ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 সেসময় তিনি কি কি আমল করেছেন ও কি কি দুআ করেছেন সেগুলোর খুটিনাটি বিষয়ও বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন। তার কিছু আমল এমন ছিল যেগুলো শুধুই অভ্যাসবশত প্রকাশ পেত। যে বিষয়গুলো ইবাদত, আনুগত্যের অন্তর্ভূক্ত ছিলনা সেগুলোও তারা বর্ণনা করেছেন। যেমন- আকাশের দিকে তাকিয়ে এসব বিষয়ও মুহাদ্দিস, বর্ণনাকারীগণের নিকট অজ্ঞাত থাকেনি । সুতরাং যে আমল রাসূলুল্লাহ সা.প্রকাশ্যে সম্মিলিতভাবে আদায় করেছেন সেগুলো কোন বর্ণনাকারী বর্ণনা করবেন না তা কেমন করে হয়? এটা অসম্ভব! যদি সাহাবাগণের যুগে ফরয নামাষের পর রাসূলুল্লাহ সা. একবারও মুনাজাত করতেন বিষয়টি কত সংখ্যক হাদীসে বর্ণিত হতো তার কোন হিসেব থাকতো না। পক্ষান্তরে প্রসঙ্গটির নাম নিশানাও হাদীসের গ্রন্থসমূহে উল্লেখ নেই । আরো একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে, নবুওয়্যতের তেইশ বছরে তিনি একা নামাযের ইমামতি করেছেন। দীর্ঘ দিনের ইমামতিতে যদি ফরয নামাযের পর সাহাবীগণকে নিয়ে হাত উঠিয়ে একদিন বা একবারও দুআ করতেন তাহলে অবশ্যই তীরা বিষয়টি বর্ণনা করতেন । অথচ বিশুদ্ধ বা দুর্বল কোন প্রকারের হাদীসেই প্রসঙ্গটি আসেনি । বরং সাহাবা, তাবিঈন এবং মুজতাহিদ ইমামগণের মাধ্যমে এ ধরণের দুআর বিষয়টি বর্ণিত হয়নি। সুতরাং বিষয়টি নাজায়িয তাই প্রমাণিত হয় | মুফতী সাহেব অন্যত্র বলেন, ২০ 28০২১] 22] ০০৪ 3 ০৫২ এ ০০৯৪ 298 2) 23০০৯] 28৫] ১9৮০ ৮০ ১ ৬৯। ৪৪) ১৯৪ 4১৪) 595 ৮ 0৭ 05৪৪ 259৮ এও ৪৪ ৬২১১ ০৯০৪) ফরয নামাযের পর কিছু যিক্র এবং দুআর বাক্য পাঠ করার বিষয়টি ১-২. এ, পৃ. ৬০৬১; নোমান, পৃ. ১২০১৫ । ৩-৪. মাজমুআ রাসাইলে ফয়যিয়া, খ. ১ম, পৃ. ৬১। রাসূলুল্লাহ সা. এর পক্ষ হতে সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং সুন্নত। তবে হাত ওঠানো ব্যতীত এবং একাকীভাবে। সম্মিলিতভাবে, হাত উঠিয়ে নয়। পাঠকগণ! বিষয়গুলো আমার মত দরদের সাথে পাঠ করবেন এবং নীরবে চিন্তা গবেষণা করবেন । বিস্তারিত জানতে আমার কিতাবটি পড়বেন ।১ মুফতী ফয়যুল্লাহ র. ফরয নামাযের পর প্রচলিত ইজতিমাঈ দুআকে প্রতিহত করতে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, এটা স্পষ্ট যে, এ প্রচলিত মুনাজাত বিষয়ে তাহকীক করার পূর্বে আমি নিজেও বৈধ ও সুন্নত মনে করতাম । কিন্তু চূড়ান্ত তাহকীক, বিশ্লেষণ, অনুসন্ধান ও গবেষণার পর বুঝতে পারলাম এর কোন ভিত্তি নেই। সহীহ্‌, যয়ীফ, এমনকি বানোয়াট হাদীসেও এর কোন প্রমাণ নেই। অনুসরণীয় তিন যুগে এ আমলের প্রচলন ছিল না। সুতরাং আগে আমি এ দুআর বিষয়টিকে যে সুন্নত বলেছিলাম তা প্রত্যাখ্যান করলাম । এখন সবাইকে ঘোষণার মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে, এটা দ্বীনের মধ্যে বিদআত হিসেবে অনুপ্রবেশ করেছে । তিনি এও জানিয়ে দিলেন যে, অনারব দেশে সাধারণ মানুষ এবং আহলে ইলমগণও নেক নিয়তেই এ আমলটি করে আসছিল । এটা অসম্ভব কিছু নয়। অনেক সময় বড়দেরও ভুল হয়ে থাকে । যেমন- হায়াতে আশরাফ গ্রন্থে পর. ২৮৬) এসেছে, হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী র. বলেন, লিখনীর জগতে কোন কোন স্থানে ব্যক্তিগত ধারণা অথবা অমনোযোগিতার কারণে কিছু ভুল-ত্রুটি হয়ে গিয়েছিল । যা এখন বুঝে আসছে। পৃথকভাবে বিষয়টি অবগত করিয়ে দিচ্ছি। অনেক সময় লিখার পর আমার নিজেরও মনে পড়ে যে, পূর্বের কোন কোন উত্তর যে গলদ ছিল এটা প্রমাণ হয়েছে। প্রশ্নকারীর ঠিকানা অবগত হবার পর তাকে বিষয়টি জানিয়ে দিয়েছি। ঠিকানা না জানা থাকলে অথবা তার কাছে আমার সংশোধিত কপি না থাকলে তার ভুলের মধ্যে নিপতিত থাকার আশংকা থাকে । তাই সতর্কতার জন্য এ সংশোধনী লিখে দিলাম ।২ মুফতী সাহেবের দর্শনমতে দুআর ক্ষেত্রে এ বিদআতটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ- দ্বীনের নামে কোন একটি ভুল, অশুদ্ধ বিষয় চালু হয়ে গেলে সাধারণ মানুষের কাছে সেটি পবিত্র ও শরীআতসিদ্ধ হিসেবে ১১৬

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।