ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ ১৩৩৪ হি./১৯১৫ খু. উক্ত গ্রন্থ রচনা করেন। তিনি কুরআন- হাদীস, ফকীহগণের অভিমত এবং বিভিন্ন ফাতাওয়ার কিতাবের মাধ্যমে উপরোক্ত ইবাদতসমূহের বিনিময়ে দানসদকা গ্রহণ করা অবৈধ বলে প্রমাণ করতে সক্ষম হন। তার মতামতকে দেওবন্দের অনেক বড় বড় আলিম সমর্থন করেছেন। * যেমন- দেওবন্দের মাওলানা আযীযুর রহমান, শাহ আনওয়ার কাশ্মীরি, শাববীর আহমদ উসমানী, আল্লামা ইব্রাহীম বলিয়াবীর ন্যায় মনীষীগণ এর উচ্চ প্রশংসা করেছেন। ভারতবর্ষের প্রায় একশ* জন আলিম, শাইখ, দিক নির্দেশনা দিয়েছেন এবং দস্তখত দিয়ে এর নির্ভুলতা, গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছেন।* আল্লামা আযীযুর রহমান দেওবন্দী লিখেন “উমদাতুল আকওয়াল ফী রাদ্দি মা ফী আহসানিল মাকাল" রিসালাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। পুস্তিকায় লেখকের নির্ভুল বিশ্লেষণ হানাফী মাযহাবের বিজ্ঞ আলিমগণের ব্যাখ্যা বিশ্লেষণের ন্যায় এবং আহসানুল মাকালের লেখক শরীআত অসমর্থিত ও বিদআতকে সমর্থন জানাতে যেসব ভিত্তিহীন, দুর্বল দলীল- প্রমাণের আশ্রয় নিয়েছেন; সেগুলোকে যৌক্তিকভাবে নির্ভরযোগ্য মনীষীগণের বক্তব্য দ্বারা তিনি প্রতিহত করেছেন। আল্লাহ তাকে উত্তম পুরঙ্কার দান করুন এবং হিদায়াতের অনুসারীদের উপর শান্তি বর্ষণ করুন । অধম বান্দা মাদ্রাসা আলিয়া দেওবন্দ, ১০ জমাদিউল উলা ১৩৩৪ হি. । এ গ্রন্থের প্রশংসায় আল্লামা শাব্বীর আহমদ উসমানী র. লিখেন, এ পুস্তিকার লেখক আমার ভাই মৌলবী ফয়ফুল্লাহ সাল্লামাল্লাহুকে আল্লাহ তা'আলা ইলম ও আমলে উচ্চ মর্ধদা দান করুন এবং উভয় জগতে কামিয়াব করুন। আল্লাহর মদদে তিনি কঠোর পরিশ্রম, পূর্ণ সতর্কতা, মনোযোগ, দূরদর্শিতা ও ১. আল কুরআন, ৫ :২ ২. ফয়যুল্লাহ, মুফতী, মুহাম্মদ, রিসালাতুত তাম্বীহ আলা মুনকিরাতিল কুবুর, উট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, ১৪০০ হি. পৃ. ১-২৪; আব্দুল বাকী, মুহাম্মাদ, ড. প্রাপ্তক্ত, পৃ. ১৫৫ । ৩. যিনি এক সময় মিরাঠের ইসলামীয়া মাদ্রাসার ছাত্র ছিলেন । তিনি প্রচলিত নযর- নিয়ায, দান-অনুদান, শিরনী ইত্যাদির প্রচলনকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন । ৪-৫. হায়াতে মুফতী আযম, পৃ. ৯৬-৯৭; আব্দুল বাকী, মুহাম্মদ, ড. , প্রাপ্তক্ত , পৃ. ১৪৪। দূরদৃষ্টির মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করেছেন। এ সময়ের মানবরূপী শয়তানের ভন্ডামীর মুলোচ্ছেদ করেছেন । মানুষকে কৃপথে পরিচালনা করা ও গুমরাহীর যে সয়লাব নতুনভাবে ছড়িয়ে দিচ্ছিল এর মূল ও শিকড় উৎপাটন করেছেন । সম্ভবত বিদআতকে ছড়িয়ে দিতে এবং ইবাদতের বিনিময়ে মূল্য গ্রহণ করা বৈধ এ জাতীয় পুস্তকের সংখ্যা কম আছে বলেই আহসানুল মাকাল রচিত হয়েছে। পুস্তকটিকে আহসানুল মাকাল না বলে আসওয়াউল মাকাল ( কুৎসিৎ আলোচনা) বলাই যুক্তিযুক্ত । যেহেতু এর মাধ্যমে ইবাদত বেচাকেনা, ইবাদতকে উদর পূর্তির মাধ্যম বানানোর বিষয়টিকে শরীআত সিদ্ধ বলে প্রমাণ করার অপচেষ্টা করেছেন। তবে আমার প্রিয় মানুষ মৌলবী ফয়যুল্লাহ চাটগামী যিনি দেওবন্দের একজন মেধাবী ছাত্র, বাতিলের বিরুদ্ধে আপোষহীন এবং ধর্মের বিষয়ে অবাধ্য, উদ্ত্য প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি মামি বজ্র পি তে -শাব্বীর আহমদ উসমানী । ১২. সালাহুল মুসাফির ১8... ১9 সালাতুল মুসাফির তথা মুসাফিরের নামায নামক পুস্তিকাটি মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত একটি ফাতাওয়া । এটি ফার্সী ভাষায় রচিত। রচনাকাল অজ্ঞাত । পুস্তিকাটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । এর বঙ্গানুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী। বঙ্গানুবাদ প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়ার পক্ষে মৌলবী মুহাম্মদ হুসাইন ফয়যী । প্রকাশকাল অজ্ঞাত। পুস্তিকায় নৌকা, সাম্পান, জাহাজ, স্টিমারে যারা থাকেন বা চাকুরী করেন তাদের নামাযের আলোচনা স্থান পেয়েছে। ১১০

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।