1910160 (/171/21511)/1151160/010101 71210051601 বিষয় এ পুস্তিকায় আলোচিত হয়েছে। পুস্তিকাটি যুগোপযোগী এবং মুসলিম মিল্লাতের জন্য রোযা পালনকে সহজ করে দিয়েছে ।* ২০. ফাযাইলে জিলহাত্ধ ওয়া মাসাইলে কুরবানী 4১৪ ০:৮৭ 56৮৯1 ৪২ ০4০৪ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত এ পুস্তিকার পৃষ্ঠা সংখ্যা ৭। রচনাকাল অজ্ঞাত। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । এর নতুন সংস্করণের প্রকাশকাল ১৯৯১ খু. । প্রকাশক মৌলবী মুহাম্মদ কাসিম ফয়যী। এ পুস্তিকায় কুরবানীর ফযীলত এবং কুরবানী সংক্রান্ত ৩৩টি মাসআলা আলোচনা করেছেন। মালদার ব্যক্তির উপর কুরবানী করা ওয়াজিব । মুসাফিরের উপর কুরবানী করা ওয়াজিব নয়। কুরবানী শুধুমাত্র নিজের উপর ওয়াজিব; স্ত্রী পুত্র-কন্যাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা একজনের কুরবানী প্রযোজ্য এবং গরু, মহিষ, উট দ্বারা ৭ জনের কুরবানী আদায় হবে। শরীকে কুরবানী দাতাদের নিয়ত সম্পূর্ণ সহীহ শুদ্ধ, খালিস আল্লাহর ওয়াস্তে হতে হবে । অন্যথায় সবার কুরবানী নষ্ট হয়ে যাবে । সুতরাং বিষয়টি সম্পর্কে সতর্ক থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন । যেসব কাজের লোককে বেতন-খোরাকি দেয়া হয় তাদেরকে কুরবানীর গোশত দ্বারা আহার করানোর বিষয়ে সতর্ক থাকতে হবে । যাতে তা মূল্য হিসেবে পরিণত না হয়। দারিদ্রতা যখন রাসূলের জীবনে নিত্য সঙ্গী ছিল তখনও তিনি এক বছর একশত উট কুরবানী করেছিলেন । তার মৃত্যুর পর হতে অদ্যাবধি দুনিয়াতে এমন কোন মনীষী দেখা যায়নি যিনি একই বছর একশত উট, গরু, বা অন্য কোন পশু কুরবানী করার মত গৌরব অর্জন করতে সক্ষম হয়েছেন। মুসলিম উম্মাহর জন্য এ পুস্তিকার বিষয়গুলো এবং সং্রিষ্ট মাসআলাগুলোর উপর আমল করা যেমন সহজ হয়েছে, তদ্প কুরবানী করার প্রতি উদ্বুদ্ধ করেছে। এ জন্য লেখক ধন্যবাদ যোগ্য ।£ ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ইযালাতুল খাবতি ওয়াল হায়মানি ফী ইসবাতি রুইয়াতি হিলালিল ঈদে ও রমাদান চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১১০ আব্দুল বাকী, মুহাম্মদ, ড.গপ্রাণ্তক্ত, পৃ.১৩৩-১৩৪। ২. ফয়যুল কালাম, পৃ.২৮৮, হাদীস নং-৪৮৭ । ৩.মেশকাত শরীফ, (নুর মোহাম্মদ আ'জমী অনু) ঢাকা, এমদাদিয়া পুস্তকালয়,২০১১, খ.৪র্থ, পৃ. ২১৫, হাদীস নং-১৮৬৩ | ৪. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, হাদিয়াতু রমাদান, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-১০ ৫. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ফাযাইলে জিলহাত্ ওয়া মাসাইলে কুরবানী , চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, ১৯৯১ , পৃ. ১-৭। ২১. ইসতিহবাবুদ দা*ওয়াতি ফী নাযরি আল- মুফতী আল- আযম ৯৮১ 5৬৭] 5৮ ০৪ ০1৬৮] ৯০ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত এ পুস্তিকার পৃষ্ঠা সংখ্যা ১৬ । রচনাকাল অজ্ঞাত । পুস্তিকার ভাষা আরবী । প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল ২০১৪ খৃ.। এ পুস্তিকাটি মাজমুআ রাসাইলে ফয়যিয়া ১ম খন্ডের অন্তর্ভূক্ত । পুস্তিকাটিতে হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী র. -এর বক্তব্যের সাথে কিছু সংযোজন করেছেন । হযরত থানবী র, তার জীবদ্দশায় ১৩৫৪ হি. রজব মাসের প্রথম দিকে এ গ্রন্থটি রচনা করেছিলেন। এ পুস্তিকায় কোন সময় কোন দুআটি পাঠ করা উত্তম বলে পবিত্র কুরআন,হাদীসে বর্ণিত হয়েছে সেগুলো সনদসহ উল্লেখ করেছেন এবং দুআগুলো পাঠ করার কি নেকী, কি ফায়দা সেগুলো বর্ণনা করেছেন। গ্রন্থের আলোচনাকে চৌদ্দটি ভাগে ভাগ করেছেন । হাম্বলী ফকীহগণের মতে ফরয নামাযের পর দুআ করা সুন্নত। যেহেতু এ সময় দুআ কবুল হয়ে থাকে । হানাফী আলিমগণের মতে ইমামসাহেব নামাযের পর ( যে নামাযের পর অন্য কোন নামায থাকে না) মুসুল্লীদের দিকে ফিরে বসা মোস্তাহাব। বুখারী ও মুসলিম শরীফে এসেছে-রাসূলুল্লাহ সা. নামায শেষ করার পর মুসুল্লীদের দিকে ফিরে বসতেন। হযরত থানবী র. ও মুফতী সাহেব নির্ভরযোগ্য হাদীসের মাধ্যমে প্রমাণ করেছেন যে, নামাযের পর দুআ করা চার মাযহাব মতেই সুন্নত ও শরীআতসিদ্ধ ।১ ২২. ইযহারুল ইখতিলাল ০১৫১। ১। মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত ইযহারুল ইখতিলাল একটি ফিকহ বিষয়ক পুস্তিকা । এর রচনাকাল অজ্ঞাত । গ্রন্থের ভাষা আরবী । পৃষ্ঠা সংখ্যা ২৫। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত । গ্রন্থটি মাজমুআ রাসাইলে ফয়যিয়া ২য় খন্ডের অন্তর্ভক্ত। গ্রন্থটির উর্দু অনুবাদ ও ব্যাখ্যা করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী । মূল বাক্যের নিচে উর্দু অনুবাদ সংযোজিত হয়েছে। ১২১
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।