ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 এটা মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহর অনুবাদগ্রস্থ। বত্রিশ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল লেখক মাওলানা মুহাম্মদ আলী পানিপথী র.। এর আরবী অনুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ ৷ অনুবাদকাল মহররম ১৩৬৫ হি.। গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত। গ্রন্থটি ফিক্হ হানাফী বিষয়ক । হানাফী মাযহাব মতে মাস'আলাসমূহ আলোচনা করা হয়েছে। উর্দু ভাষায় রচিত এ ছোট্ট মূল কিতাবটি বাংলাদেশে কওমী মাদ্রাসাসমূহে প্রাথমিক স্তরে পড়ানো হয় ৷ তবে গ্রন্থের বিষয়বস্ত সবার জন্য উপকারী । গ্রন্থে ঈমানের মৌলিক বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করা হয়েছে । অতপর অযু, গোসল, যাকাত, সদকা-ফিতর, কুরবানী, রমযানের রোযা, ইতিকাফ এবং হজ্বের বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে এগুলো মুখস্ত রেখে আমল করার উপযোগী । এর গুরুত্ব উপলদ্ধি করে মুফতী সাহেব এর উর্দু অনুবাদ করেছেন। উর্দু অনুবাদে প্রশংসা করেছেন, দারুল উলুম দেওবন্দের খ্যাতিমান উত্তাদ, মাওলানা ইব্রাহীম বলিয়াবী র.। পুস্তিকাটি অনুবাদ করে মুফতী সাহেব তার আরবী ভাষা জ্ঞানের দক্ষতার পরিচয় দিয়েছেন। সাথে সাথে আরবী ভাষাবিদদের নিকট এ পুস্তিকাটি পৌঁছে দিতে সক্ষম হয়েছেন ।১ ৪. দাফউল ই“তিসাফ ফী আহকামিল ইতিকাফ ২8০) ০৩৯ ০৪ ৫৮০৪) ৪৪২ গ্রন্থটির রচয়িতা মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র.। এর পৃষ্ঠা সংখ্যা চব্বিশ । রচনার ভাষা ফার্সী। এর উর্দু অনুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী । মূল গ্রন্থের সাথে উর্দু অনুবাদ যুক্ত রয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছেন মৌলবী মুহাম্মদ কাসিম ফয়যী । প্রকাশক কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । গ্রন্থের রচনাকাল ১২মহররম ১৩৭৬ হি. ৷ প্রকাশকাল অজ্ঞাত । ই'তিকাফের মাসআলা আলোচনায় গ্রন্থটি রচিত হয়েছে। “একাধারে চল্লিশ দিন ই'তিফাক করা নফল; এরচেয়ে বেশিদিন ই'তিকাফ করার মধ্যে কোন ফযীলত আছে মর্মে কোন নস নেই।” এ ধরণের বক্তব্যের প্রতিবাদ করা হয়েছে এ গ্রন্থে। মাযহাবের ইমামগণ, নির্ভরযোগ্য ফকীহগণের মাধ্যমে এ বিষয়ে কোন বক্তব্য আসেনি । ১. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, তাওযীহুল বায়ান ফী হুকমি তালাকিল গাযবান, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-৮। ২. ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, রাহে নাজাত ফার্সী, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ১-৫। সালফে সালিহীন এ ধরণের ইতিকাফ করেছেন বলে কোন বর্ণনা পাওয়া যায়নি। সুতরাং চল্লিশ দিন ইতিকাফ করা মুস্তাহাব বা নফল এমন দাবী সম্পূর্ণ নিজন্ব। হাদীসে এ মর্মে কোন দুর্বল বর্ণনাও পাওয়া যায়নি। এ ধরণের ই'তিকাফের উভাবন ও ফযীলত বর্ণনা করা স্পষ্টত বিদআত । হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী র.-এর বরাতে তারা চল্লিশ দিন ই'তিকাফের বিষয়টি প্রমাণের অপচেষ্টা করেছেন । প্রকৃত তিনি সাধারণ জনগণ, সাগরেদ, বিশেষ খলীফাকেও চল্লিশ দিন ই'তিকাফের কথা বলেননি । চল্লিশ দিন ইতিকাফের জন্য কোন মসজিদে সমবেত হওয়া, সেখানে যাওয়ার জন্য বিশাল আয়োজন সাজানো, উচ্চস্বরে যিকর করা-সাহাবা, তাবিঈন, মুজতাহিদ ইমাম, আকাবিরে দেওবন্দ হতে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সা. এক বছর ই*তিকাফ করতে পারেননি বিধায় পরবর্তী বছর বিশ দিন ইতিকাফ করেছেন । অন্যথায় তিনি সর্বদা দশদিন ইতিকাফ করেছেন। অপরদিকে মসজিদে সারা রাত উচ্চ স্বরে যিক্র করে মানুষের ঘৃম ও আরামের ব্যাঘাত ঘটানো অন্যায় কাজ। গ্রন্থে অপর একটি বিষয়েরও আলোচনা হয়েছে। ওয়াজ মাহফিলে সুর করে অধিক পরিমাণে শের গাওয়া তীর মতে নিন্দনীয় । সুর ছাড়া কবিতা পাঠ বৈধ । কুরআন হাদীসের উদ্ৃতি ছেড়ে দিয়ে অধিক পরিমাণে কবিতা আবৃত্তি নিন্দনীয় । গ্রন্থের বিষয়ের সাথে সম্পৃক্ত একটি সার কথা মুফতী সাহেব সংযোজন করেছেন যার রচনাকাল ৩০ জমাদিউল আখির ১৩৭৯ হি.। এখানেও তিনি পূর্বের বক্তব্যের সারকথা ব্যক্ত করেছেন ।* ৫. হুকমু ইস্তি'মালি মুকাব্বিরুস্‌ সাওত ১]। ১:০৭ ০-০০০। 25৯ চব্বিশ পৃষ্ঠার এ গ্রন্থটি মুফতী ফয়যুল্লাহ আরবী ভাষায় রচনা করেছেন । এর উর্দু অনুবাদ করেছেন মুফতী মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী | মূল গ্রন্থের সাথে উর্দু অনুবাদ সংযোজিত । গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ১০৩

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।