ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 বের হয়েছিলেন। অত:পর ফিরে এসে দেখলেন মসজিদে নববীতে নামাযের জামাআত আদায় হয়ে গেছে। তিনি ঘরে চলে গেলেন এবং স্ত্রীদের নিয়ে ঘরে জামাআতের সাথে নামায আদায় করলেন। কিন্তু মসজিদে দ্বিতীয় জামাআত পড়েননি। হযরত আনাস রা. হতে বর্ণিত, আসহাবে রাসুলের নীতি ছিল মসজিদে জামাআত ছুটে গেলে একাকী মসজিদে নামায পড়ে নিতেন। বাদায়ে” গ্রন্থে এসেছে দ্বিতীয় জামাআতের ক্ষতিকর দিক হলো- যখন মানুষ জানবে যে, দ্বিতীয় জামাআত পড়া কোন রকম দোষ ছাড়াই বৈধ তাহলে প্রথম জামাআতে উপস্থিত হওয়ার গুরুত্ব কমে যাবে । এতে জামাআতে লোক সংখ্যাও কমে যাবে। পক্ষান্তরে যখন জানবে যে, দ্বিতীয় জামাআত পড়া মাকরূহ তখন প্রথম জামাআতে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুতৃ দেবে । সে উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করবে ফলে জামাআতে লোক সংখ্যা বেশি হবে । ফাতাওয়া যাহিরিয়াা রদুল মুহতার শামী, হিদায়া, আইনী গ্রন্থে বলা হয়েছে- মসজিদে যদি মহল্লাবাসী ব্যতীত অপর কেউ প্রথম জামাআত পড়ে নেয় তাহলে মহল্লাবাসীর পক্ষে উক্ত মসজিদে দ্বিতীয় জামাআত পড়া বৈধ । পক্ষান্তরে মহল্লাবাসী প্রথম জামাআত আদায় করার পর অপর মহল্লার লোকদের জন্য তাতে দ্বিতীয়বার জামাআত পড়া মাকরূহ । এক বর্ণনায়- ফাতাওয়া বাযযাযিয়া ও ফাতাওয়া তাতারখানিয়া বরাতে এসেছে, ইমাম আযম আবু হানীফার মতে দ্বিতীয় জামাআতের লোক সংখ্যা তিন জনের বেশী হলে মাকরূহ, তিনজনের কম হলে মাকরূহ নয়। ইমাম আবু ইউসুফ র.-এর মতে দ্বিতীয় জামাআত প্রথম জামাআতের ন্যায় শ্বানদার না হলে মাকরূহ নয়। 1 রদ্দুল মুহতার শামী গ্রন্থে এসেছে- মসজিদে দ্বিতীয় জামাআত, আযান, ইকামত, ব্যতিরেকে হলে মাকরূহ হবে না। এ বক্তব্য সম্বন্ধেও মুফতী সাহেবের বক্তব্য হলো- এ বর্ণনা যাহিরী রিওয়ায়েতে নেই এবং দলীল দ্বারা প্রতিষ্ঠিত নয়। এছাড়া যাহিরী রিওয়ায়েত ও গায়রে যাহিরী রিওয়ায়েতের মধ্যে দ্বন্ধ হলে যাহিরী রিওয়ায়েতকে প্রাধান্য দেওয়া হয়। যাহিরী রিওয়ায়েতে মহল্লার মসজিদে দ্বিতীয় কোন জামাআত মাকরূহ বলা হয়েছে। সে হিসেবে দ্বিতীয় জামাআত মাকরূহ এ বক্তব্যকে প্রাধান্য দিতে হবে। এর উপর আমল করার মধ্যে অধিক সতর্কতা রয়েছে। সুতরাং যেসব মসজিদে ইমাম, মুয়াযযিন নিয়োজিত আছেন, পাচ ওয়াক্ত নামায জামাআতের সাথে আদায় করা হয় এমন মসজিদে দ্বিতীয় জামাআত পড়া মাকরুহ । * ১. ফয়যুল্লাহ, মুহাম্মাদ, মুফতী, কারাহাত তাকরারিল জামা আতি, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা: বি: পৃ. ১- ১০। ১০. রিসালাতুত তাম্বীহ আলা মুনকিরাতিল কুবুর ১৬৪৪]। ০1১৩৩ ৮৮ ক এও মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত এ পুস্তিকায় পৃষ্ঠা সংখ্যা ২৪ । এর ভাষা ফার্সী । এর উর্দু অনুবাদ ও ব্যাখ্যা সংযোজন করেছেন মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী । মূল গ্রন্থের নিচে উর্দু অনুবাদ ও ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। পুস্তিকার রচনাকাল ১৩৭০ হি./১৯৫০ খৃ.। মূল গ্রন্থটি প্রথমে হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে আরাকীনে আন্ত্রমানে ইশাআতে ইসলাম কর্তৃক প্রকাশিত হয়। পরবর্তীতে ১৪০০ হি. / ১৭৭৯ খু. গ্রন্থটি প্রকাশ করে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশক মৌলবী মুহাম্মদ কাসিম ফয়যী। পরবর্তীতে গ্রন্থটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। বঙ্গানুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী । প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, চট্টগ্রাম । পুস্তিকায় আরবী, ফার্সী ভাষায় রচিত অসংখ্য গ্রন্থের উদ্বৃতি রয়েছে বিধায় এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। গ্রস্থটিতে কবর যিয়ারতের বিস্তারিত মাসআলা আলোচিত হয়েছে । এতে মুফতী সাহেবের অভিমত এবং তার মনোভাবের পরিচয় পাওয়া যায়। পুস্তিকার শুরুতে কবর যিয়ারতের সুন্নত তরীকা আলোচনা করা হয়েছে যে, কবরের নিকট দীড়িয়ে পবিত্র কুরআনের কিছু অংশ পাঠ করত: তা মৃতের জন্য বখশে দেওয়া এবং তার জন্য মাগফিরাতের দু'আ করা । এর দ্বারা নিজের আখিরাতের কথা স্মরণ করে উপদেশ গ্রহণ করা যাবে । এ প্রসঙ্গে তিনি রাসূলুল্লাহ সা. - এর বেশকিছু হাদীসের উদ্ৃতি দিয়েছেন। তন্মধ্যে একটি হাদীস হলো- রাসূলুল্লাহ সা.বলেন- আমি তোমাদেরকে পূর্বে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম । তবে আজ হতে তোমরা কবর যিয়ারত কর। ১০৮

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।