ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ভালবাসা বলে । কামনা বাসনার ভালবাসার সীমারেখা থাকে । কখনো বাড়ে, কখনো কমে । যেমনটি ছেলে-মেয়েদের মধ্যে একজনের প্রতি অপরজনের হয়ে থাকে । এ ভালবাসার মধ্যে ইজ্জত, সম্মান, মানসিক প্রশান্তি, নেকির কোন অংশ নেই; বরং এর দ্বারা অস্থিরতা, বিমূঢুতা সৃষ্টি হয়। কখনো উন্মাদনা, মানসিক বিকৃতি ঘটায় । নিজের প্রেমিকাকে পাবার বিষয়ে হতাশ হলে একজন অপরজনকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে । কখনো আত্মঘাতী হয়। পরবতীতে কামনার লক্ষ্য অর্জিত হলে ভালবাসা বিদূরিত হয়ে যায়। কখনো লক্ষ্য অর্জিত হওয়ার আগেই হ্রাস পেয়ে যায়। এ ভালবাসা মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয় এবং পূর্ণও নয়; বরং একটা সাধারণ অবস্থা মাত্র। এর মধ্যে বেআদবী ও উদ্ধত্য থাকে। পক্ষান্তরে ঈমানী ভালবাসার কোন সীমা পরিসীমা নেই। রাসুলুল্লাহ সা. -এর সাথে, দীন ও ঈমানের সাথে, আহকামে শরীআহ ও আকাবিরে দীনের সাথে যে ভালবাসা সৃষ্টি হয় তা ঈমানী ও যৌক্তিক। এ ভালবাসায় মুসলমানের কাঙ্খিত লক্ষ্য ও পূর্ণাঙ্গ । এ ভালবাসা অর্জন করার জন্য পবিত্র কুরআন ও হাদীসে আহ্বান জানানো হয়েছে। আম্দিয়া কিরাম, উলিল ইহতিরাম, আসলাফ, আউলিয়া ইযাম, এ ভালবাসার সাথে সম্পৃক্ত ছিলেন। এ ভালবাসায় কোন অস্থিরতা, চগ্চলতা, অস্বাভাবিকতা নেই; বরং এর দ্বারা মনে প্রশান্তি অর্জিত হয়। এ ভালবাসার সম্পর্ক পূর্ণাঙ্গ মানবের সাথে । এর দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন। ঈমানী ভালবাসা বিদূরিত হবার নয়; বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এ ভালবাসার শাখা প্রশাখাসমূহের সীমা পরিসীমা নেই। এ ভালবাসার মধ্যে বেআদবী ও উদ্ধত্য থাকে না। ঈমানী ভালবাসার দাবী হলো- কুরআন মাজীদ তিলাওয়াত করা, একে সম্মান করা, এর অর্থ, বিষয়বন্ত নিয়ে চিন্তা-গবেষণা করা, দীনি কিতাব মুতালা"আ করা, কুরআন- হাদীসে বর্ণিত দুআসমূহ যত্বের সাথে সর্বদা আদায় করা, কুরআন ও হাদীসের উপর আমল করাকে জীবনের উদ্রীষ্ট লক্ষ্য বানানো, সুন্নতে নববীর অনুসরণ, এসবই হুব্বে ঈমানী হুবেৰ ইশকীর বহিপ্রকাশ।* ২. আল-হান্ুস্‌ সারীহ্‌ ফী আল-মাসলাকিস্‌ সাহীহ ০৮৯2] এ] ০৪ ০৪১] | মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত আট পৃষ্ঠার একটি পুস্তিকার নাম আল- হাকুস্‌ সারীহ ফী আল-মাসলাকিস্‌ সাহীহ। পুস্তিকার রচনাকাল ১৩৮০ হি.। এর ভাষা ফার্সী। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী । প্রকাশকাল ১৩৮৭ হি. । পুস্তিকায় বিশুদ্ধ কর্মপন্থা, ধর্মীয় নীতি, আদর্শ, আলোচিত হয়েছে। এর মধ্যে মুফতী সাহেব তার নিজস্ব নীতি, আদর্শের কথা উল্লেখ করেছেন । যেমন তিনি বলেছেন, আমার কর্মপন্থা, নীতি, আদর্শ হলো- কুরআন, হাদীস ও নির্ভরযোগ্য ফিকহ'র কিতাব । সালফে সালিহীন তথা ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, হুবেব ঈমানী ও হুব্বে ইশকী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা: বি: পৃ. ১-৮ সাহাবা, তাবিঈন ও মুজতাহিদ ইমামগণের বিপরীত মতাদর্শকে আমি গুমরাহী মনে করি। কোন সূফীর মাধ্যমে কুরআন, হাদীস, সালফে সালিহীনের আমলের বিপরীত কোন আমল প্রকাশ পেলে তার অনুসরণ বৈধ মনে করি না। যদিও তার মাধ্যমে কাশফ্‌ , কারামত প্রকাশ পেয়ে থাকে । তারপরও তার হাতে হাত না রাখা চাই । বরং কুরআন -সুন্নাহর অনুসারী, শরী“আতের পাবন্দ কামিল আলিমের হাতে বায়আত হওয়া এবং দীনের উপর দৃঢ়তা অর্জন করা অনেক উত্তম ও প্রয়োজন । কাজী সানাউল্লাহ পানিপহী র. বলেন, কেউ শরীআতের উপর পাবন্দ না হলে তার নিকট হতে বায়আতের গন্ধও নেবে না। মুজাদ্দিদে আলফে সানী র.-এর বক্তব্য হলো হাকীকত ও তরীকত শরীআতের সেবক । আফসোস! আজকাল মানুষ কাশফ্‌, কারামত, অলৌকিক বিষয়কে কামালিয়ত মনে করে এবং একে উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। অথচ হিন্দু যোগীদের মাধ্যমেও অলৌকিক বিষয় প্রকাশ পাওয়া সম্ভব। আবার কোন কোন সুফীর মাধ্যমে কুরআন, সুন্নাহর বক্তব্য, এবং সালফে সালিহীনের আমলের খেলাফ কর্মকাণ্ড প্রকাশ পেয়ে থাকে। সেগুলো তাদের নিজস্ব ইজতিহাদের ভুলের কারণে, হালের প্রভাব এবং মন্ততার কারণে হয়। এ বিষয়ে তিনি ক্ষমাযোগ্য, নিন্দাযোগ্য নন। তবে এসবে তার অনুসরণ বেধ মনে করিনা । অধিকাংশ নিষিদ্ধ কাজকর্ম প্রকাশ পাচ্ছে অদক্ষ সূফী এবং দুনিয়াদার, অযোগ্য পীর, মুর্শিদদের কারণে । তাই বলব তার ইস্তিকামাত থাকা অনেক ভাল এবং এটাই উত্তম । মুফতী সাহেব আরো বলেন, অধিকাংশ মুর্খ, অনবিজ্ঞ ১৩০

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।