ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/11751160/010101 71210051601 মাগফিরাত কামনা করে । + ৭. পিতা মাতার কবর যিয়ারত করা: রাসূলুল্লাহ সা. বলেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার তার পিতা মাতা বা তাদের কোন একজনের কবর যিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে সদাচরণকারীদের অন্তর্ভুক্ত করা হবে।” এ হাদীস এবং অন্যান্য হাদীসের ভিত্তিতে উক্ত ফযীলত অর্জনের নিয়্যতে প্রতি শুক্রবার পিতা-মাতার কবর যিয়ারত করবে এবং তাদের জন্য দুআ করবে । ইনশা আল্লাহ অনেক ফায়দা হবে। ৮. দয়ার দৃষ্টিতে মা বাবার চেহারা দর্শন করা : রাসূলুল্লাহ সা. বলেন, যখন কোন পিতা- মাতার নেক্কার বিনিময়ে একটি করে কবুল হজ্বের সওয়াব লিখেন । সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রতিদিন একশ বার দৃষ্টি প্রদান করে তবেও? তিনি বললেন, হা, তবেও । আল্লাহ মহান ও পবিভ্র।* ৯. ইয়াতিমের মাথায় হাত বুলানো এবং মিসকীনকে খাদ্য খাওয়ানো: বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রা. বলেন, এক ব্যক্তি নিজের বিরুদ্ধে অভিযোগ করল যে, আমার হৃদয় খুবই কঠোর, সুতরাং কী করব? রাসূলুল্লাহ সা. বললেন, “ইয়াতিমের মাথায় হাত বুলাও এবং মিসকীনকে খাদ্য খাওয়াও । তিনি আরো বললেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায় সে তার (ইয়াতিম) মাথার প্রতিটি চুলের বিনিময়ে অনেক গুণ বেশি নেকি লাভ পাবে ।”' রাসূলুল্লাহ সা.-এর হাদীসের উপর আমল করত: দয়া, অনুকম্পার সাথে ইয়াতিমের মাথায় হাত বুলালে এবং মিসকীনকে খাদ্য খাওয়ালে অন্তরের কঠোরতা দূরীভূত হয়ে কোমল হবে, নিজের জন্য অনেক ফায়দা অর্জিত হবে ।” ১০. দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাতে হবে : রাসূলুল্লাহ সা. বলেন, যার মধ্যে দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে কৃতজ্ঞ ও ধৈর্যশীল হিসেবে গ্রহণ করবেন। দ্বীনের বিষয়ে নিজের চেয়ে উপর শ্রেণীর দ্বীনদারগণের দিকে তাকানো এবং তাদের অনুসরণ করা । দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে দূর্বলদের প্রতি তাকিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা। প্রত্যেকের উপর কর্তব্য ১. মেশকাত শরীফ, নূর মোহাম্মদ আ'জমী (অনু, প্রাপ্তক্ত, খ. ১ম, সং ৬ষ্ঠ, পৃ. ৫৪, হাদীস নং ২৮। ২-৩. ইসলাহুন নুফৃস, পৃ. ২০। ৪. মেশকাতশরীফ, নূর মোহাম্মদ আ'জমী (অনু), প্রাপ্তক্ত, খ. ৪র্থ, সং ৯ম, পৃ. ১০৫, হাদীস নং ১৭৭৭। ৫.এঁ, পৃ.১০৫, হাদীস নং ১৭৭৬; ফয়যুল কালাম, পৃ. ৪০৬, হাদীস নং ৮২৫। ৬. এঁ, পৃ. ৪০৪, হাদীস নং ৮২০। ৭-৮. ইসলাহুন নুফুস, পৃ. ২২,২৩। হলো এ হাদীস মোতাবেক আমল করা ।১ ১১. একাধারে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাআতে নামায পড়া : রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন “যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একাধারে চল্লিশ দিন তাকবীরে উলাসহ জামাআতের সাথে নামায আদায় করবে তার জন্য দুটি মুক্তি বা পরিত্রাণ নির্ধারিত হয়। তাকে জাহান্নাম থেকে মুক্তি ও মুনাফিকী থেকে মুক্ত ঘোষণা করা হয়।” এ হাদীসের উপর আমল করা অত্যন্ত জরূরী। এর দ্বারা দ্বীনের সাথে সম্পৃক্ততা বাড়বে এবং চিল্লার ফযীলত ও বুযুগ্গী অর্জিত হবে । দোযখ ও মুনাফিকী থেকে মুক্তির ঘোষণার চেয়ে বড় বুযুগ্গী আর কি হতে পারে? ১২. তাওবার নামায পড়া: “রাসূলুল্লাহ সা. বলেন, যখন কোন ব্যক্তি গুনাহ করে সেখান থেকে ওঠে ভালভাবে পাক-পবিত্র হয়, অত:পর নামায আদায় করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে; তখন আল্লাহ তাআলা তাকে নিশ্চিত ক্ষমা করে দেন ।”5 ১৩. সালাতুত তাসবীহ আদায় করা: এ প্রসঙ্গে বর্ণিত হাদীসটি বেশ প্রসিদ্ধ এবং এ নামায আদায় করার পদ্ধতিও অনেকের জানা । সুতরাং আগ্রহ, উৎসাহের সাথে এ নামায আদায় করলে অনেক ফায়দা হবে ।* ১৪. তাহিয়্যাতুল অযু : একদিন রাসূলুল্লাহ সা. ফজর নামাযের পর হযরত বিলালকে জিজ্ঞেস করলেন, হে বিলাল! তুমি বল দেখি তুমি মুসলমান হয়ে এমন কোন আমলটা করেছ, যার সওয়াবের আশা তুমি ১৩৪

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।