19110160 (/171/21511)/1151160/010101 71210051601 প্রথম অধ্যায় : ফিক্হশান্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ ভূমিকা: ইসলামী জ্ঞান রাজ্যের বিশাল ভান্ডার দখল করে আছে ফিক্হশাস্ত্র। প্রতিটি মুসলমান যাবতীয় কার্যক্রম ইসলামী বিধান মতে পরিচালনা করতে অঙ্গীকারাবদ্ধ। কারণ, এটা অহী নিসৃত শাস্ত্র | মানব জীবনে কোন কাজটি হালাল, কোন কাজটি হারাম, কোনটি ঠিক, কোনটি বেঠিক, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি উচিৎ ,কোনটি অনুচিত, কোনটি বৈধ, কোনটি অবৈধ; এসব বিষয় জানতে ও মানতে মুসলমানগণ সর্বদা প্রচন্ড আগ্রহী । আর এসবের জ্ঞান রয়েছে ফিক্হশাস্ত্রে। ফিক্হ'র প্রয়োগ ও ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনে উন্নতি ও সমৃদ্ধি এসেছে ও জীবনের সফলতা অর্জিত হয়েছে। ফিকৃহকে অবহেলার কারণে জীবন কোনঠাসা হয়েছে । জীবনকে সৌন্দর্য ম্ডিত করতে, শরী'আত মতে চলতে দরকার ফিক্হ'র। পবিত্র কুরআন জীবন সমস্যার সমাধান বর্ণনা করেছে, রাসুলুল্লাহ সা. বিভিন্ন বিধান বর্ণনা করেছেন, কালক্রমে সাহাবা ও তাবি'ঈগণের মাধ্যমে এ কাজ সম্পাদিত হয়েছে, অতপর মুজতাহিদ ইমাম-ইমাম আবু হানীফা র. ইমাম মালিক র. ইমাম শাফি'ঈ র. ও ইমাম আহমদ বিন হাম্বল র. শরী"আতের বিধি-বিধান তথা ফিক্হশাস্ত্রের পরিকল্পিত বিন্যাস করেছেন। তাদের ফিক্হী কর্মকে মুসলিম উম্মাহ সাদরে গ্রহণ করেছে, স্বীকৃতি দিয়েছে এবং এ শাস্ত্রের পৃষ্ঠপোষকতা করেছে ও এর মাধ্যমে চরিত্রবান, আদর্শ মানুষ তৈরিতে অবদান রেখেছে। যুগে যুগে এ শাস্ত্রের অনেক উথ্থান্ -পতন হয়েছে, ক্রমোন্নতি হয়েছে আবার বাধাগ্রস্থও হয়েছে। তার পরও যুগ যুগ ধরে টিকে আছে এ শাস্ত্র। তার মজবুত ভিত্তি ও বলিষ্ঠ কাঠামোর বলে দৃঢ়তার সাথে যুগের চাহিদা মোকাবিলা করে যাচ্ছে। এ নিবন্ধে ফিক্হশাস্ত্ের পরিচিতি, উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরা হল: ফিক্হর সংজ্ঞা: আল্লামা হাসকাফী র. “দুররুল মুখতার, গ্রন্থে লিখেন, “ * ফিকহ শব্দের আভিধানিক অর্থ কোন বন্ত সম্বন্ধে জ্ঞাত হওয়া । পরবর্তিতে শব্দটি শর“ঈ বিষয়াদি সম্বন্ধে জ্ঞাত হওয়া অর্থে নির্দিষ্ট হয়ে যায়। শব্দটি বাবে সামিয়া” থেকে ব্যবহৃত অর্থ হবে জানা । আর বাবে কারুমা থেকে আসলে মাসদার হবেঅ অর্থ ফকীহ হওয়া । আল্লামা খায়রুদ্দীন রামালী র. মিনহাতুল খালিক আ'লা বাহরির রায়িক' গ্রন্থে , সেজ্ঞাত হয়েছে আর অবগত হওয়ার ক্ষেত্রে সে অপরের তুলনায় অগ্রগামী হয়েছে" । আল্লামা রশীদ রিযা মিসরী তার তাফসীর গ্রন্থে লিখেন,“ফিক্হ শব্দটি পবিত্র কুরআনে বিশটি স্থানে ব্যবহৃত হয়েছে। তন্মধ্যে উনিশ স্থানে গভীর জ্ঞান ও সুক্ষ ইল্ম অর্থে ব্যবহৃত হয়েছে ।১ পরিভাষায় ফিক্হ বলে: ইসলামী শরী“আতের বিস্তারিত প্রমানাদির মাধ্যমে শরী“আতের বিধি-বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া ।” বিস্তারিত প্রমান বলতে কুরআন, হাদীস, ইজমা, কিয়াসকে বুঝানো হয়েছে। শায়খ ইবনুল হুমাম বলেন, শরী'আতের অকাট্য বিধি- বিধানের যথাযথ অনুধাবনকে ফিকৃহ বলে । আততাওযীহ গ্রন্থে এসেছে, ইমাম আযম আবু হানীফা র.- এর মতে ফিক্হ হল: “নফস ও আত্মার জন্য যা কল্যাণকর এবং যা অকল্যাণকর তাসহ নফস সম্বন্ধে অবগত হওয়াকে ফিকৃহ বলে ।” ইমাম গাযযালী র. বলেন, “ শরী“আতের শাখা-প্রশাখা সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং সুক্ষ ইল্লত সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিক্হ বলে ।' “কাশফু ইসতিলাহাতিল ফুনুন* গ্রন্থের প্রথম খণ্ডে এসেছে, ইমাম শাফি“ঈ র.-এর অনুসারীদের মতে ফিক্হ হল বিস্তারিত দলীল-প্রমানাদির মাধ্যমে শরী“'আতের আমলসমূহ সম্পর্কিত বিধি-বিধানকে জানা ।' মাজাজাতুল আহকামিল আমলিয়্যা” গ্রন্থ মতে ফিক্হ হল আমল সম্পর্কিত শরী“আতের খুঁটিনাটি বিধি-বিধানের জ্ঞান যা ও কর্তব্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করা ।'এ সংজ্ঞা মতে যাবতীয় দ্বীনি ইলম অর্জন করা ফিক্হর অর্তভূক্ত। সূফী সাধকগনের মতে ইলম ও আমলের সমষ্টির নাম ফিক্হ্ । যেমন হাসান বসরী র. বলেন, “পরকালমুখী, ইহকাল বিমুখ, স্বীয় ছ্বীনের প্রতি সতর্ক দ্রষ্টা, পালনকতরি ইবাদতে সবাঁ লিপ্ত, মুসলমানদের ইজ্জত ভূলুষ্ঠিত করা হতে বিরত এবং সতর্কতা অবলম্বনকারীকে বলে ফকীহ ।” প্রথম যুগে ফিক্হ শব্দটি আখিরাত সম্পর্কিত জ্ঞান, আখিরাতের রহস্য সম্বন্ধে গভীর জ্ঞান লাভ করা এবং দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করা অর্থে ব্যবহৃত হত।২ ১. সম্পাদনা পরিষদ কতৃক সম্পাদিত, ফাতাওয়া ও মাসাইল", ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৬, খ. ১ম, পৃ; “ইসলামী আইন ও বিচার", ৭ম বর্ষ, ২৫ সংখ্যা, জানু-মার্চ ২০১১, পৃ ১০২। ২. আমীমুল ইহসান, সায়্যিদ, মুফতী, “কাওয়াইদুল ফিক্হ", দেওবন্দ, দারুল কিতাব, ১৯৯১, পৃ ৪১৪-১৬; ফাতাওয়া ও মাসাইল,? প্রাগুক্ত, পূ ৫; ইসলামী বিশ্বকোষ, সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিক, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৯৬, খন্ড প্রথম, পৃ ৬৯-৭১; ইসলামী আইন ও বিচার. বর্ষ ৫ম, সংখ্যা ২০, অক্টো-ডিসেম্বর ২০০৯. পৃ ৩৬-৩৭;আলমাওসুয়াতুল ফিকহিয়্যা, কুয়েত, ধর্ম বিষয়মন্ত্রণালয়, ২০০৭ , পৃ ১৪।
— صفحة ١٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.