ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ইজতিহাদী বয়ান, বক্তব্য যেগুলো দলীল-প্রমাণ দ্বারা সমৃদ্ধ নয় সেগুলো গ্রহণ করেননি এবং প্রমাণ হিসেবে পেশ করেননি । তার মতে বুযুর্গদের কথা যদি কুরআন, হাদীস, ফিক্হর, অনুকূল না হয় সেগুলো গ্রহণযোগ্য নয়। অনেক বৈধ বিষয় যেগুলো প্রবীণ বুযুর্গগণ আদায় করতেন সেগুলো সন্দেহাতীত দলীল প্রমাণ দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে তিনি সেগুলো পালন করতে নিষেধ করেছেন। তিনি বিংশ শতাব্দীতে ঈমান, আকীদা সম্পর্কিত নানা ফেতনা, বিদআত, কুসংস্কারসমূহের সন্তোষজনক জবাব দিতে সক্ষম হয়েছেন। বিরোধী মতবাদসমূহ যুক্তি, দলীল, প্রমাণের মাধ্যমে খন্ডন করতে সক্ষম হয়েছেন। কালপরিক্রমায় উডাবিত আধুনিক দর্শন, মতবাদ ও বিজ্ঞানের প্রভাবে যেসব জিজ্ঞাসার উদ্ভব হয়েছে সেগুলোর উপযুক্ত, সঠিক জবাবও সমাধান পেশ করতে সক্ষম হয়েছেন। তিনি কয়েক হাজার ফাতাওয়া এবং প্রায় একশত গ্রন্থ রচনা করেছেন। এসবের মধ্যে অধিকাংশই ফিক্হ সংক্রান্ত । তিনি শাহ আনওয়ার কাশ্মীরির ইলম ও অভ্যাস উত্তরাধিকারসূত্রে লাভ করেছিলেন । তার ন্যায় পাঠদান, রচনা, মৌলিক বা শাখা প্রশাখায় মাসআলার আলোচনায় সাল্ফ ও খাল্ফ, আকাবিরে উম্মতের অভিমত ও দলীল, প্রমাণসমূহ সামনে রাখতেন এবং সেখান থেকে নিজস্ব অন্তৃষ্টির মাধ্যমে বিশদ বিবরণ পর মাসআলা বর্ণনা করতেন। বিষয়টিকে কেউ হিকমত পরিপন্থী মনে করলেও তিনি সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। বাস্তবতা হলো মুফতী ফয়যুল্লাহর কঠোর অবস্থানের কারণেই আলিম সমাজের দৃষ্টি শক্তি ফুটে ওঠেছে। অন্যথায় দুর্বল ইলম সম্পন্নরা সে অন্ধকারেই থেকে যেতেন। শুধু সুযোগ সুবিধার বিষয়গুলো গ্রহণ করতেন । অপরদিকে শরীআত তার প্রাণ শক্তি হারিয়ে ফেলত । সত্য প্রকাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যেত।; তিনি নিজস্ব চিন্তা, গবেষণা, উদ্ভাবনী শক্তিকে অনবদ্য লিখনীর মাধ্যমে প্রচার করে গেছেন। কুরআন সুন্নাহর বিধানাবলিকে সহজবোধ্য করে জাতির সামনে পেশ করেছেন । ফিক্হ সংক্রান্ত তিনি অসংখ্য ফাতাওয়া ও গ্রন্থ রচনা করে গেছেন। তার ফাতাওয়ার সংখ্যা অনুমান পাঁচ হাজার বলে গবেষকদের অনুমান । কয়েক হাজার পৃষ্ঠার ফাতাওয়ার পাগ্ুলিপি রেখে গেছেন; যা এখনো ছাপা হয়নি। ফিক্হ সংক্রান্ত প্রায় পঞ্চাশটি গ্রন্থ রচনা করেছেন ।* ১. মাসিক মদীনা, বর্ষ ৫০, সংখ্যা ৫ম, আগস্ট ২০১৪, পৃ. ৫৪-৫৫। ২. নোমান, পৃ. ৮১-৮৫। ৩. সম্পাদনা পরিষদ, ফাতাওয়া মাসাইল, প্রাগুক্ত, পৃ. ১৫৪; নূর মুহাম্মদ আ'জমী হাদীসের তন্ত ও ইতিহাস, প্রাগুক্ত, পৃ. ২৬৯; জসীম উদ্দীন, মুফতী, প্রাপ্ক্ত, পৃ. ২২৫-২২৬। ১. রাফিউল ইশকালাত আলা হুরমাতিল ইসতীজারি আলাত তাঁআতি ৩১৮৮। ৮৬ ০৯০এই। 7১৯৮৮ ০১১ &ঠ1) মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. কর্তৃক ফার্সী ভাষায় রচিত ৬৪ পৃষ্ঠার এ গ্রন্থটি ফিকহ বিষয় সম্বলিত গ্রন্থটির রচনাকাল ১৩৪৮ হি. মোতাবেক ১৯২৬ খু.। গ্রন্থটি প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত প্রকাশক মৌলভী মুহাম্মদ হুসাইন ফয়যী ৷ এর বঙ্গানুবাদ করেছেন আব্দুল্লাহ মুহাম্মদ ইউসুফ ইসলামাবাদী। এর বাংলা সংস্করণও সন তারিখ উল্লেখ ব্যতীত পৃথকভাবে প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী চট্টগ্রাম । গ্রন্থে ইবাদতে মাকসুদা তথা- আযান, ইকামত, কুরআন শিক্ষাদান, জানাযা, যিয়ারত, তাহলীল, খতমে তারাবীহ ইত্যাদির বিধান প্রামাণিক ও দালীলিক ভাবে আলোচনা করা হয়েছে। গ্রন্থের শুরুতে একটি দীর্ঘ ভূমিকা লেখক কর্তৃক রচিত হয়েছে। যার সারকথা হলো : সত্যপন্থী ধর্মান্বেষী পাঠকগণের নিকট বিষয়টি স্পষ্ট যে, এ ফেতনা-ফাসাদের যুগে মানুষ প্রবৃত্তির অনুসরণে লিপ্ত হয়ে রাসূলের আদর্শকে পশ্চাতে নিক্ষেপ করেছে। অবস্থাটি এমন যেমনটি রাসূলে কারীম সা. কর্তৃক বর্ণিত হাদীসের মধ্যে এসেছে- এট ০৫2 ০ 21981 ভা ০০ ৫১৯৯৯ _ 4১51 ০৯০০ উ 93০০ এজ ওই ৩ 4০৯০১ জা ৬০ এ গ৯১১। আমার উম্মতের মধ্যে এমন সব লোক প্রকাশ পাবে যাদের সর্ব শরীরে সেই বিদআত ও কুপ্রবৃত্তি অনুপ্রবেশ করবে যেভাবে ১০০

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।