1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম। গ্রন্থটির রচনাকাল ১ মহররম ১৩৭৭ হি. | রচনার স্থান হাটহাজারী । প্রকাশকাল অজ্ঞাত । এ গ্রন্থে ওয়াজ নসীহতে লাউড স্পীকার, টেপ রেকর্ডার, রেডিও, ইত্যাদি ব্যবহারের নীতিমালা বিস্তারিত আলোচনা করেছেন। তার সাথে আলোচনা করেছেন ওয়াকফকৃত বস্তর ব্যবহারবিধি সংক্রান্ত একটি ফাতাওয়া এবং কওমী মাদ্রাসাসমূহের জন্য একটি গুরুত্পূর্ণ নিবন্ধ । মুফতী সাহেবের বক্তব্য মতে আওয়াযে উচ্চস্বর সৃষ্টি করে অপরের নিকট পৌঁছানোর মাধ্যম মাইক, লাউডস্পীকার ইত্যাদি, ওয়াযের সময় প্রয়োজনে ব্যবহার করা বৈধ । কারণ, ওয়াজের একমাত্র উদ্দেশ্য থাকে অপরের নিকট দীনের আহ্বান পৌঁছে দেয়া । তাই উচ্চস্বরে আওয়াষের ব্যবস্থাকরণ ব্যতীত তা সম্ভব নয়। সে হিসেবে মাইক, লাউডস্পীকার ব্যবহার করা বৈধ । তবে মসজিদে খৃতবা পাঠকালে লাউডস্পীকার ব্যবহার করা ইবাদতের মর্যাদাকে কমিয়ে দেয় । বরং গান বাজনার ন্যায় মনে হয়৷ তাই খুতবা ও নামাযের সময় এর ব্যবহার দোষনীয়। তদ্রুপ আজানের সময় এ যন্ত্রের ব্যবহার না করা চাই। কারণ আযান বরকতপূর্ণ ইবাদত এবং ইসলামী নিদর্শন কারণেই আযানের শব্দসমূহে কোন হাস বৃদ্ধি নেই এবং আরবী ভাষা ছাড়া অন্য কোন ভাষা আযানের শব্দসমূহ উচ্চারণ করা বৈধ নয়। তাই আযানে লাউডস্পীকার ব্যবহার উচিত নয় । তবে সবার নিকট আযানের আওয়াজ পৌঁছে দেয়ার লক্ষ্যে উচুস্থানে দীড়িয়ে আযান দেবে । আযান ইবাদত হিসেবে গণ্য বিধায় মহিলা, ফাসেক, পাগল, জুনুবী ব্যক্তির আযান দেওয়া বৈধ নয় । বসে, কিবলার দিকে পিঠ করে আযান দেওয়া বৈধ নয়। মোট কথা আযান খাস ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম । কারণেই আযান, খুতবা, কুরআন তিলাওয়াত, ও নামাযে লাউডস্পীকার ব্যবহার করা বৈধ নয়। ব্যবহার করলে সালফে সালিহীনের আমলের পরিপন্থী আমল বলে গণ্য হবে। এছাড়া আযান, নামায, খুতবা ইত্যাদিতে লাউডস্পীকার ব্যবহার করলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। তখন পুনরায় মাইক ছেড়ে মিনারায় দীড়িয়ে আযান দিতে হয়। কারণেই লাউড স্পীকার ব্যবহার করা অনুচিত। তবে ওয়াজ নসীহতের সময় একান্ত প্রয়োজনে শ্রোতাদের নিকট আওয়ায পৌঁছানোর লক্ষ্যে ব্যবহার করা বৈধ ।২ ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, দাফউল ই“তিসাফ ফী আহকামিল ই“তিকাফ, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ৮-১২। ২. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, হুকমু ইস্তিমালি মুকাব্বিরুস্ সাওত , চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. ১-১২। ৬. আল-কাওলুস সাদীদ ফী হুকমিল আহওয়ালি ওয়াল মাওয়াজীদ ১৯1৬৩ 01৯ | 5৯ ৫৪ ১৯ 25৪ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ রচিত ১২ পৃষ্ঠার একটি পুস্তিকা । পুস্তিকার বিষয়বস্তু ফিক্হ। পুস্তিকার ভাষা ফার্সী তবে অধিকাংশ উদ্ধাতি আরবী । রচনাকাল ১২ রবিউল আউয়াল ১৩৭২ হি.। পুস্তিকার উর্দু অনুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী। উর্দু অনুবাদ মূল গ্রন্থের সাথে যুক্ত রয়েছে। প্রকাশক মাওলানা মুহাম্মদ হুসাইন ফয়যী। প্রকাশ করেছে কুতুবখারা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল ১৩৭৩ হি. / ১৯৫৩ খু.। পুস্তিকার বিষয়বস্ত হলো- বিভিন্ন হালকা-ই যিক্র, ওয়ায-নসীহতের সময় নাণত, গযল, জোশ সৃষ্টিকারী বক্তৃতা শুনে ইশৃক, আবেগ, উত্তেজনাময় কবিতা আবৃত্তি শোনে শ্রোতারা যে ভাবাবেগে উত্তেজিত হয়ে ওঠে, নারায়ে তাকবীর শ্লোগান দেয়, মাটিতে গড়াগড়ি খায়, হাত-পা ছুড়ে মারে, বেহুশ হয়ে যায়; এসব বিষয় নিষেধ করা হয়েছে । মুফতী সাহেবের মতে এগুলো অপছন্দনীয়, নিন্দনীয়, সুন্নত পরিপন্থি । এগুলো বানোয়াট, নিসন্দেহে অনর্থক কাজ, নিষিদ্ধ কর্ম, সালফে সালিহীন তথা- সাহাবা, তাবিঈন, মুজতাহিদ ইমামগণের আমল পরিপন্থি । শামাইলে তিরমিযীর বর্ণনামতে রাসুলের মজলিসসমূহে কখনো এমন হয়নি; বরং রাসুলের মজলিস ছিল ইল্ম, হায়া, সবর ও আমানতের মজলিস ।সেখানে কোন উচ্চ আওয়াজ হতনা, মজলিসে সমবেতগণ এমন ভাবে মাথা নীচু করে নীরবে বসতেন যেন তাদের মাথায় পাখী বসে আছে। হদয়কে প্রভাবিত করে, ভেতরকে প্রচন্ডভাবে নাড়া দেয় এমন বয়ান শুনলে পর শরীরের পশম দাঁড়িয়ে যাওয়া, অশ্র প্রবাহিত হওয়া, অন্তরে ভয়-শংকা সৃষ্টি হওয়া প্রশংসনীয় ও দীনদারীর ১০৪
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।