ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 এ পুস্তিকায়ও মুফতী সাহেব রমযান ও ঈদের চাদ দেখা বিষয়ে এবং সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ।* ২৩. দরূদ ও কিয়াম ৯৬৪ 9 49০৭ দরুদ ও কিয়াম পুস্তিকাটি মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত একটি দীর্ঘ ফাতাওয়া । পরবতাঁতে একে পুস্তিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। এটি মাজমুআ রাসাইলে ফয়যিয়া চতুর্থ খন্ডের অন্তর্ভক্ত। এর রচনাকাল ১৩৪৫ হি.। এর ভাষা আরবী । পৃষ্ঠা সংখ্যা ১০। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম, প্রকাশকাল অজ্ঞাত। এ পুস্তিকার বক্তব্যের সারকথা হলো- বক্তাগণ যেভাবে সুর করে সমস্বরে দরূদ শরীফ পাঠ করে তা শরীআতসিদ্ধ নয় বরং বিদআতে সাইয়্যআহ । দরূদ পাঠের জন্য লোকজনের জমায়েত হওয়া, জমায়েত করা, তাতে কিয়াম করা তথা দীড়িয়ে দরূদ শরীফ পাঠ করা শরীআত বিরুদ্ধ কাজ। রাসূলুল্লাহ সা. সাহাবা, তাবিঈন, মুজতাহিদ ইমামগণের যুগে এসব আমল ছিল না। সুতরাং এগ্তলো পরিত্যাজ্য এবং বিদআতে সাইয়্যিআহ হিসেবে গণ্য | ৩ ২৪. ফাতাওয়া ফয়যিয়া (১ম খন্ড) (05 ২৯) 425৪ 63৩৪ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র.-এর জীবনের উল্লেখযোগ্য রচনা ও সংকলন হলো ফাতাওয়া তার রচিত ও প্রদত্ত ফাতাওয়ার সংখ্যা অনুমান পাঁচ হাজার ৷ তন্ধ্যে প্রায় ১ হাজার ফাতাওয়া ছাপা হয়েছে এবং প্রায় ৪ হাজার ফাতাওয়ার পাঞ্জুলিপি এখনও ছাপার বাকি আছে। তাঁর ফাতাওয়া ভান্ডার হতে ৩০৮টি ফাতাওয়া নিয়ে ফাতাওয়া ফয়যিয়া ১ম খন্ড প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ইসতিহ্বাবুদ দা'ওয়াতি ফী নাযরি আল- মুফতী আল- আযম, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, ২০১৪ , পৃ. ১-১৬। র্‌ ও মুহাম্মদ, মুফতী, ইযহারুল ইখতিলাল, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী, তা. বি. পৃ. ১১-৩২ ৩. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, মাজমুআ রাসাইলে ফয়যিয়া, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী, তা. বি. খ. পর্থ পৃ. ৫০-৫৯। ফয়যিয়া, হাটহাজারী ভিষ্টগ্রাম। প্রকাশকাল ১ রবিউল আউয়াল ১৪৩১ হি. মোতাবেক ১৮ ফেব্রুয়ারী ২০১০ খৃ.। মুফতী সাহেব রচিত এ গ্রন্থের ফাতাওয়াগুলোকে বিষয়ভিত্তিক বিন্যাস করেছেন মুফতী মুহাম্মদ রহীম উদ্দীন । এ ফাতাওয়া গ্রন্থের শুরুতে প্রারভ্িক ভূমিকা লিখেছেন হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক দেশ বরেণ্য আলিম আল্লামা শাহ আহমদ শফী দা. বা.। গ্রন্থটির গুরুতু এবং মুফতী ফয়যুল্লাহর মহান ব্যক্তিত্ব ও ইলমী যোগ্যতার বিবরণ সমৃদ্ধ অপর একটি ভূমিকা লিখেছেন মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী। ফাতাওয়া সমূহের বিন্যাসকারী মুফতী রহীম উদ্দীনেরও একটি দীর্ঘালোচনা রয়েছে গ্রন্থটির পরিচিতি ও গুরুত সম্বন্ধে । গ্রন্থের শুরুতে সংক্ষেপে মুফতী সাহেবের জীবনী আলোচনা করা হয়েছে। অত:পর মুফতী সাহেবের ফাতাওয়া সমূহ বিষয় ভিত্তিক আলোচনা করা হয়েছে। এ ফাতাওয়া গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা ৫৯২। মুফতী সাহেব রচিত ফাতাওয়া সমূহের বৈশিষ্ট্য হলো- ১. তিনি ফাতাওয়া সমূহ অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় ব্যক্ত করেছেন। ২. দীর্ঘ প্রশ্ন বা মাসআলার উত্তর তিনি অতি সংক্ষেপে প্রদান করে অনন্য বৈশিষ্ট্য রাখতে সক্ষম হন। ৩. অধিকাংশ ফাতাওয়ার রচনাকাল উল্লেখ করেননি, যেগুলোর রচনাকাল উল্লেখ করেছেন, সেগুলোতে হিজরী সন তারিখ উল্লেখ করেছেন। ৪. তার ফাতাওয়া সমূহের ভাষা আরবী, ফার্সী ও উর্দু। ফাতাওয়া সমূহ কুরআন, হাদীস, ফিক্হ নির্ভরযোগ্য কিতাব, মুজতাহিদ ইমামগণের বক্তব্য সালফে সালিহীনের আমলের মাধ্যমে প্রমাণ পেশ করেছেন । ফাতাওয়া ফয়যিয়া ১ম খন্ডে ফাতাওয়াসমূহকে ১১টি অধ্যায়ে বিষয়ভিত্তিক বিন্যাস করা হয়েছে। প্রথম অধ্যায়-ঈমান ও আকীদা, দ্বিতীয় অধ্যায়-সুন্নত ও বিদআত, তৃতীয় অধ্যায়-তাসাউফ ও সুলুক, চতুর্থ অধ্যায়- আলহুকুক, মুআশারা ওয়া আদাবিহা, পঞ্চম অধ্যায়- পবিত্রতা, ষষ্ঠ অধ্যায়- নামায, সপ্তম অধ্যায়- জানাযার নামায, অষ্টম অধ্যায়- যাকাত, নবম অধ্যায়-সাওম, দশম অধ্যায়-হজ, একাদশ অধ্যায়-নিকাহ ।১ প্রথম অধ্যায় : ঈমান ও আকাইদ ১২২

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।