ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 জলাতংক রোগ রোগীর সর্বশরীরের প্রবেশ করে । ফলে তার কোন শিরা বা গ্রন্থি অবশিষ্ট থাকে না যাতে সে সঞ্চার করে না" । (আবু দাউদ) মানুষ বিদআতী কর্মকাণ্ডে এমনভাবে জড়িয়ে পড়ছে যে, এটাকে সুননত মনে করছে । আর বাতিলকে হক মনে করছে। পক্ষান্তরে বাতিলরা হকপন্থীগণকে গুমরাহ, কাফির বলতে দ্বিধা করছে না। রাসূলুল্লাহ সা.-এর হাদীস মতে মুক্তি লাভকারী একমাত্র দল হল আহলুস্‌ সুন্নাত ওয়াল জামা'আত । লেখকের বক্তব্য মতে বিদআতী এবং আহলুস সুন্নাত ওয়াল জামা'আতের মধ্যে প্রথমে দুটি বিষয়ে দ্বিমত ছিল। ১. ইবাদতে মাকসুদাহর বিনিময়ে টাকা পয়সার লেনদেন শরীআত সম্মত কি না? ২. ইসালে সওয়াব তথা মৃত ব্যক্তিগণের রূহে সওয়াব পৌঁছানোর লক্ষ্যে রুসমী ফাতিহা, ওরশ, ইত্যাদি জায়েয আছে কি না? পরে আরো দুটো বিষয় এর সাথে যুক্ত হয়েছে। ৩. ওয়াজ মাহফিলে বা যেকোন মাহফিলে সকলে একসঙ্গে সুর করে দুরূদ পাঠ করা জায়িয কি না? ৪. রাসূলের উপর দুরূদ পাঠকালে তার সম্মানার্থে দাড়ানো জায়েয কি না? এ সব প্রশ্নের উত্তর এ পুস্তকে দেয়া হয়েছে। এছাড়াও ওয়াহাবী সম্প্রদায় নিয়ে যে বিভ্রান্তি, অপপ্রচার রয়েছে তার নিরসন করা হয়েছে। যারা ইবাদাতে মাকসুদার বিনিময়ে অর্থের লেনদেন ইসালে সওয়াবের লক্ষ্যে ফাতিহা পাঠ এবং এগুলো জায়েয বলার অপচেষ্টা করেছেন; তিনি সেগুলোর জওয়াব দিয়েছেন। এগ্রন্থে বিধৃত তার বক্তব্যের সারকথা হলো- ইসালে সওয়াবের উদ্দেশে কুরআন শরীফ তিলাওয়াত করা, তাসবীহ, তাহলীল পড়া, জানাযার নামায পড়া, কবর যিয়ারত প্রভৃতির বিনিময়ে আর্থিক লেনদেন সব যুগের ফকীহগণ অবৈধ বলেছেন। তবে অপরকে কুরআন, হাদীস, ফিক্হ শিক্ষা দান করা, ইমামতি, আযান, ওয়াষের বিনিময়ে অর্থ গ্রহণ পরবর্তী যুগের ফকীহগণের মতে বৈধ । ফকীহগণের মতে ইবাদতে মাকসুদা আর অপরকে ইল্ম শিক্ষাদান করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কারণ প্রথমটি অবৈধ, দ্বিতীয়টি বৈধ । প্রথমটিকে যারা বৈধ বলেছেন এবং এর স্বপক্ষে বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়েছেন; উক্ত গ্রন্থগুলোর লেখকগণের অবস্থা অজ্ঞাত, অপরিচিত । দ্বিতীয়ত বিশুদ্ধ বক্তব্য ও দুর্বল বক্তব্য পরস্পর বিরোধী হলে বিশুদ্ধ বক্তব্য প্রাধান্যযোগ্য । মুবাহ ও হারাম পরস্পর বিরোধী হলে হারাম প্রাধান্যযোগ্য ৷ ইবাদতে মাকসুদার বিনিময়ে অর্থনৈতিক লেনদেন যে অবৈধ তার প্রমাণ পবিত্র কুরআনে এসেছে ০১৪ 4] ০১২৯৭ | 19৬ 119১৭ 9 এবং তাদেরকে আদেশ দেয়া হয়নি তবে একমাত্র এ আদেশ দেয়া হয়েছে, তারা যেন তার ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য খালেস করত: নি:স্বার্থভাবে।২ পবিত্র কুরআনে আরও এসেছে- ১৪ ০ 5৯৩ 195 ১9 ১. ফয়যুল কালাম, পৃ. ১০৭, হাদীস নং ১৩৭ ২. আল-কুরআন, ৯৮: ৫ । সামান্য ধনসম্পদ গ্রহণ করো না'।* হযরত হাসান বসরী র. কে ছামানে কালীল শব্দের ব্যাখ্যা জিজ্ঞেস করলে তিনি বলেন, এর অর্থ দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদ । তাফসীরে আযীযিয়ায় আবৃল আলিয়া বলেন, এর অর্থ পবিত্র কুরআনের আয়াতের বিনিময়ে সামান্যতম হীন মজুরি নেবে না। এ গ্রন্থে বলা হয়েছে, এ আয়াত বনী ইসরাঈলের জন্য উপদেশ বাণী হলেও এ উম্মতের কতক ভ্রান্ত ফেরকার জন্য কঠোর সাবধান বাণীও বটে । ফাতাওয়া শামীর কিতাবুল কারাহিয়্যাহ তে বলা হয়েছে- ইবাদত আল্লাহ তাআলার জন্য খালিস করা ওয়াজিব । তাতে রিয়ার (লোক দেখানো) এরাদা করা হারাম । এ বিষয়ে ইজমা সংঘটিত হয়েছে। রাসূল সা. রিয়াকে ছোট শির্ক বলেছেন । কুরআন শরীফ তিলাওয়াত, ইত্যাদি গ্রন্থে এসেছে, ইবাদতে মাকসুদার বিনিময়ে মজুরী নেয়া জায়িয হবে না। রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা কুরআন শরীফ তিলাওয়াত কর, তার বিনিময়ে কিছু গ্রহণ করে খাবে না। শারহ বিকায়াগ্রন্থে বলা হয়েছে, প্রকৃত কথা হলো- আমাদের (হানাফী) মাযহাব মতে ইবাদত ও গুনাহর কাজের বিনিময়ে মজুরী নেয়া বৈধ নয়। আল্লামা তাজুস সিরিয়া বলেন, নিশ্চয়ই মজুরী লাভের বিনিময়ে পবিত্র কুরআন পড়ালে সওয়াব হবে না। না মৃতের জন্য না পাঠকের জন্য । আল্লামা আইনীর মতে উভয়ে গুনাহগার হবে। আল্লামা খায়বুদ্দিন ইমামগণ বৈধ বলেছেন, কিন্তু শুধু কুরআন তিলাওয়াতের বিনিময় গ্রহণ করাকে অবৈধ বলেছেন। ১০১

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।