ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 লক্ষ্য ও উদ্দেশ্য হলো ঈমানের পরিপূর্ণতা ও তাকওয়া অর্জন করা। এটাই প্রকৃত পথ, এটাই বিলায়াত, এটাই আল কুরআনের দরবেশী । এসব কিছু অর্জন করার সহজ রাস্তা হলো সুন্নতের অনুসরণ করা । অর্থাৎ নিজের যাবতীয় কাজকর্ম, চলাফেরা, ওঠাবসায় রাসূলুল্লাহ সা. -এর আদব, আখলাক, চাল চলন অবলম্বন করা । এটাই আল্লাহ তাআলার পছন্দনীয় তরীকা ও কুরআনের সার নির্ধাস। পবিত্র কুরআন ও রাসূলের সুন্নাহর উপর আমল করা অত্যন্ত সহজ কাজ। এর মধ্যে অসম্ভব বা কঠোরতার কিছু নেই। বর্তমানে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরা কঠিন মনে হওয়ার কারণ, কুরআন- সুন্নাহ ও শরী'আত নয়; বরং যুগের ফিতনা, যুগের চাহিদা মানুষের চিন্তা-চেতনার বিবর্তন। আধুনিককালে অনেকে মনে করেন যে, কোন প্রসিদ্ধ সিলসিলার অন্তর্ভূক্ত না হলে এবং শায়খের দেয়া দরূদ, অযীফা, যিক্র,আমল না করলে ইসলাহে নফ্স সম্ভব নয়। এমন ধারণা অমুলক এবং পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক । ইসলাহে নফ্স বলতে বুঝায় শরীআতের উপর পূর্ণ অবস্থান করা, শরঈ বিধি- বিধানসমূহের আযমত এবং সর্বোচ্চ ধ্যান- খেয়ালের সাথে ইবাদত করা । কারামত, অলৌকিক ঘটনা, হালতে মাযযুব, আলমে মালাকুতে ভ্রমণ করা, আলমে আরওয়াহের সাথে সাক্ষাত এগুলো ইসলাহে নফ্স বা বুযুর্গী নয় এবং লক্ষ্য-উদ্দেশ্য ও নয়। কারণ, এগুলো আহ্‌লে কুফ্র দ্বারাও প্রকাশ পেতে পারে। ভয়ানক কাফির, দাজ্জাল এ ধরণের অনেক অলৌকিক, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম । সুতরাং অসম্ভম, অলৌকিক কিছু ঘটানোর সাথে ইসলাহে নফসের কোন সম্পর্ক নেই। মুরীদ শাগরেদদের মধ্যে দু'আ, যিক্র, অযীফা ইত্যাদির প্রচলন করাই মুল লক্ষ্য উদ্দেশ্য ও ইবাদত নয়; বরং লক্ষ্যে পৌঁছার মাধ্যম । রাসূলুল্লাহ সা., সাহাবা, তাবিঈন, আয়িম্মা-ই মুজতাহিদীনের মধ্যে এমনটি পাওয়া যায়নি ; বরং মাশাইখে কিরাম এগুলো নির্বাচন করে থাকেন। আরও সহজভাবে বলা যায়- যিক্র, দু'আ ইত্যাদির ব্যবহার ওষুধ- পথ্যের ন্যায়। এগুলো গ্রহণের মূল লক্ষ্য সুস্থতা অর্জন করা । তাই শরীআতের সীমানার মধ্যে থেকে দু'আ, যিক্র ইত্যাদি আদায় করতে হবে। কোন কোন সালিকীন উচ্চস্বরে যিকর করা এবং চল্লিশ দিন পর্যন্ত ই'তিকাফ করার যে প্রথা পালন করেন এগুলো বাড়াবাড়ি, শরীআতের সীমালজ্ঘন এবং প্রকাশ্য গুমরাহী। মুজাদ্দিদে আলফে সানী র. বলেন, কোন একটি মুস্তাহাব আদায় করা এবং মাকরূহে তানযিহী থেকে বেঁচে থাকা যিক্র, ফিক্র, মুরাকাবা ও তাওয়াজ্জুহ থেকে কয়েক দফা উত্তম। মিশকাত শরীফের ভাষ্য গ্রন্থ মিরকাত এ বলা হয়েছে সুন্নত মোতাবেক প্রত্রাব-পায়খানা, ইস্তিঞ্া ব্যবহার করা মুসাফিরখানা ও মাদ্রাসা বানানোর চেয়ে উত্তম । কারণ বায়তুলখোলা ও ইস্তিপ্রায় সুন্নতের অনুসরণ করলে তা ইবাদতে পরিণত হয়। দ্বিতীয় সহস্াব্দের মুজাদ্দিদ ১. আল কুরআন, ১০: ৬২। ২. আল কুরআন, ৮: ৩৫। ৩. মেশকাত শরীফ, নূর মোহাম্মদ আজমী, (অনু), প্রাগুক্ত, খ.১ম,পৃ. ৩২, হাদীস নং-€ শায়খ আহমদ সিরহিন্দী র. বলেন, রাসূলুল্লাহ সা.-এর সুন্নতের বিন্দু পরিমাণ আদায় করা দুনিয়া ও আখিরাতের সকল নিয়ামতের চেয়ে উত্তম। যেমন সুন্নত আদায়ের নিয়্যতে দুপুরে আহার গ্রহণের পর শোয়া রাতভর জাগ্রত থেকে ইবাদত করার চেয়ে উত্তম। যদিও দুপুরে শোয়ার বিষয়টি ইবাদত নয় কিন্ত রাসূলুল্লাহ সা. -এর সুন্নত হওয়ার কারণে এর মর্যাদা বেশি। পক্ষান্তরে সারারাত জাগ্বত থেকে ইবাদত করা বাহ্যিকভাবে মনে হয় ইবাদত, কিন্তু এটা রাসূলের সুন্নত নয়। কারণ রাসূলুল্লাহ সা. রাতের কিছু অংশ ঘুমাতেন এবং কিছু অংশ জাগ্রত থাকতেন । মুজাদ্দিদে আলফে সানী র. বলেন, প্রকৃত অর্থে তরীকত হল শরীআতের খাদেম । তিনি আরো বলেন, হুব্ৰে নবুওয়্যত, হুব্বে ইশৃক বিলায়াতের চেয়ে হাজারগুণ উত্তম। বিলায়াতের রাস্তা ছেড়ে দিয়ে নবুওয়্যতের রাস্তা অবলম্বন করলে ফানাহ, বাকা, জযবা, সুলুক এসবের দরকার হয় না। হুব্বে নবুওয়্যত হলো মুল, হুব্ৰে বিলায়াত হলো ছায়া । নবুওয়্যতের রাস্তা অবলম্বনকারী, ঈমানের মহব্বতকারী সালিকীন লক্ষ্য -উদ্দেশে পৌঁছতে সক্ষম হন । অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন। পক্ষান্তরে বিলায়াতের রাস্তা অবলম্বনকারী আশিকীনরা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। মুজাদ্দিদে আলফে সানী র. আরো বলেন, আমার পিতা বলতেন, গুমরাহ বাহাত্বর দলের অধিকাংশই সুফীদের রাস্তা অবলম্বনের কারণে গুমরাহ হয়েছে এবং ভ্রান্তির মধ্যে নিপতিত হওয়ার ফলে গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে ।* ১৩৬

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।