19110160 (/171/21511)/1151160/010101 71210051601 এ অধ্যায়ে কোন পরিচ্ছেদ ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে তিনটি ফাতাওয়া উল্লেখ করা হয়েছে । ক. পাক-নাপাক সংক্রান্ত আলোচনা, খ. টিলা দ্বারা ইস্তিজ্জা করার বিধান, গুরুত্ব এবং বিষয়টি সুন্নত তা অস্বীকার করার বিধান, গ. ছোট চৌবাচ্চায় অযু করা, ঘ. মানুষ এবং শুয়োর ছাড়া অন্য সব প্রাণীর চামড়া দাবাগাত করলে পবিত্র হয়ে যায়, ঙ. শরীআত সম্মতভাবে জবাইকৃত প্রাণীর গোস্তের মধ্যে শুয়োরের রক্ত মিশ্রিত হলে তার বিধান । সগ্রিষ্ট বিষয়ের ফাতাওয়াসমূহের রচনাকাল- ১০রবিউল আউয়াল ১৩৭৪ হি., ২০ রবিউল আউয়াল ১৩৭৪ হি. ৷ রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ২ ষষ্ঠ অধ্যায়: সালাত এ অধ্যায়ের অধীন সাতটি পরিচ্ছেদ রয়েছে। ১ম পরিচ্ছেদ : ইমামত ও জামাআত প্রসঙ্গে । এ পরিচ্ছেদে সাতটি ফাতাওয়া উল্লেখ রয়েছে। ২য় পরিচ্ছেদ : জুমুআ ও ঈদ প্রসঙ্গে। এ পরিচ্ছেদে সাতটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। কয়েকটি ফাতাওয়ার রচনাকাল-১৩-০১-১৩৭২ হি., ১৩-০২-১৩৭৪ হি., ২৮-০১-১৩৭০ হি., রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ৩য় পরিচ্ছেদ : বিত্র নামায । এ পরিচ্ছেদে সংশ্লিষ্ট বিষয়ে দুটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। ৪র্থ পরিচ্ছেদ : তারাবীহর নামায । এ পরিচ্ছেদে তিনটি ফাতাওয়ার আলোচনা রয়েছে । রচনাকাল- ১৩ রজব ১৩৭৪ হি., ৮ রমযান ১৩৭৪ হি., স্থান হাটহাজারী মাদ্রাসা । €ম পরিচ্ছেদ : কিরাআত । এ প্রসঙ্গে মুফতী সাহেবের দুটি ফাতাওয়া উল্লেখ রয়েছে। ৬ষ্ঠ পরিচ্ছেদ : মাসজিদের আদাবসমূহ। এ পরিচ্ছেদে সাতটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। ৭ম পরিচ্ছেদ : নামাযের বিভিন্ন মাসআলা । এ পরিচ্ছেদে আটটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । রচনাকাল ২৫ জমাদিউস সানী ১৩৭৪ হি., ১৩ রমযান ১৩৭৪ হি., ২৫ জিলহত্ব ১৩৭৭ হি. | রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । সপ্তম অধ্যায় : জানাযা প্রসঙ্গ ৷ এ অধ্যায়ের অধীন তিনটি পরিচ্ছেদ রয়েছে। ১. এ, পৃ. ১২৮-১৭২। ২. এ, পৃ. ১৭৩-১৭৬। ১ম পরিচ্ছেদ: ক. কোন মুসলমান পুরুষ কর্তৃক অমুসলমান নারীর গর্ভ হতে অবৈধভাবে শিশু জন্ম গ্রহণ করার পর শিশু অবস্থায় মারা গেলে তার বিধান । খ. জানাযার নামায পড়ানোর জন্য কাউকে অসীয়ত করে গেলে অসীয়ত প্রাপ্ত ব্যক্তি অগ্রাধিকার পাবেন কি না? গ. আত্মহত্যাকারীর উপর জানাযার নামায পড়া হবে কি না? এতদসংক্রান্ত মুফতী সাহেবের তিনটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। ২য় পরিচ্ছেদ : জানাযা বহনকরা, দাফন করা, স্থানান্তর করা ক. জানাযা বহনকরা, দাফন করা, স্থানান্তর করা, খ. জীবদ্দশায় কবর খনন করে রাখা, গ. জানাযার নামাযের পর মৃতের ওয়ালীর অনুমতি ব্যতীত চলে যাওয়া, ঘ. পুরনো কবরে দ্বিতীয়বার লাশ দাফন করা সংক্রান্ত তিনটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । একটি ফাতাওয়ার রচনাকাল ১২ জিলকদ ১৩৭১ হি. । ৩য় পরিচ্ছেদ : কবরে ইমারত নির্মাণ করা ক. কবরের উপর ইমারত ইত্যাদি নির্মাণ করা, খ. পুরনো কবরস্থানে বাড়ী ঘর, ইমারত নির্মাণ করা, শস্য আবাদ করা, নতুন করে মরদেহ দাফন করা; সংক্রান্ত দুটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে। একটি ফাতাওয়ার রচনাকাল ১৭ শাবান ১৩৭৪ হি. । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । অষ্টম অধ্যায় : যাকাত এ অধ্যায়ের অধীন পাঁচটি পরিচ্ছেদ রয়েছে। ১ম পরিচ্ছেদ : ব্যবসার মাল ও নগদ অর্থের যাকাত প্রসঙ্গে। এ প্রসঙ্গে মুফতী সাহেবের তিনটি ফাতাওয়ার উল্লেখ রয়েছে । একটির রচনাকাল ১৮-০২-১৩৩১ হি. । ২য় পরিচ্ছেদ : সদকাতুল ফিত্র ১২৫
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।