1910160 (/171/21511)/1151160/010101 71210051601 জ্যোতিষী ও জাদুকরের নিকট যাওয়া, তাদের আশ্রয় গ্রহণ করা কুফ্র। এ প্রসঙ্গে একটি ফাতাওয়া আলোচিত হয়েছে। ৭ম পরিচ্ছেদ : নবুওয়্যত প্রসঙ্গ এ পরিচ্ছেদে পিঠে কোন নিদর্শন থাকলে নব্যুয়তের দাবী করা, দরূদ শরীফ পাঠ করার বিধান, আমি নবীর চেয়ে উত্তম এমন কথা বলা, আমার কুরআন শরীফের দরকার নেই, আব্দুল কাদির জিলানী র. কে মুশকিলকুশা বলা, জ্রীনদের নিকট গায়বের সংবাদ জিজ্ঞেস করা প্রসঙ্গে ৮টি ফাতাওয়া আলোচিত হয়েছে। দ্বিতীয় অধ্যায় : সুন্নত ও বিদ'আত এ অধ্যায়ে কোন পরিচ্ছেদ নেই বরং এ অধ্যায়ের অধীন সংশ্লিষ্ট বিষয়ের আঠারটি ফাতাওয়ার আলোচনা করা হয়েছে । ক. সুন্নত বিদ'আতের পরিচয় ও প্রকারভেদ খ. তারাবীহর নামাযে চার রাকাআত ও বিশ রাকাআত আদায়ের পর মুনাজাত করার বিষয়টিকে অতি জররী মনে করা । গ. উত্তাদ, পীর, মুর্শিদ, পিতা- মাতাকে কদমবুছি করা পরিত্যাজ্য ৷ ঘ. পুরুষের চোখে সুরমা লাগানো বৈধ, যিনার উদ্দেশ্যে হলে অবৈধ । ও. সীরাতুন্নবী সা., ঈদে মীলাদুন্নবী সা. অনুষ্ঠান করা, চ. আযানের পর হাত উঠিয়ে দুআ করা, ছ. ঈদের নামাযের পর মুনাজাত করা, জ. শবে বারাআত, শবে কদরে গরু, ছাগল, ইত্যাদি জবাই করা, মিষ্টান্ন রান্না করা । ঝ. মীলাদ ও কিয়াম এবং মীলাদ মাহফিলে উচ্চস্বরে দরূদ শরীফ পাঠ করা । 4. ১২ রবিউল আউয়ালের কিছু অনুষ্ঠান ইত্যাদি বিষয় সম্বলিত মুফতী সাহেবের আঠারটি ফাতাওয়া এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। কয়েকটি ফাতাওয়ার রচনাকাল- ১০ শাওয়াল ১৩৫২ হি., ২০ জিলহজ ১৩৭৬ হি., ১১ রমযান ১৩৮২ হি. ১৩ রমযান ১৩৭৪ হি., ২১ রমযান ১৩৭২ হি.। রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা ।১ তৃতীয় অধ্যায় : তাসাউফ ও সূলুক এ অধ্যায়ের অধীন কোন পরিচ্ছেদ নেই। অধ্যায়ের অধীন সরাসরি নিম্নোক্ত মাসআলা সমূহের ফাতাওয়াগুলো আলোচনা করা হয়েছে। ক. তাসাউফ, তরীকত, সূলুক সংক্রান্ত আলোচনা । ১. এ, পৃ. ৮২-১২৭। খ. কামিল পীরের শর্তাবলী, গ. মুরীদ মহিলার সাথে পীরের পর্দা না করা এবং তার মাথায় হাত রাখা । ঘ. ফাসিক, বিদআতী পীরের হাতে বায়আত হওয়া, . প্রচলিত পীর মুরিদী ও বায়আতের বিধান। চ. ইসলাহে বাতেনের জন্য প্রচলিত পীর মুরীদীর প্রয়োজনীয়তা । ছ. আহলে তাসাউফ, আহলে মা'রিফাতের দাবীদার বিভ্রান্ত গোষ্ঠীর বিধান। জ. ইসলাহে বাতিনের জন্য বায়আত হওয়া প্রয়োজন । ঝ. শরীআত, তরীকত, মা'রিফাতের পরিচয় এবং এগুলোর মধ্যকার পার্থক্য । এ অধ্যায়ে মুফতী সাহেবের নয়টি ফাতাওয়া উল্লেখ রয়েছে । কয়েকটি ফাতাওয়ার রচনাকাল ২৮ জিলকদ ১৩৭২ হি., ২৭ জিলকদ ১৩৭৪ হি. ৬ মহররম ১৩৭০ হি. । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । চতুর্থ অধ্যায়: সামাজিক অধিকার ও আদব সমূহ এ অধ্যায়ের অধীন কোন পরিচ্ছেদ নেই বরং সংশ্লিষ্ট বিষয়ের আটটি ফাতাওয়ার আলোচনা রয়েছে। ক. সামাজিক অধিকার ও আদব, খ. নিজের জমি অন্যের নামে বন্দোবস্ত দেয়া, গ. দুইভাইয়ের যৌথ মালিকানাধীন সম্পত্তির বিধান ঘ. যৌথ পরিবারে এক ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তিতে দ্বিতীয় ভাই হকদার হবেন কি না? উ. বিনা টিকিটে রেলগাড়ীতে ভ্রমণ করা অন্যায়, চ. ইয়াতীমের জন্য নিজের সম্পদ থেকে ব্যয় করা পরবতীতে তা ফিরিয়ে নেয়া, ছ. যৌথ পরিবারে স্থাবর- অস্থাবর সম্পত্তির ওয়ারিশের বিধান জ. পিতা- মাতার অবাধ্যতা করা এবং কোন একটি নির্দিষ্ট বিষয়ে পিতার সাথে বিরোধ করা কি অবাধ্যতার অন্তর্ভুক্ত? কয়েকটি ফাতওয়ার রচনাকাল- ৬-১-১৩৪৬ হি. ১২-৪-১৩৬২ হি., ২২-০১-১৩৬৭ হি., ২৭- ১১-১৩৭৪ হি., ১৭-০৪-১৩৭৪ হি., ০৯-০২-১৩৬৯ হি., ০৭-০২-১৩৮৩ হি. । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা ।১ পঞ্চম অধ্যায়: তাহারাত ১২৪
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।