19110160 (/171/21511)/1151160/010101 71210051601 আদইয়া মা'সুরা আনিন নাবিয়্যি সা. মুফতী মুহাম্মদ ফয়খুল্লাহ রচিত মাজমুআ রাসাইল এর অন্তর্ভুক্ত ছোট পুস্তিকা । ৮ পৃষ্ঠা সম্বলিত দুআর এ পুস্তিকার রচনাকাল অজ্ঞাত । গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী ভন্গ্রাম। প্রকাশের সন তারিখ অজ্ঞাত। এ পুস্তিকার বাংলা সংস্করণও প্রকাশিত হয়েছে। অনুমান যে এর বাংলা সংস্করণ মুফতী সাহেবের জীবদ্দশাতেই প্রথমবার প্রকাশিত হয়েছিল। তারও সন তারিখ অজ্ঞাত। তবে বঙ্গানুবাদের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে ২০০৪ খু. প্রকাশক মাওলানা মুহাম্মদ শুআইব ফয়যী । প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী । পুস্তিকার শুরুতে মুফতী সাহেব ছোট্ট একটি ভূমিকা রচনা করেছেন । যার সার কথা হলো- আল্লাহু সুবহানাহু ওয়াতাআলার দরবারে লাখ শুকরিয়া এবং সরদারে দুজাহা আখিরী নবী হযরত মুহাম্মদ সা. এর উপর হাজার হাজার দরূদ ও সালাম । মুসলমান নরনারী নিশ্চয়ই অবগত আছেন যে, দুআ মূল্যবান ও উপকারী বিষয় । কারণেই রাসূলুল্লাহ সা. এর প্রতি উম্মতের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আদায় করার তাকিদ দিয়েছেন । পবিত্র কুরআনে এসেছে- তোমরা আমার নিকট দুআ প্রার্থনা কর আমি তা কবুল করব ।* রাসূলুল্লাহ সা. বলেছেন- দুআ ইবাদতের সার ।* অন্য হাদীসে এসেছে- আল্লাহর দরবারে দুআর চেয়ে অধিক মূল্যবান কোন বস্ত নেই।১ রাসূলুল্লাহ সা. আরো বলেছেন- তোমাদের মধ্যে যার জন্য দু'আর দরজা খোলা হয়েছে (দু'আর তাওফীক দেওয়া হয়েছে) তার জন্য রহমতের দরজা খোলা হয়েছে এবং ১. এ, পৃ. ১১০, হাদীস নং- ১৪১। ২. এ, পৃ. ১১২, হাদীস নং ১৪৬। ৩. আহকামুদ দা'ওয়াতিল মুরাওওয়াযাহ, পৃ. ৬০,৬১; ৪. আল-কুরআন, ২৩: ৫ । ৫. ফয়যুল কালাম, পৃ.১৮৬ , হাদীস নং ২৬০ | ৬. এ, প্র-১৮৬, হাদীস নং ২৬১। যা কিছু ভিক্ষা কর তন্মধ্যে আশ্রয় ভিক্ষাই সর্বাধিক প্রিয়।১ এ ক্ষুদ্র পুস্তিকায় বিশুদ্ধ হাদীসসমূহ হতে অল্প সংখ্যক এমন কিছু দুআ চয়ন করা হয়েছে যেগুলো বিভিন্ন সময় মুফতী সাহেব নিজে পড়তেন ও অপরকে পড়ার উপদেশ দিতেন । এ পুস্তিকায় যেসব দু'আ চয়ন করা হয়েছে সেগুলো হলো- ১. সকাল সন্ধায় পাঠ করার দু'আ। ২. ফজর ও মাগরিব নামাযের পর পাঠ করার দুআ। ৩. ফরয নামায সমূহের পর হাত ওঠানো ব্যতীত পাঠ করার দু'আ। ৪. অযু থেকে ফারিগ হওয়ার পর পাঠ করার দু'আ। ৫. প্রপ্রাব- পায়খানায় প্রবেশকালের দু'আ । ৬. প্রত্রাব- পায়খানা হতে বের হওয়ার সময় পাঠ করার দু'আ। ৭. আযান শোনার পর দু'আ । ৮. মসজিদে প্রবেশকালের দু'আ । ৯. মসজিদ থেকে বের হওয়ার দু'আ । ১০. নিজ ঘরে প্রবেশকালে দু'আ । ১১. ঘর থেকে বের হওয়ার দু'আ । ১২. ঘুমানোর দু'আ এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার দু'আ । ১৩. পানাহারের পূর্বে ও পরের দু'আ । ১৪. অপরের বাড়ীতে দাওয়াত খাওয়ার পর দু'আ। ১৫. দুধ পান করার দু'আ। ১৬. কাপড় পরিধান কালের দু'আ । ১৭. সফরে বের হওয়ার সময় দু'আ এবং পথে কোথাও নামলে পাঠ করার দুআ ১৮. কাউকে বিদায়কালে দু'আ । ১৯. বিপদগ্রস্থকে দেখলে পাঠ করার দু'আ । ২০. নৌকায় এবং ইঞ্জিনযুক্ত জলযানে আরোহন কালের দু'আ । ২১. বাজারে প্রবেশকালের দু'আ । ২২. নতুন চাদ দেখার দু'আ । ২৩. বৈঠক হতে উঠার সময়ের দু'আ। ২৪. বিপদের সময় পাঠ করার দু'আ । ২৫. খণণ্রস্থ ও দুশ্চিন্তার সম্মুখীন হলে সকাল সন্ধায় পাঠ করার দু'আ | ২৬. খণ আদায়ের দু'আ। ২৭. লাইলাতুল কদরের দু'আ। ২৮. বৃষ্টি ও তুফানের সময় পাঠ করার দু'আ। ২৯. অসুস্থকালের দু'আ। ৩০. মোরগ, গাধা বা কুকুর ডাকলে পাঠ করার দু'আ। ৩১. মনে ওয়াসওয়াসা আসলে পাঠ করার দু'আ। ৩২. ইফতারের সময় পাঠ করার দু'আ। ৩৩. মৃত্যুকালীন দু'আ। ৩৪. মাইয়্যিতকে কবরে রাখার সময় দু'আ । ৩৫. কবর যিয়ারতের দু'আ । ৩৬. রোগ মুক্তির আয়াতসমূহ ৩৭. ইত্যাদি। উপরোক্ত দু'আসমূহ ছাড়াও আরো বেশকিছু দু'আ মুফতী সাহেবের এ পুস্তিকায় স্থান লাভ করেছে। প্রতিটি দু'আ উল্লেখ করার পর এগুলোর সুত্রও আলোচনা করেছেন। এসব দু'আর উৎস বা সূত্র ১১৮
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।