ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 সালাতু তাহিয়্যাতুল অযু, সালাতৃত তাসবীহ ইত্যাদি আদায় করার বিষয়ে গুবুত্তারোপ করা। পবিত্র কুরআন ও হাদীসের উদ্বৃতির মাধ্যমে তিনি প্রতিটি বক্তব্যের স্বপক্ষে প্রমাণ পেশ করেছেন । এ পুস্তিকায় আত্মশুদ্ধির বিষয়ে মুফতী সাহেব এমন কিছু নীতিমালা উপস্থাপন করেছেন, যেগুলোর উপর আমল করে মর্ধাদার আসনে পৌঁছা যায় । তিনি নবুওয়্যতের তরীকা অবলম্বনকারী সালিকীনদের ইসলাহে নফ্সের জন্য পনেরটি আমলের অযীফা তার এ গ্রন্থে উল্লেখ করেছেন । গ্রন্থের শুরুতে তিনি বলেছেন, অত্যন্ত লাভজনক, সহজ এবং বাস্তবসম্মত কিছু আমল যেগুলো মানুষের ভেতর, বাহির সংশোধনের জন্য প্রযোজ্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনে গভীর প্রভাব রাখে, যেগুলোর উপর আমল করলে গুমরাহীর আশংকা নেই। এ আমলগ্ুলোর কথা সহীহ্‌ হাদীসে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে সৃফীগণের আমল ও অযীফায় এমনকিছু অর্থহীন কঠোরতা রয়েছে যেগুলো হাদীসের মাধ্যমে প্রমাণিত নয়, মানুষের যাহির, বাতিন সংশোধনে তেমন কোন প্রভাব রাখে না এবং যেগ্তলো ইবাদত হিসেবেও গণ্য নয়। তাই নিজের এবং মুসলমান ভাইদের জন্য পনেরটি আমলের কথা উল্লেখ করা হলো। যদিও এগুলোতে যাওক, শাওক, জযবা নেই, তবে উম্মতের জন্য খুব লাভজনক ।+ ১. ইসলাহে নিয়্যত : প্রতিটি কাজে নিয়ত আগে সহীহ্‌ করতে হবে । তাহলে মুবাহ, অভ্যাস ও দায়িত্ব হিসেবে আদায়কৃত কাজগুলোতেও সওয়াব পাওয়া যাবে। রিসালাহ তারগীবুল উম্মাহ ইলা তাহসীনিন নিয়্যাহ 55] ৯৯৯ এ] 2৭১। ৮৪৯১৪ 4১৭৪ পুস্তিকা পাঠের মাধ্যমে নিয়্যতের শুদ্ধতা ঠিক করে নেবে। ইনশাআল্লাহ অল্প কিছুদিন মশৃক করলে উদ্দেশ্যে পৌঁছা সম্ভব। উদাহরণস্বরূপ নামায ও অযূর মধ্যে বিশুদ্ধ নিয়যতের বিষয়টি মশূক করলে আস্তে আস্তে অন্যান্য বিষয়েও মশৃক হয়ে যাবে ২ ২. যিক্রুল্লাহ : মুজাদ্দিদে আলফে সানীর র. মতে শরীআত সম্মত প্রতিটি কাজ আল্লাহর যিক্রের অন্তর্ভুক্ত । যদিও সেটা বেচাকেনাই হোক না কেন । ৩. আহলে যিক্রের সানিধ্য লাভ করা : রাসূলুল্লাহ সা. বলেছেন, আমি কি তোমাদেরকে বলব না, দ্বীনের দৃঢ়তা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কীসে? আহলে যিক্রের সানিধ্য অবলম্বন কর। একাকী সময়ে মাসনূন দুআ ও যিকর পাঠ করবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কারো সাথে ১-৩. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ইসলাহুন নুফৃস, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা.বি. পৃ. ১-৫,১৮। বন্ধু করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্ত কারো সাথে দুশমনি রাখবে ।* ৪. মৃত্যুর কথা স্মরণ করা: রাসূলুল্লাহ সা. বলেন, “তোমরা স্বাদ বিনাশকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। কবর প্রতিদিন ডাকে এবং বলে, আমি মুসাফিরখানা, আমি একাকী থাকার ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের বাসস্থান ।”২ ৫. কুরআন তিলাওয়াত করা : কুরআন তিলাওয়াতের ফযীলত কুরআন ও হাদীসে অসংখ্যবার উচ্চারিত হয়েছে। আল্লাহ রাব্বুল ইয্যতের আয্মত,আল্লাহর কালামের মর্যাদা অন্তরে উপস্থিত রেখে মা*বুদের সাথে কথা বলা এবং জিহ্বা, কান, চোখের হক আদায় করার নিয়তে কুরআন শরীফ তিলাওয়াত করা । কলব পরিষ্কার করতে পবিত্র কুরআন দত ক্রিয়া করে ।” ৬. কবর যিয়ারত করা : রাসূলুল্লাহ সা. বলেন, আমি তোমাদেরকে প্রথমে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলছি, তোমরা কবর যিয়ারত কর, এটা দুনিয়ার প্রতি আসক্তি কমায় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় । তিনি আরো বলেন, প্রত্যেক মাইয়্যাত কবরের মধ্যে ফরিয়াদকারীর ন্যায় চিৎকার করতে থাকে । বাপ, ভাই, দোস্ত ও পরিচিতজনদের অপেক্ষায় থাকে যে, আমাদের কবরে দুআ পৌঁছাও । যখন দুআ পৌঁছে তখন দুনিয়ার সব নিয়ামত থেকে একে উত্তম নিয়ামত মনে করে । দুনিয়ার বাসিন্দারা কবরবাসীর জন্য যখন দুআ ও সওয়াব পাঠায় তখন আল্লাহ তাআলা সওয়াবের বিষয়টিকে পাহাড়ের মত ১৩৩

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।