19110160 (/171/21511)/1151160/010101 71210051601 হাটহাজারী ও মেখল এলাকায় মুফতী সাহেবের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শনের সুযোগ করে দিয়ে মুফতী মুহাম্মদ ইযহারুল ইসলাম চৌধুরী ও তার সুযোগ্য পুত্র মাওলানা মুহাম্মদ মূসা বিন ইযহার চৌধুরী আমাকে কৃতজ্ঞতায় ও খণে আবদ্ধ করেছেন । তাদের মাধ্যমে মুফতী ফয়যুল্লাহর প্রাচীন ঘরবাড়ি, কাচারী, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি পরিদর্শনের সুযোগ লাভ করেছি। মুফতী সাহেবের অপর নাতি মেখল মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা মুহাম্মদ নোমান সাহেব আমাকে বিভিন্ন পুস্তক, তথ্য, উপাত্ত দিয়ে সাহায্য করেছেন । তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার সুহৃদ ও হিতাকাঙ্খী যারা এ গবেষণাকর্মে নিরন্তর উৎসাহ উদ্দীপনা দিয়ে গন্তব্যে পৌঁছতে সাহায্য করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। এ গবেষণা সম্পন্ন করতে যেয়ে আমার স্ত্রী, পুত্র-কন্যাকে আমার সান্ধ্য লাভ থেকে বঞ্চিত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাদের কাছে আমি খণী। এ অভিসন্দর্ভ কম্পিউটার কম্পোজে যিনি অত্যন্ত পরিশ্রম ও কষ্ট স্বীকার করেছেন জনাব হাফেজ আনোয়ার হুসাইন খান সোহেল-এর প্রতি আমি চিরকৃতজ্ঞ। অভিসন্দর্ভ রচনায় যেসব প্রতিষ্ঠান ও লাইবেরী থেকে সাহায্য গ্রহণ করেছি যেমন- ১। ব্যক্তিগত লাইব্রেরী ২। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার । ৩। দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা কুতুবখানা । ৪ । মাদ্রাসা হামিউস সুন্নাহ মেখল গ্রন্থাগার । ৫। ইসলামিক ফাউণ্ডেশন লাইবেরী, বায়তুল মুকাররম ঢাকা । ৬। আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লাইব্রেরী, তোপখানা রোড, ঢাকা । ৭। বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এণ্ড লিগ্যাল এইড সেন্টার, পল্টন ঢাকা । ৮। ইত্যাদি । তাদের খণ স্বীকার করছি। আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন এই নিবেদন করছি। এ অভিসন্দর্ভ রচনার জন্য প্রয়োজনীয় তথ্যানুসন্ধান ও গবেষণা করার কাজে আমাকে অনেক প্রতিকূল অবস্থার সম্মুণীন হতে হয়েছে। তবুও যথাসাধ্য নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তারপরও এ গবেষণাই যে চুড়ান্ত ও পূর্ণাঙ্গ এমন দাবী করা ঠিক হবে না। এ বিষয়বন্তকে অবলম্বন করে অনাগত ভবিষ্যতে আরো ব্যাপক গবেষণার পথ উন্মুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে । আমি অসংকোচে স্বীকার করছি যে, এ অভিসন্দর্ভ রচনা করার জন্য যতটুকু সময়, শান্ত ও নিরিবিলি পরিবেশ, গভীর অধ্যয়ন, বিস্তৃত ও সৃষ্টিশীল জ্ঞানের দরকার ছিল তা এ গবেষকের নেই। আমার জ্ঞান ও গবেষণাকর্মে যোগ্যতার দৈন্যতা সত্তেও যতটুকু কর্ম হয়েছে তা একমাত্র আল্লাহ তাআলার সাহায্য, সমর্থনেই হয়েছে। তিনিই একমাত্র সাহায্যকারী ও তাওফীক দাতা । তারিখ: ২৯-০২-২০১৬ খু. মো: জসিম উদ্দিন পি-এইচ.ডি. গবেষক ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।