ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পঞ্চম অধ্যায় : রচনা সমগ্র । ক. ঈমান-আকীদা বিষয়ক রচনা খ. হাদীস বিষয়ক রচনা গ. ফিকহ বিষয়ক রচনা ঘ. তাসাউফ বিষয়ক রচনা উ. কাব্য রচনা চ. পত্র রচনা ছ. বিবিধ রচনা জ. অপ্রকাশিত রচনা ষষ্ঠ অধ্যায় : সংস্কার কার্যক্রম । সপ্তম অধ্যায় : দেশপ্রেম ও রাজনৈতিক কার্যক্রম । অষ্টম অধ্যায় : আধ্যাত্মিক কার্যক্রম । নবম অধ্যায় : আত্মজীবনী । দশম অধ্যায় : দেশ-বিদেশে মুফতী সাহেবের গ্রহণযোগ্যতা । একাদশ অধ্যায় : জীবনাদর্শ ও দর্শন। দ্বাদশ অধ্যায় : উপসংহার । গ্ন্থপক্ভী। অভিসন্দর্ভ রচনায় মুফতী সাহেবের উল্লেখযোগ্য শিক্ষক, ছাত্র এবং গুরুতৃপূর্ণ মনীষীগণের সংক্ষিপ্ত জীবনেতিহাস, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচিতি পাদটাকা ও মুলপাঠে উল্লেখ করেছি। তাঁদের সময়কাল, মৃত্যুর তারিখ উল্লেখ করার যথাসাধ্য চেষ্টা করেছি। যাদের জন্ম, মৃত্যুর সন, তারিখ উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো খালি রেখে দিয়েছি। মুফতী সাহেবের বিশাল রচনা ভান্ডারকে কয়েকটি বিষয়ে ভাগ করেছি। প্রথমে তার প্রকাশিত পাগ্ুলিপি এবং মুদ্রিত গ্রন্থাবলীর আলোচনা করেছি। পরবতাঁতে অপ্রকাশিত পাগুলিপির আলোচনা করেছি। যেসব পাণ্ডুলিপি সংগ্রহ করা সম্ভব হয়নি সেগুলোর শিরোনাম উল্লেখ করেছি। কেউ তার গ্রন্থ সমূহের আলোচনা, সমালোচনা, মন্তব্য, প্রশংসা করে থাকলে সেগুলো উল্লেখ করেছি। রচনায় তিনি যেসব উৎস, উপাদানের সাহায্য নিয়েছেন সেগুলো উল্লেখ করেছি, সেসবের বিশদ পরিচিতি, উৎস এবং প্রণেতার সংক্ষিপ্ত পরিচয় প্রদান করেছি। গ্রন্থালোচনায় সংশ্লিষ্ট গ্রন্থের বৈশিষ্ট্য উল্লেখ করেছি এবং মুদ্িত গ্রন্থের প্রকাশক, প্রকাশকাল ও প্রকাশনা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছি। গ্রন্থের বিষয়বস্তর প্রয়োজনীয় সারসংক্ষেপ, আলোচনা, সমালোচনা ও মন্তব্য উল্লেখ করেছি। এ অভিসন্দর্ভ নির্বাচন ও রচনায় যিনি আমাকে গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এবং এ বলে উদ্বুদ্ধ করেছেন, “আল্লাহর ওয়ালীদের জীবনী আলোচনা আল্লাহতাআলার রহমত প্রাপ্তি ও গুনাহ মাফের মাধ্যম" তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, ছাত্র, শিক্ষক, অভিভাবকদের প্রিয় ব্যক্তি ড. মুহাম্মদ আনিসুজ্জামান । স্যারের পরামর্শ ও আন্তরিক সহযোগিতার জন্য আমি চিরণী। ইসলামিক স্টাডিজ বিভাগের প্রবীণ অধ্যাপক সাবেক বিভাগীয় প্রধান, আমার পি-এইচ.ডি. গবেষণাকর্মের তত্তাবধায়ক, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল বাকী স্যারের প্রতি আমি চিরদিন খণী ও কৃতজ্ঞ। স্যারের পরিবারের সদস্যগণের প্রতিও আমি কৃতজ্ঞ । তাদেরকে আমি প্রায়শই বিরক্ত করি। স্যারকে সময়-অসময় বিরক্ত করলেও তিনি হাসিমুখে সব বরণ করে নেন। এর পূর্বে এম.ফিল ডিগ্রীর জন্য স্যারকে তত্তীবধায়ক হিসেবে খুবই বিরক্ত করেছি। স্যার সর্বদা আমাকে অসামান্য মমতা, বই পুস্তক ও সুপরামর্শ দিয়ে সাহায্য করেছেন। অসুস্থ থাকা সর্টেও অভিসন্দর্ভের প্রুফগ্ডলো দেখে দিয়েছেন, ভুল-ত্রুটি সংশোধন করেছেন এবং দিকনির্দেশনা প্রদান করেছেন । তার এ অকৃত্রিম খণ কোনদিন শোধ হওয়ার নয়। অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বর্তমান বিভাগীয় চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; স্যারের প্রতি আমি কৃতজ্ঞ সুপরামর্শ এবং আমাকে সাহস শক্তি যোগানোর জন্য । মুফতী ফয়যুল্লাহর নিকটাত্রীয়গণের সাথে আমাকে পরিচয় করিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য মাওলানা ফজলুর রহমান (নাগড়া), মাওলানা আবুল কাসেম (বোয়ালজানা)- এর প্রতি আমি কৃতজ্ঞ। মুফতী সাহেবের গ্রন্থসমূহ সং্রহের ব্যবস্থা করে এবং

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।