ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. রচিত ছেহেল হাদীস একটি পাঁচ পৃষ্ঠার পুস্তিকা । এটি খতৃতে ইমাম গাযযালী পুস্তিকার সাথে যুক্ত। প্রকাশ করেছে কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী চট্টগ্রাম । প্রকাশকাল অজ্ঞাত । মানব জীবনে চলার জন্য পাথেয় হিসাবে এ পুস্তিকায় উল্লিখিত চল্লিশটি হাদীস সামনে রাখলে শক্তিশালী ভূমিকা রাখবে, দীনের উপর চলা সম্ভব হবে। যেমন- প্রকৃত মুসলমান সে যার মুখ ও হাতের আক্রমণ হতে অপর ব্যক্তি নিরাপদ, আল্লাহকে প্রভু ইসলামকে জীবন বিধান মুহাম্মদ সা.কে রাসূল হিসেবে গ্রহণ করলে ঈমানের স্বাদ অনুভব করা যাবে, শয়তান মানুষের রগ-রিশায় বিচরণ করে, রাসূলুল্লাহ সা. যখন কথা বলতেন তিনবার পুনরাবৃত্তি করতেন । এতে শ্রোতা বুঝতে সক্ষম হতো, অন্যায়ভাবে মানব হত্যা করবে না ইত্যাদি চল্লিশটি হাদীস এ পুস্তিকায় সংযোজন করে দীনের উপর জীবন ধারণ করাকে সহজ করে দিয়েছেন ।” পুস্তিকার জন্য মুফতী সাহেব প্রশংসার যোগ্য । ১.ফয়যুল্লাহ, মুহাম্মদ, মুফতী, ছেহেল হাদীস, চট্টগ্রাম, কুতুবখানা ফয়যিয়া, হাটহাজারী, তা. বি. পৃ. ২৭-৩২। গ. ফিক্হ বিষয়ক রচনা বিংশ শতাব্দীতে ভারতবর্ষে যে কয়জন খ্যাতিমান আলিম, মাশাইখ, সংস্কারক, ফকীহ, মুফতীর আবির্ভাব হয়েছে তাদের মধ্যে স্বনামধন্য ছিলেন মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র.। বিভিন্ন শাস্ত্রে পাপ্তিত্যের অধিকারী প্রতিভাবান আলিম, ফকীহ, মুফতী হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। শিক্ষকতার মাধ্যমে হাটহাজারী মাদ্রাসায় তার কর্মজীবন আরম্ভ । অতপর এ মাদ্রাসায় ফাতাওয়া বিভাগে প্রধান মুফতী হিসেবে দায়িত্ব পালন করেন । ইল্ম ফিক্হ'র প্রতি তার উৎসাহ, উদ্দীপনা, নিমগ্নতা ছিল অস্বাভাবিক । কালক্রমে তিনি ফিকহ, ফাতাওয়ায় গবেষণা ও উডভাবনী শক্তি অর্জন করেন । ইসলামী আইন বিদ্যায় অসাধারণ পাপ্তিত্য এবং ইজতিহাদি যোগ্যতার ফলে ফিক্হশাস্ত্রে স্বতন্ত্র ভূমিকা রাখতে সক্ষম হন। অসংখ্য আলিম, মুফতী, ফকীহ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখেন। বিংশ শতাব্দীর একজন পূর্ণাঙ্গ ফকীহ মুফতী ছিলেন তিনি । সমসাময়িক যুগের ফিক্হ চর্চায় তার ন্যায় দ্বিতীয় কেউ ভূমিকা রাখতে পারেননি । ভারতবর্ষে উল্লেখযোগ্য মনীষীগণের প্রায় সবাই তার দরবারে এসেছেন, সাক্ষাত করেছেন। তিনি হাটহাজারী মাদ্রাসার মজলিসে ইলমীর শিরোমনি ছিলেন। সর্বসম্মতিক্রমেই তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ ফকীহ, মুফতী । তিনি মুজতাহিদ সুলভ জ্ঞান, প্রজ্ঞা দ্বারা দলীল প্রমাণের মাধ্যমে যুগের চাহিদা পূরণে গৌরবজনক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। ফিকহ ও ফাতাওয়া রচনায় পবিত্র কুরআনের উপর তার দীর্ঘ গবেষণা, বিস্ময়কর সম্পৃক্ততা, ৯৮

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।