1910160 (/171/21511)/1151160/010101 71210051601 হয়। কিন্তু বর্তমানে এ সহজ বিষয়টিতে এতসব কৃত্রিমতা, বানোয়াট বিষয় ও শরীআত বিরুদ্ধ রুসুম- প্রথা চালু হয়েছে; যা বিয়ে-শাদীকে একটি কঠিন ও জটিল বিষয়ে পরিণত করেছে। হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী র. বিষয়টিকে ভয়ানক কিয়ামত আখ্যায়িত করেছেন । শুধু নাম-ধাম কামানোর জন্য এতসব বুসুম রেওয়াজ চালু করা হয়েছে। তাই মুফতী সাহেব এ গ্রন্থে বিষয়টিকে উম্মতের সামনে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। দীন -দুনিয়ার ক্ষতি থেকে হেফাজতের লক্ষ্যে দিক নির্দেশনা দিয়েছেন । বিয়ের পাত্র বা ক্ষেত্র নির্বাচনের বিষয়ে রাসূলুল্লাহ সা. বলেছেন-“যখন তোমাদের নিকট এমন ব্যক্তি বিয়ের প্রস্তাব পাঠাবে, যার দীন ও চরিত্র সম্বন্ধে তোমরা অন্তষ্ট; তাহলে বিয়ে দিয়ে দাও। অন্যথায় পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, অনেক নর-নারী বিয়ের সুযোগ থেকে বঞ্চিত হবে, যিনা ব্যভিচারের ফেতনা মারাত্মকভাবে দেখা দিবে ।১ তদ্রুপ অতিরিক্ত দেনমোহর নির্ধারণও অপছন্দনীয় কাজ। রাসূলুল্লাহ সা.-এর হাদীসে এসেছে, আবু সালমা বলেন, আমি উম্মত মাতা আয়িশা রা. কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সা. দেনমোহর কত দিতেন? তিনি বললেন, স্ত্রীদের জন্য রাসূলের দেনমোহর ছিল ১২ আওকিয়া ও অর্ধেক আওকিয়া। এটা ছিল ৫শ' দিরহাম সমতুল্য ।” ২ হযরত ওমর ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বিয়ে করতে এবং কন্যাদের বিয়ে দিতে ১২ আওকিয়ার বেশি মোহর দেননি ।* সুতরাং দেনমোহর কম নির্ধারণ করাই হবে উত্তম । এতে সুন্নতে নববীর অনুসরণ হবে এবং দীন -দুনিয়ার ফেতনা থেকে নিজেকে রক্ষা করা যাবে। মুফতী সাহেবের মতে সুন্নতের অনুসরণকল্পে মোহরে মিসাল পরিত্যাগ করা কর্তব্য । আজকাল অনেকে অধিক হারে মোহর নির্ধারণ করেন কিন্তু স্বামী তা আদায় করার ইচ্ছা রাখেন না। সে মনে করে এটা খাতিরে লিখা হয়েছে মাত্র । বিয়ের মজলিসে মুখ দিয়ে সে এমন কথা বলে যা তার অন্তরে থাকে না । 2৫298 ৪ ১৪] ০০ ৫২195 3998 তাদের অন্তরে যা নেই তা তারা মুখ দিয়ে বলে ।* কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। অন্যান্য খণের মতো মোহর একটি খণ। অনাদায়ে গুনাহ হবে। পবিত্র কুরআনে এসেছে 0১০৩৯ ১943 4০৭ ৪৮ ০৭ ০খু৭ 0৪ ৭.৯ 0৫08৯৮০ লও ও ১. ফয়জুল কালাম, পৃঃ. হাদীস নং-৬৩১ ২ এ, পৃঃ হাদীস নং- ৬৬২ ৩. এ, পৃঃ. হাদীস নং - ৬৬১ 8. আল কুরআন : ৩: ১৬৭ । “আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় খুশীমনে দিয়ে দাও । তবে তারা যদি সন্তুষ্ট চিত্তে মোহরানার অংশ বিশেষ তোমাদের জন্য ছেড়ে দেয় তাহলে তা স্বাচ্ছন্দে ভোগ কর ।” রাসূলুল্লাহ সা. বলেছেন- কেউ যদি মোহর আদায় না করে এবং আদায় করার ইচ্ছা না রাখে এমতাবস্থায় মৃত্যুবরণ করে তাহলে কিয়ামতের দিন সে যিনাকারী হিসেবে উপস্থিত হবে । সুতরাং মোহর কম নির্ধারণ করা কর্তব্য । বিয়েতে অলীমা (বিবাহোত্তর বৌভাত) করা মুস্তাহাব । বিয়ের পর অলীমা করা রাসূলুল্লাহ সা. - এর সুন্নত। তিনি নিজেও বিয়েতে যৎ সামান্য হলেও অলীমা করেছেন । তবে হযরত যয়নব রা.-এর বিয়েতে গোস্ত-বুটি ছারা পরিতৃতপ্তি সহকারে আহার করিয়েছেন । অলীমায় শুধুমাত্র ধনীদের আহ্বান করা এবং গরীবদের এড়িয়ে যাওয়া, আমন্ত্রণ ছাড়া দাওয়াতে অংশগ্রহণ শরীআত বিরুদ্ধ কাজ । সন্তানদেরকে উত্তম আদব আখলাক শিক্ষা দেয়া এবং শিক্ষিত করে তোলা সদকাতুল্য নেকীর কাজ । কন্যা সন্তানকে লালন পালন দ্বারা জাহান্নাম থেকে মুক্তি মিলবে বলে হাদীসে এসেছে। বিয়ের উপকার-অপকার: বিয়ের উপকার €টি: ১. সন্তান সন্ততি জন্ম হয়। এর দ্বারা বংশ রক্ষা হয়। দুনিয়া মানবশূন্যতা থেকে রক্ষা পায়। ২. শয়তানের চক্রান্ত থেকে নিজেকে বাঁচানো সম্ভব হয়। কামস্পৃহা দমিত হয়, দৃষ্টি নত হয় এবং লজ্জাস্থানের হেফাজত হয়। ৩. চিত্ত বিনোদন হয়, আনন্দ, আমোদ-প্রমোদ, স্বামী-স্ত্রী পরস্পরের সানিধ্যে মন-শরীর প্রফুল্ল হয়, মনে প্রশান্তি আসে, ইবাদত-বন্দেগীতে মানসিক শক্তি সঞ্গারিত হয়। ৪. বিভিন্ন চিন্তা থেকে মন অবসর হয়ে একমুখী হয় । €. স্ত্রী, সন্তান সন্ততির পক্ষ থেকে প্রাপ্ত আঘাত, কষ্টে ধৈর্য্য ও সবর অবলম্বনের মাধ্যমে আত্মার রিয়াযত মুজাহাদা অর্জিত হয় । নফসের বিরুদ্ধে সাধনা হয় । ১১২
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।