ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 গভীর জ্ঞান, আয়াতসমূহের সৃক্ষ ইঙ্গিতের সাথে আত্মিক আকর্ষণ এবং মেধার প্রখরতার দৃষ্টান্ত পাওয়া যায়। এর ফলে প্রজ্ঞাবান ও দৃূরদশীগিণ বিবেচনা করতে পেরেছেন যে, মুফতী সাহেবের জ্ঞান, প্রজ্ঞা, পুথিগত অর্জন ছিল না। এর সম্পর্ক মহান আল্লাহ তাআলার অনুকম্পার সাথে । আল্লাহ প্রদত্ত রূহানী শক্তি, কাজের উপর দৃঢ়তা, কলম শক্তি ও ভাষা জ্ঞানকে তিনি মানব কল্যাণে ব্যয় করেছেন। ঈমান ও মা'রিফাতে ইলাহীর নূরের বদৌলতে ইসলামের সুক্ষ সুক্ষ বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হয়েছেন। ফিক্হ ইসলামীতে ইজতিহাদী যোগ্যতা অর্জন করেছিলেন । কুরআন সুন্নাহর নিকটতম মর্মস্থলে পৌঁছার চেষ্টা করেছেন। তিনি ইসলামের সঠিক বক্তব্য প্রকাশ করতে কখনো দ্বিধা করেননি । প্রচলিত প্রথা পদ্ধতি সম্বন্ধে একটি সঠিক, নির্ভুল, সুস্পষ্ট ও সুদৃটু পন্থা গ্রহণ করেছেন। দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনি ফিক্‌হ ও বিধি বিধান জানতে তার রচিত গ্রন্থগ্ুলো আলিম সমাজের জন্য আবশ্যিক হয়ে গেছে। হিজরী প্রথম শতাব্দীতে ফিক্হ প্রণয়ন ও সংকলনের যে কাজ আরম্ভ হয়ে হিজরী দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে পূর্ণতা লাভ করেছিল; মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ এসব ফকীহ ও মুহাদ্দিসের খিদমত, চার মাযহাবের ইমামগণের বৈশিষ্ট্যসমূহ ও তীদের মর্যাদাকে পূর্ণ স্বীকৃতি দিয়েছেন। চার মাযহাবের ইমামগণ যে অক্লান্ত পরিশ্রম সাধনার মাধ্যমে ইসলামী শরীআতের জন্য সুবিন্যস্ত আইন- কানুন, বিধি- বিধান রচনা করেছেন তাদের ফিক্হর ভান্ডারকে তিনি মূল্যবান ও কল্যাণকর সম্পদে পরিণত করেছেন। এ থেকে বিচ্যুতিকে ধ্বংস ও ক্ষতির কারণ মনে করেছেন । হানাফী ফিক্হ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ভারতীয় উপমহাদেশে ব্যাপক প্রসার লাভ করেছে। বিশ্বের সব দেশেই ইসলামী মনীষীগণ ফিক্হ হানাফী নিয়ে গবেষণা ও সুক্ষ বিচার বিশ্লেষণ করেছেন। মুফতী ফয়যুল্লাহ ছিলেন হানাফী মাযহাবের বিশ্লেষক ও আন্ত মুজতাহিদ । তিনি হানাফী মাযহাব মতে ফিক্হ ও ফাতাওয়া চর্চা করেছেন । হানাফী মাযহাব একটি ফিকহী সংকলনের নাম । কুরআন হাদীসকে সামনে রেখে খুলাফা-ই রাশিদীন ও অন্যান্য সাহাবাগণের কর্মপন্থা অবলম্বন করে যুগশ্রেষ্ঠ চারশ" গবেষক, ফকীহ দ্বারা গঠিত বোর্ড দীর্ঘ চল্লিশ বছরের সাধনা ও অক্লান্ত গবেষণার ফসল ফিক্হ হানাফী । প্রাতিষ্ঠানিকভাবে সংঘবদ্ধ হয়ে যুগের সেরা ফকীহ, মুহাদ্দিস, আরবী ভাষাবিদ ও ইতিহাস গবেষকদের নিয়ে কুরআন, হাদীস চয়ন করে ফিক্হর রাজতের এক বিশাল ভান্ডার গড়ে তোলার অনন্য নজীর স্থাপন করতে সক্ষম হয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ফকীহ ইমাম আবু হানীফা র.। দীর্ঘ চল্লিশ বছরের সাধনায় তিনি প্রায় সব বিষয়ে সব ধরণের সমাধান দিতে সক্ষম হয়েছেন । পরবর্তীকালে তার অনুসারীগণ এর সাথে আরো বিভিন্ন বিষয় সংযোজন করে একে বৈশ্বিক এক ফিক্হী সংকলন হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরেন। যে কারণে হানাফী মাযহাবের অনুসারী এখন পর্যন্ত দুনিয়াতে বেশি । ভারতীয় উপমহাদেশে এ মাযহাব বেশি প্রসার লাভ করেছে। এ ফিক্হ'র উপর অধিকতর গবেষণা ও সুক্ষ বিচার বিশ্লেষণ হয়েছে । মুফতী সাহেব হানাফী মাযহাবের গন্ডির ভেতর থেকে ফিক্হ চর্চা করেছেন। তিনি হানাফী ফিক্হর গবেষণালদ্ধ উসুলের (মূলনীতি) অধিকতর ব্যাখ্যা করেছেন । এছাড়া নিজস্ব বৈশিষ্ট্য, ভৌগোলিক পরিবেশ, পরিধির মধ্যে উপস্থিত সমস্যাবলী বিষয়ে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে আন্ত ইজতিহাদ করেছেন। তিনি ইসলামী ইলমৃকে প্রচলিত ধারায় ব্যখ্যা না করে প্রচলিত প্রথা সংশোধন করে ইসলামী শিক্ষাকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি ছিলেন জ্ঞান তত্তুবিদ। তিনি মনে করতেন একজন আলিমের জন্য কুরআন, হাদীস সম্বন্ধে জ্ঞান রাখা, সেগুলো থেকে দলীল, প্রমাণ গ্রহণের যোগ্যতা থাকা, হাদীস ও তাফসীরের ব্যাখ্যা জানা, ফিক্হ ও উসুল আল- ফিক্হ'র জ্ঞান অর্জন করা, সাহাবা ও তাবিঈনগণের উক্তি জানা থাকা, আবশ্যিক। হযরত হাসান বসরী র.-এর মতে যারা পরকালমূখী, ইহকাল বিমুখ, দ্বীনের প্রতি সতর্ক দ্রষ্টা, প্রভুর ইবাদতে সদালিপ্ত, মুসলমানের ইজ্জত বিনষ্টকরণ থেকে সদা বিরত ও সতর্ক; তারাই ফকীহ । এ সংজ্ঞার বাস্তব দৃষ্টান্ত ছিলেন মুফতী ফয়যুল্লাহ। তার জীবনের প্রতিভা ঈর্ষনীয়। তিনি ফিক্হী জ্ঞান অর্জনের পাশাপাশি জ্ঞান বিতরণ করেছেন। কর্মজীবনের অনেক উজ্জল দৃষ্টান্তের পাশপাশি পুস্তক প্রণয়ন, গ্রন্থ রচনায় তার অবদান অপরিসীম । বিশেষ করে ফিকহ, ফাতাওয়া চর্চায় তাঁর অবদান অসামান্য ৷ ফিক্হ চর্চায় তিনি নিজস্ব চিন্তাধারার স্কুরণ ও স্বকীয় চেতনাবোধের স্বাক্ষর রেখেছেন। ফিক্হ, ফাতাওয়া রচনায় তিনি তাকওয়ার বিষয়টিকে প্রাধান্য দিতেন । তিনি ছিলেন মুহতাত, মৃহাক্কিক, মুদাক্কিক। তিনি আকাবিরের ৯৯

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।