ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 খুলাফা-ই রাশিদীন ওয়াজ নসীহতে খৃতবাসমূহে কবিতা, শে*র আবৃত্তি, গযলখানি করেছেন বলে প্রমাণ নেই । বরং কবিতা রচনা, আবৃত্তি নিয়ে ব্যস্ত থাকতে কুরআন হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহতাআলা পবিত্র কালামে বলেন- ০৯১৭ ০0198 9 74১ | ৯ ০] এ] ৬৯৪ ৪১৪এএ| ০১০০ এ9 আমি রাসূলকে কাব্য রচনা করতে শিখাইনি এবং এটা তার পক্ষে শোভন নয় | এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন ।২ 09৩০] ৯৫53 ?1২আ। 9 এবং কবিদের অনুসরণ করে বিভ্রান্তরাই । রাসূলুল্লাহ সা. বলেন, |) 0০8 00 ০০ ১৯ 4৯৪ 0১৪ ৩১৯ 4৪৯৯ ৮৮০৪ ৩২ তোমাদের একজনের পেট কবিতায় ভরা থাকা অপেক্ষা বমি ভরা থাকা অধিক ভাল ।* রাসূলুল্লাহ সা. আরো বলেন, ১31 ১৯১০ ০০ ১৯১ কবিতা হলো ইবলিসের বাশী।: কবিতার ভাবনা যদি কাউকে পূর্ণ ভাবে আচ্ছন্ন করে, আল্লাহর শরম হতে গাফিল করে, কুরআন পাঠ, আল্লাহর যিক্র, ইবাদত হতে বিরত রাখে তাহলে তা অবশ্যই নিন্দনীয় ও পরিত্যাজ্য । এ পর্যায়ে না হলে গুনাহ নেই। কাজী সানাউল্লাহ পানিপথী র. বলেন, কবিতা বাক্যের সৌন্দর্য, এ নান্দনিকতা ভাল। এর খারাপ দিকটা অপছন্দনীয় । কবিতার পিছনে অধিক সময় ব্যয় করা মাকরূহ । ইমাম গায্যালী র. ইয়াহ্ইয়াউল উলুম গ্রন্থে লিখেছেন, বক্তা যদি মেয়েদের উদ্দেশ্যে রং ঢং ছড়ানোর ইচ্ছা করে, তার লেবাস পোশাক, আচরণ, বাচনভঙ্গিতে অধিক কবিতা পড়ার অভ্যাস থাকে তার মজলিসে নারীরা থাকে তাহলে এটা নিষিদ্ধ ও নিন্দনীয়। তাকে বারণ করা ওয়াজিব । কারণ এর দ্বারা সংশোধনের চেয়ে বিগড়ে যাওয়ার আশংকা বেশি । মুফতী সাহেবের মতে ওয়াইয-বক্তাদের মধ্যে দ্বিতীয় বিভ্রান্তি হল তারা মাউযু হাদীস, ভুল বর্ণনা, বানোয়াট গল্প কিস্সা- কাহিনী বলে থাকেন। যা নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায় না। তিনি ইয়াহইয়াউল উলৃমের উদ্বৃতি দিয়ে বলেন, এ ধরণের বক্তাদেরকে ইমাম গাষ্যালী র. শয়তান বলে আখ্যায়িত করেছেন । তাদের বিভ্রান্তি শয়তানের বিভ্রান্তির চেয়ে মারাত্মক । এসব বক্তার নিয়্যত শুদ্ধ নয়, এটাই বাস্তব ।১ ১. আল কৃরআন, ৩: ১৬৪ । ২. আল কুরআন, ৩৬ : ৬৯। ৩. আল কুরআন, ২৬ : ২২৪। ৪. তিরমিযী শরীফ, হাদীস নং- ২৮৫১। ৫-৬. ফয়যুল্লাহ, মুহাম্মাদ, মুফতী, যাম্মুল ইকছার ফী ইনশাদিল আশ'আর ওয়াল ই'রাজ আন বায়ানিল আহকামি ওয়াল আছারি , চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা: বি: পৃ. ৩, ৫, ১৩। ৮. হুকমুত তাকানুমি বিন- নিয়্যাতি বিল- লিসানিল আরাবিয়্যে ০৪১৭] 0০০ 20৩ 20901 ০5 এটা মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত ৬ পৃষ্টার ফিকহ বিষয়ক একটি পুস্তিকা । এর ভাষা ফার্সী । এর উর্দু অনুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী। এর উর্দু অনুবাদ মূল গ্রন্থের নিচে রয়েছে। রচনাকাল ১৩৬৬ হি.। প্রকাশক মৌলবী মুহাম্মদ হুসাইন ফয়যী। প্রকাশকাল অজ্ঞাত । গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্রগ্রাম, পুস্তিকার বিষয়বস্তু হল- নামাযের নিয়ত আরবীতে উচ্চারণ করা জরূরী কি না? এ প্রশ্নের উত্তরে রচিত একটি ফাতাওয়া । এ ফাতাওয়ায় মুফতী সাহেবের মূল বক্তব্য হলো: ইবাদতের মূল বিষয় নিয়্যত। বিশুদ্ধ নিয়্যুত ছাড়া আল্লাহর দরবারে কোন আমল, ইবাদত গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সা. হাদীসে বলেছেন- ০১০ ৬) ০ ৬-১০১ 01 9 এএখাও 04০31 ও] ১৯৮৯ ৮৭ ডো] 44৯৫৪ ৯৫৪ ম ১৭ ভো। 4 (৯৪ 93 ঞ] +৫০৯৯ এএএ প্রত্যেক কাজ নিয়্যতের সাথে সম্পৃক্ত । আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে । যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে; সে উদ্দেশ্যই হবে তার প্রাপ্য ।* শরীআতে নিষিদ্ধ, অবৈধ, হারাম, গুনাহর কাজে ভাল নিয়্যত গ্রহণযোগ্য নয়। নিয়্যতের কারণে অনেক ছোট আমল বিশাল নেকীর কারণ হবে । আবার নিয়্যত না থাকার কারণে বহু ইবাদত বন্দেগী, ভাল কাজ পুণ্যে পরিণত হবে না। নিয়ত না থাকলে নামায, রোযা, হজ্ব, যাকাত, দান-খয়রাত কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাই নিয়্যত গুরুত্বপূর্ণ বিষয় । নিয়্যত আরবী শব্দ এর অর্থ অন্তরে কোন কাজের সংকল্প করা, ইচ্ছা করা । আমি ১০৬

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।