহ ছিল; ১. বাদশাহগণকে ইজ্জত সম্মান দেবে তাদের আসনকে উচু মনে করবে । ২. বাদশাহদের সামনে মিথ্যা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকবে । ৩. রাজা বাদশাহদের দরবারে তলব না করলে যাতায়াত করবে না। অপ্রয়োজনে যাতায়াত করলে তোমার মর্যাদা কমে যাবে । তাদেরকে আগুনের ন্যায় মনে করবে । আগুন দ্বারা উপকৃত হও বটে কিন্ত নিরাপদ দূরত্ব বজায় রাখ । ওদের সামনে কথা একদম কম বলবে । অন্যথায় তোমারই কথা দ্বারা তোমার বিরুদ্ধে প্রমাণ গ্রহণ করবে । ৪.তোমাকে কোন পদ দিতে চাইলে গ্রহণ করবে না। তবে যদি মনে কর যে, তোমার অভিমতকে তারা গ্রহণ করেছে ও পছন্দ করেছে তবে যেতে পার। ১. আল-কুরআন, ৩০: ৪১। ২. আল-কুরআন, ২০: ১২৪। ৩. ফয়যুল কালাম, পৃ. ১২৩-১২৪, হাদীস নং- ১৫৬। ৪. এ, পৃ. ১৩৩, হাদীস নং১৬৯। ৫. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, শৃমী মা'আসী, চট্টগ্রাম, কৃতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ৩-৫। ৫. শাহজাদা, আমীর-উমারা, মন্ত্রীদের সাথে সম্পর্ক স্থাপন করবে না। ৬. অধিক পরিমাণে বাজারে যাতায়াত করবে না। ৭. রাস্তার মধ্যে বসবে না, প্রয়োজনে মসজিদে বসবে । ৮. দোকানে বসবে না। ৯. অহংকার প্রকাশ পায় এমন পোশাক পরবে না। ১০. বিছানায় স্ত্রীর সাথে কথা, স্বাক্ষাত কম করবে । স্ত্রীর নিকট অপর কোন মহিলা প্রসঙ্গে কথা বলবে না। ১১. যেসব মহিলার প্রথম স্বামীর পক্ষ থেকে ছেলে- মেয়ে রয়েছে এমন মহিলাদের বিয়ে করবে না। কারণ সে তার সন্তানের জন্য তোমার সম্পদ ব্যয় করবে, প্রয়োজনে চুরি করবে । তার নিকট তার সন্তান যতটুকু প্রিয় তুমি সে পরিমাণ প্রিয় নও । ১২. প্রথমে ইলম্ শিখবে, অতপর সম্পদ উপার্জন করবে, তারপর বিয়ে শাদী করবে । এর অন্যথা হলে জীবন বিপর্যস্ত হয়ে বিদ্যা, বুদ্ধি অর্জন থেকে বঞ্চিত থাকবে । ১৩. মানুষকে অবমূল্যায়ন করবে না। ১৪. কেউ তোমার নিকট কোন ফাতাওয়া জানতে চাইলে শুধু ওটার উত্তর দাও । অতিরিক্ত কথা বলবে না। এর সাথে অন্য বিষয়ে সংমিশ্রণ করো না। ১৫. যদি দশ বছরও কামাই রুজী থেকে বঞ্চিত থাক তবেও ইল্ম থেকে মুখ ফিরিয়ে নিওনা, বিমুখ হয়ো না। তাহলে তোমার জীবন বিপদগ্রস্থ হবে । ১৬. জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের শহরে কখনো গমন করলে নিজের নেতৃতের চিন্তা করবে না বরং সেখানকার অধিবাসীদের ন্যায় থাকবে । ১৭. নিজের শিক্ষক এবং ছাত্রদের জন্য মাগফিরাতের দুআ করবে । ১৮. আযান হওয়ার সাথে সাথে মসজিদে ১৩৯
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।