ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 চতুর্থ অধ্যায় : তাফসীর ও পবিত্র কুরআন সম্বন্ধে এ অধ্যায়ে ১০টি ফাতাওয়া রয়েছে। পঞ্চম অধ্যায় : ইলম এ অধ্যায়ে ৪৯টি ফাতাওয়ায় উল্লেখ রয়েছে। তনুধ্যে মুফতী সাহেবের রচিত ফাতাওয়ার সংখ্যা ৮টি । এ গ্রন্থের ফাতাওয়াসমূহ যুগোপযোগী । সময়ের চাহিদা পূরণে সক্ষম হয়েছে এবং আগামী দিনেও জ্ঞানের চাহিদা পুরণ করতে সক্ষম। এ ফাতাওয়া সমূহে মানুষের জানা ও জিজ্ঞাসার জবাব রয়েছে। মুফতী সাহেব জাতির জিজ্ঞাসার জবাব পুরণ করতে পেরে মুসলিম মিল্লাতের বিরাট উপকার করতে সক্ষম হয়েছেন। এ জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতার যোগ্য ।১ ১. সম্পাদনা পরিষদ, ফাতাওয়া দারল উলুম ১ম খন্ড, চট্টগ্রাম, প্রচার ও প্রকাশনা বিভাগ হাটহাজারী মাদ্রাসা, ২০০৩ খৃ., পৃ. ১৪-৫১৫। ঘ. তাসাউফ বিষয়ক রচনা ১. হুব্ ঈমানী ও হুব্ব ইশকী ৮৬4৮ ০৯ ও ০৮০1 ০১ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত আট পৃষ্ঠার একটি ছোট পুস্তিকা হুব্বে ঈমানী ও হুব্বে ইশকী । পুস্তিকার রচনাকাল ১২ রমযান ১৩৭৯ হি. । পুস্তিকাটি ফার্সী ভাষায় রচিত। এর উর্দূ অনুবাদ করেছেন মাওলানা ইউসুফ ইসলামাবাদী। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া । প্রকাশকাল অজ্ঞাত । পুস্তিকায় তিনি তাসাউফ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, কোন কিছুকে ভালবাসা ঈমানের দাবীতে হতে হবে। আবার কোন কিছুকে ভাললাগার প্রেক্ষিতে ভালবাসার জন্ম হয় । এসব বিষয় গ্রন্থে আলোচনায় স্থান পেয়েছে। এগ্রন্থে মুফতী সাহেব ইশক, তথা ভালবাসাকে চারভাগে ভাগ করেছেন । ১. প্রকৃতিগত (তবয়ী) ভালবাসা : যে ভালবাসা জন্মগতভাবে প্রাপ্ত হয়। যেমন পিতা মাতার প্রতি সন্তানের ভালবাসা, সন্তানের প্রতি পিতা মাতার ভালবাসা । এ ভালবাসা শুধুমাত্র মানুষ নয় প্রাণীর মধ্যেও বিদ্যমান। ২. কামনাগত (নেফসানী) ভালবাসা : এটা এমন এক আলোড়ন, চাঞ্জল্যের নাম যা কোন বাহ্যিক সৌন্দর্য, গাঠনিক নান্দনিকতা, পরম সুন্দরতার কারণে সৃষ্টি হয়। যা প্রেমিকার স্বভাব, চিন্তা ও রুচির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এ ভালোবাসা প্রত্যক্ষ দর্শন বা শোনার মাধ্যমে অর্জিত হয়। ৩. যৌক্তিক (আকলী) ভালবাসা : কোন বস্তর লাভ, সুফল, সুবিধা, জানার মাধ্যমে অন্তরে এ ভালবাসা উদিত হয় । ৪. ঈমানী ভালবাসা : ভালবাসা যদি আল্লাহ ও তার রাসূলের দীন, ঈমানের সাথে সম্পৃক্ত হয় তাকে ঈমানী ১২৯

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।