19110160 (/171/21511)/1151160/010101 71210051601 এ অধ্যায়ে মোট সাতটি পরিচ্ছেদ রয়েছে। ১ম পরিচ্ছেদ: ঈমান ও ইসলাম এ পরিচ্ছেদে ক. ইসলাম কী? খ. ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়, গ. ইসলামের নির্দশন কি কি? ঘ. ইচ্ছা করে নামায ছেড়ে দেওয়া এবং নামায পড়তে বারণ করলে কেউ মুসলমান থাকতে পারে কি? উ. শরীআত, তরীকত, মা*রিফাত, হাকীকত কি ভিন্ন ভিন্ন বিষয়? একটি কি অপরটির মুখালিফ? চ. কারো জীবদ্দশায় নামায, রোযা, ইত্যাদি থেকে পরিত্রাণ পাবার কোন প্রমাণ আছে কি? ছ. হাজারো কামালতের অধিকারী হয়েও নামায, রোযা আদায় না করলে কামিল হবার সুযোগ আছে কি? জ. ঢোল, বাদ্য-বাজনা, বাজানো, নর্তন, কুর্দন, মানুষকে সিজদা করা কি শরীআত সিদ্ধ? ঝ. কাউকে আল্লাহ তাআলার ন্যায় রিকদাতা বলে বিশ্বাস করা যায়? মৃত্যুর পর লাশ দাফন না করা, তিনদিন পর্যন্ত ফেলে রাখার বিধান, ট. কবর বা লাশের উপর ফুল ছিটানো, কবর পাকা করা, লাশের নিচে তোষক ইত্যাদি বিছিয়ে দেয়া, ঠ. শরীআত বিরুদ্ধ হারাম কাজকে বৈধ ও মসনুন মনে করা কি শুদ্ধ হবে? এসব বারটি প্রশ্নের উত্তর তথা ফাতাওয়া এই পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। এ ফাতাওয়াসমূহ তিনি হাটহাজারী মাদ্রাসায় কর্মরত অবস্থায় ৬ মহররম ১৩৭০ হিজরীর মধ্যে রচনা করেছিলেন ।২ ২য় পরিচ্ছেদ : ইসলামী উসুল ও ইসলামী নিদর্শনকে অস্বীকার করার বিধান ক. ইসলামী বিধান ও ইসলামী নিদর্শনসমূহকে অস্বীকার করা, খ. তাওবার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা, গ. আমি সত্য এমন স্লোগান দেওয়া ইত্যাদি প্রশ্নের উত্তরসমূহ এ পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে। এরা হত্যাযোগ্য অপরাধী বলে গণ্য হবে এমনটি মুফতী সাহেব প্রামাণিক আলোচনা করেছেন । এ প্রসঙ্গে রচিত একটি ফাতাওয়ার রচনাকাল ৯ জিলহজ ১৩৬৬ হি. । স্থান হাটহাজারী মাদ্রাসা । ১.ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ফাতাওয়া ফয়হিয়া, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী ২০১০, খ. ১ম, পৃ. ১-৩৪ ২. এ, পৃ ৩৫-৩৮ । ৩য় পরিচ্ছেদ : ইলম ও আলিমদেরকে বকাবাদ্য করা ক. অন্যায় অনর্থকভাবে আলিমকে গালি দেওয়া কবীরা গুনাহ, কুফরী । খ. শরীআতকে গালি দিলে পুনরায় ঈমান আনতে হবে, নতুন করে বিয়ে সম্পন্ন করতে হবে । গ. আহলে বিদআত ও বাতিল ফিরকার পক্ষ থেকে আলিমে দীনকে গালি দেয়া কুফ্র, মুসলমানকে গালি দেয়া ফিস্ক। ঘ. ফাতাওয়া সম্বন্ধে দ্বত্যমূলক শব্দের ব্যবহার করার মধ্যে কুফ্্রের আশংকা রয়েছে। ঙ. যারা সুদ, ঘৃষ খায়, জুলুমবাজীতে লিপ্ত, শরীআতের আলিমগণকে খারাপ মনে করে, তাদের বিষয়ে অশালীন উক্তি করে; তারা ফাসিক। দীনের প্রতি বিদ্বেষবশত: হলে কাফির । চ. মাসায়িলে আরবাঈন নির্ভরযোগ্য কিতাব । ছ. অনুষ্ঠানে বর- কনে থেকে অর্থ আদায় করা অবৈধ । ইত্যাদি বিষয় সম্বলিত ৯টি ফাতাওয়ার আলোচনা এ পরিচ্ছেদ রয়েছে। এ ফাতাওয়াসমূহের রচনাকাল-২ জমাদিউল আখির ১৩৭৭ হি., ১৫ রমযান ১৩৭৬ হি., ৩০ মহররম ১৩৭৩ হি. । স্থান হাটহাজারী মাদ্রাসা । ৪র্থ পরিচ্ছেদ : ইসলামী বিধি- বিধানকে তাচ্ছিল্য করা ইসলামী বিধি-বিধান, নামায, ইত্যাদিকে অস্বীকার করা, তাচ্ছিল্য করা কুফ্র ৷ এ প্রসঙ্গে দুটি ফাতাওয়ায় এ পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে। €ম পরিচ্ছেদ : ইল্ম গায়েব সম্বন্ধে ক. ইল্ম গায়েব কি? মহানবী সা. আলিমুল গায়েব ছিলেন না বরং ইল্ম নবুয়্যতের অধিকারী ছিলেন। তাকে আলিমুল গায়েব মনে করা শির্ক । ইত্যাদি বিষয় নিয়ে এ পরিচ্ছেদে পাঁচটি ফাতাওয়া আলোচিত হয়েছে। এ ফাতাওয়াসমূহের রচনাকাল-১১ রমযান ১৩৭৪ হি., ২৮ রমযান ১৩৭৪ হি., ২৯ রবিউল আউয়াল ১৩৭৭ হি. । রচনার স্থান হাটহাজারী মাদ্রাসা । ৬ষ্ঠ পরিচ্ছেদ : জ্যোতিষীর নিকট যাওয়া ১২৩
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।