1910160 (/171/21511)/1151160/010101 71210051601 এ পরিচ্ছেদে চারটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ৩য় পরিচ্ছেদ : ওয়াজিব সদকা ও নফল সদকা এ পরিচ্ছেদে মুফতী সাহেবের দুটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । রচনাকাল ৭ই রজব ১৩৭৪ হি. । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ৪র্থ পরিচ্ছেদ : উশর ও খিরাজ এ পরিচ্ছেদে মুফতী সাহেবের একটি গুরুত্বপূর্ণ ফাতাওয়ার উল্লেখ রয়েছে। রচনার স্থান ও তারিখ উল্লেখ নেই । তবে প্রশ্নকর্তা ১৯৩৪ খু. ফাতাওয়াটি জানতে চেয়েছিলেন বলে উল্লেখ রয়েছে। €ম পরিচ্ছেদ : যাকাত, সদকাতুল ফিত্র ইত্যাদি ব্যয়ের খাতসমূহ এ প্রসঙ্গে মুফতী সাহেবের চারটি ফাতাওয়া উল্লেখ রয়েছে। রচনাকাল ২৩ জিলকদ ১৩৬৬ হি.। রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । নবম অধ্যায় : সাওম এ অধ্যায়ের অধীন চারটি পরিচ্ছেদ ও চৌদ্দটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। ১ম পরিচ্ছেদ: চাদ দেখা এ পরিচ্ছেদে মুফতী সাহেবের তিনটি ফাতাওয়া উল্লেখ রয়েছে। দুটির রচনাকাল ০৮-১১-১৩৭৪ হি. ০১-১২-১৩৮৩ হি.। রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ২য় পরিচ্ছেদ: যে কারণে রোযা ভঙ্গ হয় ও কাযা কাফ্ফারা ওয়াজিব হয়। এ প্রসঙ্গে মুফতী সাহেবের দুটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । রচনাকাল ০৫-১১-১৩৭৪ হি., ০৪-১১- ১৩৭৭ হি. ৷ রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ৩য় পরিচ্ছেদ : ইতিকাফ এ পরিচ্ছেদে মুফতী সাহেবের সাতটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। ৪র্থ পরিচ্ছেদ : রোযা সম্বন্ধে বিভিন্ন মাসআলা এ প্রসঙ্গে দুটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। দশম অধ্যায়: হজ এ অধ্যায়ের অধীন দুটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। রচনাকাল ২৪ জিলহত্বী ১৩৭৪ হি., ১ শাওয়াল ১৩৭৪ হি. ৷ রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । একাদশ অধ্যায় : নিকাহ এ অধ্যায়ের অধীন সতেরটি পরিচ্ছেদে ১৬৮টি ফাতাওয়ার আলোচনা রয়েছে। ১ম পরিচ্ছেদ: মাহরামাত এ পরিচ্ছেদে মুফতী সাহেবের ১৭টি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। এগুলোর রচনাকাল-৯মহররম ১৩৭৫ হি., ১০ সফর ১৩৭৫ হি., ২২ জিলকদ ১৩৭৪ হি., ১৬ সফর ১৩৭৪ হি., ৮ রমযান ১৩৭৩ হি., ১২ রজব ১৩৬৬ হি. । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ২য় পরিচ্ছেদ : বিয়ের ওয়ালী ও কুফু এ পরিচ্ছেদে তিনটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । রচনাকাল ১৭ সফর ১৩৫৫ হি., ১৭ রমযান ১৩৭৪ হি.। রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ৩য় পরিচ্ছেদ : হুরমতে মুসাহ্হারাত এ পরিচ্ছেদে পাচটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা। রচনাকাল ২৯ জমাদিউস সানী ১৩৭৪ হি., ১৫ জমাদিউস সানী ১৩৬৯ হি. । ৪র্থ পরিচ্ছেদ : বিয়ের জন্য মেয়ের নিকট হতে অনুমতি গ্রহণ করা এবং প্রাপ্ত বয়স্কদের বিয়ের স্বাধীনতা প্রসঙ্গে । ১২৬
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।