1910160 (/171/21511)/1151160/010101 71210051601 উসূলবিদগণের মতে ফিক্হ: উসূলবিদগণের মতে ফিক্হ শব্দটি শারউন -এর প্রতিশব্দ। এর অর্থ মহান আল্লাহ প্রদত্ত প্রতিটি বিষয় সম্পর্কে অবহিত হওয়া । যেগুলো মানুষের আকীদা-বিশ্বাস আখলাক ও বিভিন্ন অঙগ-প্রত্যঙ্গের কার্যক্রমের সাথে সম্ভৃক্ত তাঁদের মতে যে শাস্ত্রে ফিক্হর মূল উৎ্সসমূহ এবং শরয়ী দলীলসমূহ বিষয়ে আলোচনা হয তাকে উসুল ব্যবহারিক আনুসাঙ্গিক বিষয়ের বিধান সম্পর্কিত জ্বানকে ফিকহ বলে ।১ ফিক্হ ও কানুন: কেউ কেউ ফিক্হ ও কানুন শব্দদ্বকে একই অর্থে ব্যবহার করার চেষ্টা করেছেন। তবে বর্তমান প্রচলিত অর্থে কানূন ইসলামী ফিক্হর একটি অংশ মাত্র। মানুষের পারস্পরিক লেন-দেন, কাজ-কারবার ও বিভিন্ন অপরাধের শাস্তি সম্্পকিত বিধানকে কানূন বা আইন বলে। পক্ষান্তরে ফিক্হ হল ব্যাপকতর একটি জীবন ব্যবস্থার নাম । এটা আল্লাহ প্রদত্ত আইন। যা মানব জাতিকে সীরাতে মুস্তাকীমের উপর পরিচালিত করে। এ আইন মানুষের অধিকারের পূর্ণ স্বীকৃতি প্রদান করে । কানুন মানব রচিত আইনকে বলে বিধায় ফকীহগণ কানৃন শব্দটিকে ফিক্হ অর্থে কদাচিত ব্যবহার করেছেন । কানুন শব্দটি অনারব। গ্রীক ভাষা হতে সুরিয়ানী ভাষার মাধ্যমে আরবী ভাষায় প্রবেশ করেছে। এর মূল কোন বস্তকে পরিমাপ করার যন্ত্র। কানূনের লক্ষ ইনসাফ ও ন্যায় বিচারের দাবী পূরণ করা । ফিক্হর লক্ষ ইনসাফ ও ন্যায় বিচারের দাবী পূরণ করা, ন্যায়ের পথে মানুষকে আহবান করা এবং অন্যায় হতে বিরত রাখার মাধ্যমে ব্যক্তির আত্মাকে পবিত্র রাখা । ফিক্হ আল্লাহ প্রদত্ত ,এর মূলনীতির কোন পরিবর্তন হয়না । আল্লাহর বাণীর কোন পরিবর্তন হয়না” ।২ ফিকহ পূর্ণতার স্থরে পৌছেছে, কানুন নিত্য পরিবর্তনশীল, এখনও পূর্ণতা লাভ করতে পারেনি । ৩ ফকীহ কে? ফিক্হ শাস্ত্রবিদকে ফকীহ বলে । যার উভ্ভাবনী দক্ষতা ও প্রতিভা রয়েছে তাকে ফকীহ বলে । কি পরিমান জ্ঞান আয়তু করলে কোন মনীষীকে ফকীহ বলা যাবে বিষয়টি নিয়ে ফকীহগণের অভিমত হল-তা “উরপের উপর নির্ভরশীল । আমাদের বর্তমান “উরপ অনুযায়ী যিনি ফিক্হর সুবিস্তৃত জ্ঞানে জ্ঞানী, গভীর উপলব্ধির অধিকারী এবং সুস্থ ফিকহী স্বভাব সম্পন্ন তিনি ফকীহ। এভাবে বলা যায়, যার উদ্ভাবনী দক্ষতা ও প্রতিভা আছে এবং যিনি দলীল- প্রমান থেকে বিধানসমূহ উদ্ভাবনে সক্ষম তিনি ফকীহ । যিনি মানবিক প্রয়োজনের সামাজিক অবস্থা ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কুরআন, সুন্নাহ হতে সমাধান বের করতে পারেন তিনি মুজতাহিদ ফকীহ। প্রত্যেক মুজতাহিদ ফকীহ কিন্তু প্রত্যেক ফকীহর মুজতাহিদ হওয়া জরুরী নয়।৪ ফিক্হর আলোচ্য বিষয়ঃ কুররাতুল উয়ুন ফী তাযকিরাতিল ফুনুন' ) গ্রন্থে বলা হয়েছে, ফিক্হর আলোচ্য বিষয় মুকাল্লাফ তথা প্রাপ্ত বয়স্ক জ্ঞানসম্পন্ন মানুষের কর্মসমূহ। অর্থাৎ আমলসমূহের মধ্যে কোনটি ফরয, কোনটি ওয়াজিব, কোনটি সুন্নাত,কোনটি মুস্তাহাব,কোনটি মুস্তাহসান, কোনটি জায়িয বা নাজায়িয, কোনটি হালাল বা হারাম বা মাকরুহ ইত্যাদির নির্দেশ করা। আকাইদ, ইবাদত, মু'আমালাত,মুঁআশারাত, উকুবাত ,আদব-আখলাক, পারস্পরিক বিরোধ, সন্ধিচুক্তি, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি ব্যক্তিগত ও সামাজিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়সমূহ ফিক্হশাস্ত্রের আলোচ্য বিষয় ।৫ ফিক্হ শিক্ষার গুরুত্বঃ ব্যক্তির যাবতীয় অধিকার ও কর্তব্যসমূহ বিষয়ে সম্যক জ্ঞান লাভ করাকে ফিক্হ বলে। এ অর্থে ইবাদত ও “আমল সম্ভব নয়! তবে এতটুকু পরিমান ফিক্হ জানলে তাকে ফকীহ বলা যাবেনা ৷ ফিক্হ শিক্ষার গুরুত্ব প্রসংগে পবিত্র কুরআনে এসেছে, “তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয়না, যাতে তারা দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করে। এবং সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসে । যাতে তারা সতর্ক হয়।৬ ১. ইসলামী আইন ও বিচার, বর্ষ ৭ম, সংখ্যা ২৫, জানু-মার্চ ২০১১, পৃ ১০২। ২. আল-কুরআন, ১০:৬৪ ৩. ছাইদুল হক, মুহাম্মাদ, ড. ইসলামী বিচার ব্যবস্থা, প্রেক্ষাপট বাংলাদেশ, (প্রকাশিত থিসিস) ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৭, পৃ; আব্দুর রহীম, মাওলানা, ইসলামী অর্থনীতির ভূমিকা", ঢাকা, খায়রুন প্রকাশনী, ১৯৮৭, পৃ ১৬১; ইসলামী বিশ্বকোষ, প্রাগুক্ত, প্র ৮৪। ৪. আলমাউসুয়াতুল ফিকহিয়্যা,” প্রাগুক্ত, পূ ১৫; আমীমুল ইহসান, সায়্যিদ, মুফতী, কাওয়াইদুল ফিক্হ,' প্রাগুক্ত, পূ ৪১৫; ইসলামী আইন ও বিচার”, বর্ষ ৭ম,সংখ্যা২৫. জানু-মার্চ ২০১১, পৃ ১০২। ৫. ফাতাওয়া ও মাসাইল, প্রাগুক্ত, পৃ ৫; ইসলামী বিশ্বকোষ, প্রাগুক্ত, পৃ ৮৬। ৬. আলকুরআন, ৯:১১২।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।