ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 কারণ এটা দুনিয়ার মহব্বত কমিয়ে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। এতে আরো বলা হয়েছে- যে ব্যক্তি প্রতি শুক্রবার নিজ পিতা মাতার কবর যিয়ারত করবে তার গুনাহ মাফ করা হবে । তাকে পিতা মাতার সঙ্গে সদাচরণকারী বলে গণ্য করা হবে। বায়হাকী ।১ কবর যিয়ারত প্রসঙ্গে হাদীসের উদ্বৃতি দিয়ে মুফতী সাহেব বলেন, কবরের মায়্যিত একমাত্র ফরিয়াদকারী হিসেবে হাবুডুবু খেতে থাকে, পিতা- পৌঁছায় তখন উক্ত দুআ তার নিকট দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদ হতে অত্যধিক আদরের বস্ত বলে মনে হয়। তবে মজুরীর বিনিময়ে অন্য ব্যক্তি দ্বারা দুআ করানো বৈধ নয়। তাতে সওয়াব নেই বরং গুনাহ । কোন হাদীস দ্বারাই অপর ব্যক্তির মাধ্যমে কবর যিয়ারত করানোর বিষয়টি প্রমাণিত নয়। তিনি আরো বলেন, কবরে সিজদা করা এর চতুর্দিক প্রদক্ষিণ করা, তাতে চুমু খাওয়া, কবর পাকা করা, এর উপর ইমারত নির্মাণ করা, গিলাফ দিয়ে ঢেকে দেওয়া, পর্দা লটকানো, কবরবাসীর নিকট উদ্দেশ্য পূরণের আশা করা, কবরে মান্নত করা, দূর দুরান্ত থেকে এসে ওরশ করা, গরু, মহিষ, উট ইত্যাদি পশু নিয়ে হাজির হওয়া, মহিলাদের জমায়েত হওয়া, কবরে মোমবাতি জ্বালানো, পীরের নামে পশু জবাই করা ইত্যাদি শরীআত বিরুদ্ধ, সুন্নত পরিপন্থী কাজ । এসবের মধ্যে অনেক অপকর্মই হারাম, কুফ্র, শির্ক ও বিদআত বলে গণ্য। সম্পূর্ণই গুনাহর কাজ। এসব থেকে আত্মরক্ষা করা অত্যাবশ্যক । তিনি এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর কয়েকটি হাদীস উল্লেখ করেছেন। এক হাদীসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বাধিক খারাপ এ ব্যক্তিরাই হবে যাদের জীবিত অবস্থায় কিয়ামত এসে পৌঁছবে এবং যারা কবরগুলোকে সিজদার স্থান বানিয়ে নেবে। হযরত আবু সাঈদ খুদরী রা. বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেন, সফরের প্রস্ততি তিন মসজিদ ব্যতীত উচিত নয়। ১. পবিত্র মক্কার মসজিদে হারাম ২. ফিলিস্তিনের মসজিদে আকসা (বায়তুল মুকাদ্দাস) ৩. আমার এ মসজিদ (মসজিদে নববী) | উক্ত তিন মসজিদ ব্যতীত সম্মান ও বরকতের স্থান মনে করে সফর করা বৈধ নয়। সওয়াব ও ইবাদত মনে করা তো অনেক দুরের বিষয়। মোট কথা অলি দরবেশগণের মাজার, কবর যিয়ারত করা, ওরশ, বিদআত ও অসংখ্য গুনাহর কর্মস্থলে পরিণত হয়েছে। মুসলমানদের উচিত মাজার এবং মাজারকে কেন্দ্র করে অনুষ্ঠিত মাহফিলে যোগ না দেয়া, এসব কাজে সহযোগিতা না করা । তাদের দলকে ভারী না করা । ১. ফয়যুল কালাম, পৃ. ৩৩৪, হাদীস নং ৬০৭। ২. এ, পৃ. ৩৩৪, হাদীস নং ৬০৮। পবিত্র কুরআনে আল্লাহতাআলা বলেন, তোমরা তাকওয়া সৎকর্মে পরস্পরকে সাহায্য কর । গুনাহ ও সীমা লঙ্ঘনে পরস্পর সাহায্যকারী হয়োনা ।৯ সুতরাং ওরশ করা, মাজার তৈরী করা, নবীর হোক বা কোন পীর আউলিয়ার হোক সম্পূর্ণ বিদআত ও অবৈধ । রাসূলুল্লাহ সা., সাহাবা, তাবিঈনদের যুগে এসবের নাম নিশানা ছিল না। এ গ্রন্থের প্রশংসা দেওবন্দের আল্লামা ইব্রাহিম বলিয়াবী র. বলেন, মুফতী ফয়যুল্লাহ রচিত গ্রন্থ রিসালাতুত তাম্বীহ আলা মুনকিরাতিল কুবুর সুননত পুনরুজ্জীবনে একটি বলিষ্ঠ প্রয়াস। আল্লাহ তাআলা তার আগ্রহকে আরো বাড়িয়ে দিন।২ ১১. উমদাতুল আকওয়াল ফী রাদ্দি মা ফী আহসানিল মাকাল 0] ০০০৯ ৪ ১৭ ২০ 5৪ 08৯ ১.৮ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত ৪৪ পৃষ্ঠার এ গ্রন্থটি ফার্সী ভাষায় রচিত। গ্রন্থটি মৌলবী মুহাম্মদ আশরাফ আলীর (ৌশখালী) অনুরোধে রচনা করেছিলেন । গ্রন্থটি ১৩৩৪ হি.মোতাবিক ১৯১৫ খু. মাওলানা হাবীবুর রহমানের মালিকানাধীন দেওবন্দের কাসিমী প্রেস থেকে মুদ্রিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত, দুআ- দরূদ পাঠ, নামাযের ইমামত, তদ্প অন্যান্য ইবাদতের কাজে দান সদকা গ্রহণ করার যে রীতি বাংলাদেশে প্রচলিত আছে তার সমর্থনে চট্টগ্রামের নাহলার অধিবাসী মৌলবী জমির উদ্দিন* রচিত আহসানুল মাকাল ফী জাওয়াহিল খায়রাতিল মুরাওয়াজাতি ফী মুলুকি বাঙ্গাল ০৬৬৬ এ]০ 58 4১৯১১] এ/৯৯॥। ১1১৯ শীর্ষক একটি পুস্তক রচনা করেছিলেন । এ গ্রন্থের প্রতিবাদে ১০৯

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।